CSK vs RCB, IPL 2025: রজতকে জীবনদান, হ্যাজলউডের কৃপণ বোলিং, চেন্নাইয়ে আরসিবি'র দ্বিতীয় জয়ে ২ টার্নিং পয়েন্ট

CSK vs RCB, IPL 2025: ২০০৮ সালের পর ২০২৫। প্রায় ১৭ বছর পর চেন্নাইয়ের চিপকে চেন্নাই সুপার কিংসকে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দখলে রাখল শীর্ষস্থান।

আজ টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছিল চেন্নাই সুপার কিংস। রজত পাটীদারের জোড়া ক্যাচ ফেলার বড় খেসারৎ দিতে হলো ঋতুরাজ গায়কোয়াড়দের। সেই সঙ্গে ফারাক গড়ল পাওয়ারপ্লে-র বোলিং।

CSK vs RCB IPL 2025

চেন্নাই সুপার কিংসের দীপক হুডা ও রাহুল ত্রিপাঠী মিস করেন আরসিবি অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের ক্যাচ। যথাক্রমে ১৭ ও ১৯ রানের মাথায় জীবন পান পাটীদার। পরে জাজমেন্টের ভুলে ক্যাচ ফেলেন খলিল আহমেদও। পাটীদার আউট হন ১৮.১ ওভারে। দলকে ১৭৬ রানে পৌঁছে দিয়ে।

চারে ব্যাট করতে নেমে পাটীদার করেন ৩২ বলে ৫১, চারটি চার ও তিনটি ছয়ের সাহায্যে। শেষের দিকে টিম ডেভিড ৮ বলে ২২ রান করে আরসিবিকে পৌঁছে দেন ৭ উইকেটে ১৯৬ রানে। পাটীদারের মতো ক্রিকেটারের ক্যাচ ফেললে তা যে সমস্যার হবে তা বলার অপেক্ষা রাখে না।

এরপর ব্যাট করতে নেমেও শুরু থেকেই অস্বস্তিতে ছিল চেন্নাই সুপার কিংস। পাওয়ারপ্লে-তে দুরন্ত বোলিং করেন আরসিবি বোলাররা। ভুবনেশ্বর কুমার চলতি আইপিএলে আজই প্রথম ম্যাচ খেললেন। নতুন বলে অনবদ্য পারফরম্যান্স জশ হ্যাজলউডের।

পাওয়ারপ্লেতে ৪.৪ ওভারে ২৬ রানে তিন উইকেট হারায় সিএসকে। তার মধ্যে দ্বিতীয় ওভারের দ্বিতীয় ও শেষ বলে দুটি উইকেট তুলে নেন হ্যাজলউড। প্রথমে ওপেনার রাহুল ত্রিপাঠীকে (৩ বলে ৫) সাজঘরে ফেরান। এরপর স্কোরবোর্ডে কোনও রান যোগ হওয়ার আগে আউট হন ঋতুরাজ গায়কোয়াড় (৪ বলে ০)।

পাওয়ারপ্লে-র প্রথম ৬ ওভারে আরসিবি তোলে ১ উইকেটে ৫৬। সিএসকে সেখানে তিন উইকেট হারিয়ে মাত্র ৩০। মাঝের ওভারে অর্থাৎ ৭ থেকে ১৫ ওভারে আরসিবির সংগ্রহ ২ উইকেটে ৮২, চেন্নাই সুপার কিংস এই সময়কালে তোলে ৩ উইকেট খুইয়ে ৬৮ রান।

ডেথ ওভারে আরসিবি তোলে ৫৮ রান, চার উইকেট হারিয়ে। চেন্নাই সুপার কিংস শেষ পাঁচ ওভারে তোলে ৪৮, ২ উইকেট খুইয়ে। মহেন্দ্র সিং ধোনির সৌজন্যে ক্রুণাল পাণ্ডিয়ার শেষ ওভারে ১৬ রান না এলে লজ্জা আরও বাড়তো সিএসকের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+