IPL 2025: আইপিএলে লখনউকে হারাতেই ইতিহাস গড়ল মুম্বই ইন্ডিয়ান্স, বুমরাহ ও সূর্য গড়লেন ঈর্ষণীয় কীর্তি
IPL 2025: আইপিএলের ম্য়াচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসকে ৫৪ রানে হারাল মুম্বই ইন্ডিয়ান্স। সেই সঙ্গেই গড়ল ইতিহাস।
চলতি আইপিএলে টানা পঞ্চম ম্যাচ জিতে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে মুম্বই ইন্ডিয়ান্স। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে। এটি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের দেড়শোতম জয়।

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স এদিন ২৭১তম ম্যাচ খেলল। তাতে জয়ের সংখ্যা হলো ১৫০, হেরেছে ১২১টি ম্যাচ। আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ডটি আরও উন্নত করল হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন দল। আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ জেতার নিরিখে মুম্বই ইন্ডিয়ান্সের পর রয়েছে চেন্নাই সুপার কিংস।
চেন্নাই সুপার কিংস আইপিএলে ১৪০টি ম্যাচ জিতেছে, ২৪৮টি ম্যাচ খেলে। কলকাতা নাইট রাইডার্স ২৬১টি ম্যাচ খেলেছে জিতেছে ১৩৪টি, ১২৫টি হেরেছে, পরিত্যক্ত ২টি ম্যাচ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (পূর্বতন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর) ১২৯টি ও দিল্লি ক্যাপিটালস (আগে নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস) ১২১টি ম্যাচে জিতেছে।
পাঞ্জাব কিংস ১১৭টি, রাজস্থান রয়্যালস ১১৪টি, সানরাইজার্স হায়দরাবাদ ৯১টি, গুজরাত টাইটান্স ৩৪টি ও লখনউ সুপার জায়ান্টস আইপিএলে ২৯টি ম্যাটে জয়লাভ করেছে।
আজ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জসপ্রীত বুমরাহ ইমপ্যাক্ট সাব হিসেবে নেমে ৪ ওভারে ২২ রান দিয়ে চার উইকেট নিলেন। ফলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে তাঁর ঝুলিতে এলো ১৭১টি শিকার। ফলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে সবচেয়ে বেশি উইকেট দখলের নজির গড়লেন বুমরাহ।
এতদিন অবধি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সর্বাধিক উইকেটশিকারী ছিলেন লাসিথ মালিঙ্গা। তিনি ১৭০টি উইকেট নিয়েছিলেন। হরভজন সিং ১২৭টি, মিচেল ম্যাকলেনাঘান ৭১টি ও কায়রন পোলার়্ড ৬৯টি উইকেট নিয়েছেন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির হয়ে।
Our Comm Box reacts as #MI stalwart, #JaspritBumrah, becomes his side's leading wicket-taker in the #TATAIPL overtaking #LasithMalinga. 🌟#IPLonJioStar 👉 #MIvLSG | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi, Star Sports 2, Star Sports 2 Hindi & JioHotstar! pic.twitter.com/PkwUmDXUzN
— Star Sports (@StarSportsIndia) April 27, 2025
সূর্যকুমার যাদব আজ চারটি করে চার ও ছয়ের সাহায্যে ২৮ বলে ৫৪ রান করলেন। ফলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তিনি আইপিএলে হয়ে গেলেন দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে রোহিত শর্মা ৫৬৯৮ রান করেছেন। তাঁর পরেই চলে এলেন সূর্য (৩৪১৩)। কায়রন পোলার্ড ৩৪১২, অম্বাতি রায়ডু ২৪১৬ ও সচিন তেন্ডুলকর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ২৩৩৪ রান করেছেন।
উল্লেখ্য, এদিনই সূর্যকুমার যাদব ভারতীয়দের মধ্যে দ্রুততম হিসেবে ৪ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করলেন। তাঁর লাগল ২৭১৪ বল। লোকেশ রাহুলের রেকর্ড ভাঙলেন সূর্য। রাহুলের লেগেছিল ২৮২০টি বল।
-
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন?












Click it and Unblock the Notifications