IPL 2025: কলকাতার বিরিয়ানির স্বাদে মুগ্ধ রিঙ্কু-মঈনরা, ইদের দিনে দেখুন নাইটদের অন্দরের ভিডিও
সোমবার আইপিএলের তৃতীয় ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঁচবারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে নাইট ব্রিগেড। সোমবার খুশির ঈদ। কঠোর রমজান মাসের পরে ঈদের উদযাপন চলছে দেশজুড়ে। কলকাতার বিরিয়ানির স্বাদে মুগ্ধ রিঙ্কু-মঈনরা, সতীর্থদের বিরিয়ানি খেলেন কেকেআরের ক্রিকেটার রিঙ্কু সিং।
সোমবার নাইট রাইডার্স দলের পক্ষ থেকে সোশ্যাস মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, সেখানে কলকাতার স্টাইলে বিরিয়ানি রান্না করে গুরবাজ এবং মঈন আলিদের খাওয়ালেন রিঙ্কু সিং। একইসঙ্গে শেফ এর সঙ্গে আলাপচারিতায় নিজের জীবনে অজানা কাহিনী তুলে ধরলেন রিঙ্কু সিং।

এই ভিডিওতে দেখা যাচ্ছে শেফ বিরিয়ানি তৈরি করার জন্য বাজার থেকে জিনিসপত্র কিনছেন। এরপর রান্নাঘরে তাঁকে সাহায্যের জন্য আসেন রিঙ্কু সিং সেখানেই তিনি রন্ধনশিল্পীর সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন। রিঙ্কুকে জিজ্ঞেস করা হয় সারা ভারতবর্ষের তুলনায় কলকাতার বিরিয়ানি কোথায় আলাদা এবং কলকাতার বিরিয়ানিতে আলাদা কি থাকে,
উত্তরপ্রদেশের আলিগড়ের বাসিন্দা রিঙ্কু গত কয়েক মরশুম ধরেই কেকেআরের সদস্য। কলকাতার শিল্প সংস্কৃতি খাদ্যাভাসের সঙ্গে অনেকটাই পরিচিত হয়ে গিয়েছেন তিনি। রিঙ্কু বলেন কলকাতার বিরিয়ানিতে একটা আলু থাকে। এই কথার সূত্র ধরেই শেফ বলেন কলকাতা চিকেন বিরিয়ানি হোক মটন বা ভেজ বিরিয়ানি। সব বিরিয়ানিতে একটা বড় সাইজের আলু থাকে।
রিঙ্কুকে তাঁর হাতের ট্যাটু গুলি নিয়ে জিজ্ঞেস করা হয় তিনি বলেন, ২০১৮ সালের আমাদের পরিবারের অবস্থা একেবারেই ভালো ছিল না সেই সময় কেকেআর আমাকে ৮০ লক্ষ টাকা দিয়ে দলে নেয়। সেই সময় ৮০ লক্ষ টাকা আমাদের কাছে অনেক বড় অংকের টাকা ছিল। যা আমার পরিবারকে অনেক সাহায্য করেছিল সেই সময় একটি ট্যাটু করিয়েছিলাম এরপর বিভিন্ন পর্যায়ে স্মরণীয় ঘটনা গুলিকে হাতের ট্যাটু তে রেখেছি। এর এরমধ্যে রয়েছে গুজরাতের বিরুদ্ধে পাঁচ ছক্কার মেরে ম্যাচ জিতানোর একটু ট্যাটু।
The Eid just got special! 🌙💜
— KolkataKnightRiders (@KKRiders) March 31, 2025
First episode of Prestige presents Knight Bite is live NOW! Watch as the Biryani Bros— Rinku, Moeen & Gurbaz learn the trades of Biryani from Chef Kunal Kapur! 👨🍳🥘
Watch the full episode on our YouTube channel to find out if our boys mastered the… pic.twitter.com/7qy7gzxyqP
এই কথাবার্তার মধ্য়েই রিঙ্কুকে কলকাতার বিভিন্ন মিষ্টি খাওয়ানো হয়। তাঁর চোখ বন্ধ করে বিভিন্ন খাবারের পরীক্ষাও নেওয়া হয়। সেই সময় সেখানে প্রবেশ করেন গুরবাজ ও মঈন আলি। সতীর্থ রিঙ্কুর সঙ্গেও মজাও করেন কেকেআরের আফগান ক্রিকেটার। এরপর গুরবাজ, মঈন, রিঙ্কু তাদের বিরিয়ানি প্রীতির কথা বলেন।
পরিশেষে শেফ- তিনজনকে বিরিয়ানি পরিবেশন করেন। কলকাতার বিরিয়ানির স্বাদে মুগ্ধ আফগান গুরবাজ থেকে ব্রিটিশ মঈন।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications