IPL 2025: খেলা ঘুরে গেল তিন ওভারেই, জেনে নিন পাঞ্জাব কিংস-সিএসকে ম্যাচের টার্নিং পয়েন্ট

সিএসকে দলের বিরুদ্ধে ম্য়াচে ১৮ রানে জয় পেল পাঞ্জাব কিংস। টানটান উত্তেজনার ম্যাচে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল শ্রেয়স আইয়ারের দল। গোটা ম্যাচে নাটকীয় উপাদানের সংখ্যা কম ছিল না। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের টার্নিং পয়েন্ট হলো কোনটা? তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

ঘরের মাঠে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব দল। ৪২ বলে ১০৩ রানের দুরন্ত একটা ইনিংস খেলেন প্রিয়াংশ। ৭টা বাউন্ডারি এবং ৯টা ওভার বাউন্ডারিতে সাজানো ঝকঝকে ইনিংস খেললেন। মূলত প্রিয়াংশের ব্যাটে ভর করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান করল পাঞ্জাব কিংস। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০১ রান তুলল সিএসকে। ১৮ রানে জয়ী হল পাঞ্জাব।

punjab kings vs csk match

শুরুতে পর পর উইকেট হারালেও প্রিয়াংশ আর্যের ব্যাটে ভর করে খেলায় ফেরে পাঞ্জাব। ২০০-র বেশি রান তুলতে সক্ষম হয় পাঞ্জাব দল। তবে বিরাট রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামলেও শুরুটা ভালোই করেছিল সিএসকে। ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রের জুটি ওপেনিংয়েই ৬১ রান তোলে।

কিন্তু সমস্যা হল ১৫ ওভার থেকে। এই সময় রানের গতি সিএসকের থমকে যায়। টার্নিং পয়েন্ট বলতে গেলে ব্যাটিংয়ের সময় ১৫ থেকে ১৭ ওভার ছন্দপতন হয় সিএসকের।এই তিন ওভারে ২২ রান হয়, যা ম্যাচের টার্নিং পয়েন্ট।

১৪ ওভার শেষে সিএসকের রান ছিল ২ উইকেটে ১৩৯। ১৫তম ওভার বল করতে আসেন অর্শদীপ। কনওয়ে-দুবের বিরুদ্ধে ৬ রান খরচ করলেন অর্শদীপ। ১ ৬ তম ওভারে বল করতে আসেন ফার্গুসন। তিনি খরচ করলেন সাত রান, সেই সঙ্গে শিবম দুবের উইকে্ট নিলেন।

ধোনি ব্য়াট করতে নামতেই ১৭ ওভারে বল করতে এলেন চাহাল। এই ওভারে ৯ রান খরচ করলেন। এই তিন ওভারেই খেলাটা হাত থেকে বেরিয়ে গেল সিএসকের। পরে দিকে রান পূরণ করা সম্ভব হল না।

ম্যাচ শেষে শ্রেয়স আইয়ার বলেছেন, এই মাঠে খেলাটা উপভোগ করি। আমাদের ব্যাটিং লাইনআপে বৈচিত্র্য রয়েছে। ভালো হিটার, দুর্দান্ত ব্য়াটার আছে। বাইরে থেকে প্রিয়াংশের ব্যাটিং দেখতে দারুন লাগে। শেষ ম্যাচে যখন আমি তাঁর সঙ্গে কথা বলেছিলাম, তখন আর্চারের বিরুদ্ধে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সে কিছুটা লাজুক ছিল। আজ নিজের সহজাত খেলাটাই খেলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+