IPL 2025 Exclusive: রাহানেকে নিয়ে সমস্যায় পড়তে পারে কেকেআর! কেন এমন উপলব্ধি মনোজের?

IPL 2025 Exclusive: অজিঙ্ক রাহানে শনিবার প্রথম অনুশীলন ম্যাচে সুবিধা করতে পারেননি। আজ ফের ইডেনে সন্ধ্যায় রয়েছে নাইটদের প্রস্তুতি ম্যাচ।

অজিঙ্ক রাহানেকে দেড় কোটি টাকায় কিনে অভিজ্ঞতার জন্য অধিনায়ক করে কি ঝুঁকি নিয়েছে কেকেআর? এখন জোরালো এই প্রশ্নটিই।

IPL 2025 Exclusive

প্রাক্তন কেকেআর তারকা তথা রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি কিন্তু মনে করছেন, রাহানেকে নিয়ে সমস্যায় পড়লেও পড়তে পারে কেকেআর। তবে কোর গ্রুপ ধরে রেখে গতবারের চ্যাম্পিয়ন কেকেআর এবার যে দল গড়েছে তাতে সাফল্য মিলবে বলে আশা মনোজের।

মনোজ ওয়ানইন্ডিয়াকে বলেন, রাহানের অভিজ্ঞতা আছে। মুম্বইয়ের হয়ে বিভিন্ন টুর্নামেন্টে নেতৃত্বও দিয়েছেন। তবে আইপিএলে অধিনায়কত্ব বড় ব্যাপার। রাহানের খেলার যা স্টাইল তাতে ওপেন ছাড়া অন্যত্র ব্যাট করতে পছন্দ করেন না। ফলে তিনি রান না পেলে চাপে পড়ে যাবে কেকেআর।

মনোজের যুক্তি, রান না পেলেও রাহানেকে বাদ দেওয়া যাবে না। কারণ তাঁকে অধিনায়ক করা হয়েছে। অজিঙ্ক রাহানে ভালো না করলে তাঁকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়ে চর্চা হবে। মনোজ আরও বলেন, বেঙ্কটেশ আইয়ার ভালো খেলছেন। তাঁর স্ট্রাইক রেটও ভালো।

কেকেআরে ভারতীয় দলে থাকা পেসার বলতে হর্ষিত রানা। তবে তাতে খুব একটা অসুবিধা হবে না বলেই মনে করেন মনোজ। তিনি বলেন, বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনের মতো স্পিনাররা আছেন। উমরান মালিককে নিয়ে ভাবনাচিন্তা চলছিল। তবে তিনি ছিটকে যাওয়ায় চেতন সাকারিয়া এসেছেন। আশা করি, আন্দ্রে রাসেল পুরো ফিট। গত বছর বৈভব অরোরাও যা সুযোগ পেয়েছেন তাতে ভালো খেলেছেন।

মিচেল স্টার্কের পরিবর্তে বাঁহাতি পেসার স্পেনসার জনসনের কথাও উল্লেখ করলেন মনোজ। তিনি বলেন, সবমিলিয়ে ভাবনাচিন্তা করে কেকেআর ভালো দলই গড়েছে। তবে বাংলায় প্রতিভা আছে, আইপিএলে অনেকেই সুযোগ পাওয়ারও যোগ্য। তবে কেকেআর বাংলার কাউকে কেন নেয় না তা সিইও বেঙ্কি মাইসোর ও কেকেআর ম্যানেজমেন্টই বলতে পারবেন।

মনোজের সঙ্গে গৌতম গম্ভীরের অম্ল-মধুর সম্পর্কের কথা অজানা নয়। কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার জন্য কৃতিত্ব শুধু গম্ভীরের একার নয়, সাফ কথা মনোজের। তিনি বলেন, সকলের অবদান ছিল বলেই কেকেআর জিতেছে। বোলাররা ভালো বল করলে তাতে মেন্টরের ভূমিকা থাকে না। ভরত অরুণ, ওঙ্কার সালভিদের কৃতিত্ব দিতে হবে। চন্দ্রকান্ত পণ্ডিত ঘরোয়া ক্রিকেটে কিংবদন্তি কোচ। ফলে শুধু প্রচারে একজনকেই এগিয়ে রাখা ঠিক নয়। এমন বলা উচিত নয় যে, গম্ভীর ছিলেন বলেই কেকেআর জিতেছে।

বাংলার যে ক্রিকেটাররা বিভিন্ন দলে খেলবেন তাঁদেরও শুভেচ্ছা জানান মনোজ। তিনি বলেন, সকলের উপরই প্রত্যাশা থাকে। তবে যাঁদের বেশি দর দিয়ে নেওয়া হয়েছে তাঁদের উপর চাপ থাকবে। নিজেদের প্রমাণের। ছন্দে থাকা বা না থাকা খেলার অঙ্গ। দেখতে হবে কেমন মানসিক প্রস্তুতি, টেম্পারামেন্ট নিয়ে তাঁরা নামছেন। এতেই নির্ধারিত হবে পারফরম্যান্স। আশা করি, সকলেই ভালো খেলবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+