IPL 2025: শিক্ষক আন্দোলন থেকে ঘরছাড়াদের হাহাকার, তবু ইডেনেই সস্ত্রীক দিলীপ! বিজেপির একাংশকে কটাক্ষ
IPL 2025: একদিকে মালদহ, মুর্শিদাবাদে হিংসা কবলিত ঘরছাড়াদের হাহাকার। অন্যদিকে, এসএসসির দফতরের সামনে যোগ্য শিক্ষকদের পড়তে হয়েছে ধুন্ধুমার পরিস্থিতিতে।
ইডেনে যখন কেকেআর বনাম গুজরাত টাইটান্স ম্যাচ শুরু হবে, তার একটু আগেও বিধানসভার সামনে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী। পাশে প্রাক্তন ক্রিকেটার তথা বিধায়ক অশোক দিন্দা। আর ঠিক সেই সময় দিলীপ ঘোষকে দেখা গেল ইডেনের ভিআইপি বক্সে।

শুক্রবারই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রিঙ্কু মজুমদারের সঙ্গে। বিজেপি থেকে শুরু করে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, রাজ্যে সাম্প্রতিক পরিস্থিতির আবহে বিয়ে নিয়ে এতটা মাতামাতি না করলেই ভালো হতো। দিলীপের বিয়েতে যাননি দলের অনেক নেতাও।
বিয়ের পর আজই প্রথম নববিবাহিতা স্ত্রী রিঙ্কুকে নিয়ে ইডেনে খেলা দেখতে চলে এলেন দিলীপ ঘোষ। এসএসসি ভবনের সামনে তখন ধুন্ধুমার পরিস্থিতি। দিলীপ, রিঙ্কু মজে ইডেনের ঝালমুড়িতে। দিলীপ বললেন, ঝালমুড়ি ভালোই লাগছে। নতুন যাত্রা শুরু হয়েছে। তাই খেলা দেখতেই চলে এলাম। আমি যেখানে যেতে ভালোবাসি, সেখানেই স্ত্রীকে নিয়ে যাব।
দিলীপ ঘোষের সঙ্গে আগেও ইডেনে আইপিএলের খেলা দেখেছেন। বিয়ের পর এদিনই প্রথম ইডেনে রিঙ্কু। জানালেন, এক্সাইটেড। খেলা দেখতে এসে ভালোই লাগছে। দিলীপ ঘোষের সঙ্গে শুরু করা নতুন ইনিংস ভালোই উপভোগ করছেন।
গুজরাত টাইটান্সের ইনিংস শেষের পর দিলীপকে পড়তে হলো কড়া প্রশ্নের মুখে। মালদহ-মুর্শিদাবাদের ঘটনা থেকে এসএসসি আন্দোলনে যখন উত্তপ্ত বাংলা, সাধারণ মানুষের চোখের জল পড়ছে। তখন কেন খোশমেজাজে ইডেনে দিলীপ ঘোষ? কেন চেনা ছন্দে নেই তিনি?
বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির পাল্টা জবাব, "দিলীপ ঘোষ মাঠে খেলা, আন্দোলন দুটোই করে। মুর্শিদাবাদে যেদিন ঘটনা ঘটে সেদিন আমি মালদহ থেকে ফিরছিলাম। পুলিশ আটকাল। ধুলিয়ান তখন জ্বলছে। আমি ৯টা ১৫ মিনিট নাগাদ রওনা দিয়ে রাত দেড়টায় কল্যাণী পৌঁছই। ফলে ঘটনার দিন ১১ তারিখ দিলীপ ঘোষ মুর্শিদাবাদেই ছিল। পরে বাকিরা গিয়েছেন।"
দিলীপের কথায়, "দিলীপ ঘোষ লাঠি, বল, মশাল হাতে খেলে। ৪০ বছর ধরে করছে। ফুটবল, ক্রিকেটের পাশাপাশি আন্দোলনেও আছে। দিলীপ ঘোষ যখন একা লড়েছিল তখন কে ছিল? বিজেপিকে লড়াইটা দিলীপ ঘোষই শিখিয়েছে। বিজেপিকে জিততে শিখিয়েছে। জেতার পর অনেক লোক এসেছে। আগে আসেনি।" এই বক্তব্যে দিলীপের নিশানায় কি শুভেন্দু অধিকারী?
ইডেনে ম্যাচ শুরুর আগে ঢিল ছোড়া দূরত্বে যখন বিপন্ন মানুষের হয়ে সাংবাদিক বৈঠকে সওয়াল করছেন শুভেন্দু, তখন দিলীপ কেন ইডেনে খেলা দেখছেন? এই প্রশ্ন করতেই দিলীপ বললেন, শুভেন্দু অধিকারী পার্টির স্বীকৃত নেতা, রাজ্যের বিরোধী দলনেতা, আমি সাধারণ কর্মী। মানুষের সঙ্গেই থাকি। মিডিয়ায় থাকতে দিলীপ ঘোষকে পয়সাও খরচ করতে হয় না, পার্টির তকমাও ব্যবহার করতে হয় না। দিলীপ ঘোষ, দিলীপ ঘোষ!
আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। দিলীপ বলেন, বিজেপিই জিতবে। তারাই তো প্রধান বিরোধী দল।বিরোধী হিসেবে আর তো কোনও বিকল্প নেই।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি












Click it and Unblock the Notifications