Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: নিলামের আগেই সিএসকে ম্যানেজমেন্টের সঙ্গে মেগা মিটিং ধোনির, সিদ্ধান্ত জানাবেন মাহি?

২০২৫ ‌সালের আইপিএলের জন্য ইতিমধ্যেই নিলাম নীতি এবং রিটেনশন সংক্রান্ত যাবতীয় নিয়ম প্রকাশ করেছে বিসিসিআই। কিন্তু মহেন্দ্র সিং ধোনিকে আগামী বছর আইপিএলের মঞ্চে দেখা যাবে কিনা তা নিয়ে চলা জল্পনার অবসান এখনও হয়নি। নয়া নিলাম নীতিতে ধোনিকে ধরে রাখার সুবর্ণ সুযোগ আছে সিএসকের কাছে, কিন্তু মাহিকে নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি চেন্নাই সুপার কিংস।

বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়কের ভবিষ্যৎ পরিকল্পনা নিষয়ে চলছে জল্পনা। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, আইপিএল নিলামের আগেই ধোনি চেন্নাই টিম ম্যানেজমেন্টের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসতে পারেন সেখানেই আগামী আইপিএলে মাহির ভবিষ্যৎ নির্ধারণ হতে পারে।

অক্টোবরের শেষেই প্রত্যেক দলকে তাদের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে বিসিসিআইয়ের কাছে। তার আগেই ধোনি আলোচনায় বসবেন সিএসকে ম্যানেজমেন্টের সঙ্গে। অক্টোবর মাসের মাঝামাঝি সময়েই মুম্বইতে এই মেগা মিটিং হতে পারে। এই বৈঠকেই ধোনি হয়ত তাঁর সিদ্ধান্ত জানিয়ে দেবেন তিনি আগামী আইপিএলে খে‌লবেন নাকি অবসর নিয়ে নেবেন। যদি খেলার সিদ্ধান্ত নেন তাহলে সেই বৈঠকেই চূড়ান্ত হয়ে যেতে পারে কীভাবে ধোনিকে ধরে রাখবে সিএসকে।

২০২৩ সালের আইপিএলের শেষে সমস্ত জল্পনায় জল ঢেলে ধোনি নিজেই জানিয়ে দিয়েছিলেন যে আইপিএলের ১৭ তম মরশুমে খেলবেন তিনি। কিন্তু ২০২৪ সালের আইপিছএল তেমন কিছুই শোনা যায়নি তাঁর মুখে। ঘনিষ্ঠ মহলে ধোনি আভাস দিয়েছেন বিসিসিআই নিলাম নীতি প্রকাশ করার পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন ধোনি।

বিসিসিআইয়ের নয়া নিয়মে ধোনিকে ঘরোয়া ক্রিকেটার হিসেবেই ধরে রাখতে পারবে সিএসকে। কারণ পাঁচ বছর আগে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। ফলে তাঁকে অ্যান ক্যাপ ক্রিকেটার হিসেবেই গণ্য করা হবে। ২০২০ সালের অগাস্টে ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন। ২০১৯ সালের জুলাইয়ে জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নেমেছিলেন মাহি।

কয়েক দিন আগেই অবশ্য সিএসকে সিইও কাশী বিশ্বনাথন একটি ইংরেজি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, 'এখনই নিশ্চিত করে বলার সময় আসেনি যে ধোনিকে রিটেনশন করা হবে। আমরা এখনও ধোনিকে রিটেনশন করার বিষয়ে নিশ্চিত নই। ওকে নাও রিটেনশন করা হতে পারে। এই নিয়ে চূড়ান্ত কোনও কথা বলার সময় আসেনি। আরও কিছুটা সময় লাগবে এই বিষয়ে কোনও কিছু বলার জন্য।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+