IPL 2025: দিল্লি সহজেই দলে নিল দু প্লেসিকে, আরসিবি দলের অধিনায়ক হওয়ার সুযোগ বৃদ্ধি বিরাটের
কেকেআর, লখনউ, দিল্লি ক্যাপিটালসের মতোই আরসিবি দলও ধরে রাখেনি তাদের অধিনায়ককে। ফাফ দু প্লেসিকে রিটেন করেনি আরসিবি। এমনকি নিলামের মঞ্চে দ্বিতীয় দিনের শুরুতে যখন তাঁর নাম উঠল তখনও আগ্রহ দেখাল না। কিন্তু দল পেয়ে গেলেন প্রোটিয়া তারকা।
আরসিবি তাঁকে নিয়ে আগ্রহ না দেখালেও দিল্লি ক্যাপিটালস কিন্ত ২ কোটি টাকাতে দলে নিল। যদিও দিল্লি বাদ দিয়ে অন্য কোনও দল আর আগ্রহ দেখাল না অভিজ্ঞ প্রোটিয়া তারকাকে নিয়ে। ফলে কোনও রকম দর কষাকষিও হল না। সহজেই প্রোটিয়া তারকাকে পেয়ে গেল দিল্লি। ক্যাপড প্লেয়ার হিসেবে দল পেলেন প্রাক্তন আরসিবি অধিনায়ক।

চল্লিশোর্ধ্ব যে ক্রিকেটার হলেও দু প্লেসি যে দল পেতে পারেন তার আভাস আগেই দিয়েছিলেন আরও এক প্রোটিয়া প্রাক্তনী এবি ডিভিলিয়ার্স। কয়েক মাস আগেই এবি বলেছিলেন,'বয়স স্রেফ সংখ্যা মাত্র। ৪০ বছর বয়স, হলেও ওর দল পেতে কোনও সমস্যা হবে বলে আমার মনে হয় না। ও কয়েকটা বছর আরসিবিতে খেলেছে। দলের সকলে ওর সঙ্গে মানিয়ে নিয়েছে।
একইসঙ্গে এবি আরও বলেন, এটা বুঝতে পারি যে, ও আরসিবির হয়ে কোনও ট্রফি জিততে পারেনি বলে একটা বাড়তি চাপ রয়েছে। কিন্তু ও একজন অনদব্য প্লেয়ার। আমার মনে হয় অভিজ্ঞতার দিক থেকে বিরাটও ওকেই আরসিবির নেতা হিসেবে দেখতে চাইবে।'
দু প্লেসি দল পেলেও ব্রাত্য থাকতে হল কেন উইলিয়ামসন থেকে গ্লেন ফ্লিপিসের মতো তারকা বি্দেশিদের। শুরুতেই নাম উঠে উইলিয়ামসনের কিন্তু তাঁকে নিয়ে আগ্রহ দেখাল না কোনও দলই। চোটের সমস্যার মধ্যে আছেন কিউয়ি তারকা, ফলে আপাতত দল পেলেন না তিনি।












Click it and Unblock the Notifications