IPL 2025: ধোনি চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিতে পারেন দিল্লি ক্যাপিটালস ম্যাচে, আচমকা এমন পদক্ষেপ কেন?
IPL 2025: ফের চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিতে পারেন মহেন্দ্র সিং ধোনি। কাল চিপকে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের।
জানা যাচ্ছে, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে কনুইয়ে চোট পান চেন্নাই সুপার কিংস অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। জয়ের সরণিতে ফিরতে তাই ক্যাপ্টেন কুলেই আস্থা রাখতে হচ্ছে চেন্নাই সুপার কিংসকে।

রাজস্থান রয়্যালসের পেসার তুষার দেশপাণ্ডের বোলিংয়ে স্টেপ আউট করে মারতে গিয়েছিলেন ঋতুরাজ। কনুই ছিল অরক্ষিত। সেখানেই বল লাগায় চোট পান। ঘটনাটি ঘটে চেন্নাই সুপার কিংস ইনিংসের দ্বিতীয় ওভারে। ঋতুরাজ ফিট না হলে ধোনিই নেতৃত্ব দেবেন।
আজ সাংবাদিক বৈঠকে চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি বলেন, এদিনের অনুশীলনে দেখা হবে ব্যাট করতে ঋতুরাজের সমস্যা হচ্ছে কিনা। তবে কনুইয়ের জায়গাটি ফোলা আছে। যন্ত্রণাও আছে। তবে প্রতিদিনই অবস্থার উন্নতি হচ্ছে। আশা করি, কাল তিনি খেলতে পারবেন।
সেই সঙ্গে হাসি জানান, অধিনায়কত্বের বিকল্প নিয়ে ভাবা হয়নি। এটি নিয়ে নিশ্চিতভাবেই ভাববেন হেড কোচ স্টিফেন ফ্লেমিং ও অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। তবে দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছেন। ধোনি কিপিং করেন। ফলে নেতৃত্ব দেওয়া তাঁর ক্ষেত্রেই সুবিধাজনক হবে। তাঁর অভিজ্ঞতাও আছে। তবে নেতৃত্বের বিষয়টি নিয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না।
ধোনি ২০০৮ সাল থেকে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়েছেন। যে দু বছর চেন্নাই সুপার কিংস আইপিএলে নির্বাসিত ছিল সেই সময় বাদে। এরপর ২০২২ সালে কয়েকটি ম্যাচে নেতৃত্ব দেন ধোনি। তারপর অধিনায়ক করা হয়েছিল রবীন্দ্র জাদেজাকে। কিন্তু ব্যর্থতা সঙ্গী হতে ফের নেতৃত্বের ব্যাটন নেন ধোনি। ২০২৩ সালে আইপিএলে নেতৃত্ব দিয়ে চেন্নাই সুপার কিংসকে খেতাবও জেতান। গতবার থেকে অধিনায়ক হয়েছেন ঋতুরাজ।
𝘈𝘵 𝘈𝘯𝘣𝘶𝘥𝘦𝘯, 𝘪𝘵'𝘴 𝘢𝘭𝘸𝘢𝘺𝘴 𝘈𝘯𝘣𝘶! 💛🫂#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/58hJR0gxhd
— Chennai Super Kings (@ChennaiIPL) April 3, 2025
রাজস্থান ম্যাচে চোট পাওয়ার পর থেকে অনুশীলন করেননি ঋতুরাজ। ঋতুরাজ না খেলতে পারলে জেমি ওভার্টন বা মাথিশা পাথিরানাকে বসিয়ে ডেভন কনওয়েকে টপ অর্ডারে আনতে পারে চেন্নাই সুপার কিংস। আজ দীর্ঘক্ষণ নেটে বল করেছেন অংশুল কম্বোজ। ফলে বিদেশি পেসারের পরিবর্তে ভারতীয় পেসারকে একাদশে রেখে কনওয়েকে খেলাতে পারে সিএসকে।
চেন্নাই সুপার কিংস চলতি আইপিএলে তিনটি ম্যাচের ২টিতে হেরেছে। চিপকে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছিল ৫ বল বাকি থাকতে চার উইকেটে। যদিও নিজেদের মাঠেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে যায় ৫০ রানে। ৩০ মার্চ গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের কাছে সিএসকে পরাস্ত হয় ৬ রানে। কাল হারের হ্যাটট্রিক বাঁচানোর লড়াই।
-
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের












Click it and Unblock the Notifications