IPL 2025: প্লে-অফের আশা টিকিয়ে রাখতে জয় ছাড়া বিকল্প নেই, জানুন হায়দরাবাদ-সিএসকের সম্ভাব্য একাদশ
শুক্রবার আইপিএলে দুই দক্ষিণী দলের ম্যাচ। ঘরের মাঠে সিএসকে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ দলের। লিগ টেবলে দুই শেষ দলের লড়াই। প্লে-অফের আশা জিইয়ে রাখতে হলে দুই দলকেই এই ম্য়াচ থেকে পুরো পয়েন্ট তুলতে হবে। ফলে এই ম্যাচে দলের কাছেই সমান গুরুত্বপূর্ণ কারণ।
শুক্রবার ৪০০তম টি২০ ম্যাচে খেলতে নামছেন মহেন্দ্র সিং ধোনি। বিরাট কোহলি, রোহিত শর্মা, দীনেশ কার্তিকের পর চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসাবে ৪০০তম টি২০ ম্য়াচে খেলতে নামছেন ধোনি। প্রথমেই দুই দলের পয়েন্ট টেবলের অবস্থানটা দেখে নেওয়া যাক। ৮ ম্যাচে ৪ পয়েন্ট ও মাইনাস ১.৩৯২ রান রেট নিয়ে সিএসকে দল আছে ১০ নম্বরে। অন্যদিকে ৮ ম্যাচে ৪ পয়েন্ট ও মাইনাস ১.৩৬১ রান রেট নিয়ে সানরাইজার্স হায়দরাবাদ দল আছে ৯ নম্বরে। ফলে দুটি দলের কাছেই অক্সিজেন পাওয়ার ম্যাচ।

এবার আসা যাক পরিসংখ্যানে, কারণ এই দুই দল ২১ বার মুখোমুখি হয়েছে। এরমধ্যে ১৫ বার জয় পেয়েছে সিএসকে এবং ৬বার জয় পেয়েছে সানরাইজার্স। ফলে ঘরের মাঠে পরিসংখ্যানে এগিয়ে থেকেই শুরু করবে সিএসকে। চেন্নাই দল ২৭ জন ক্রিকেটারের মধ্য়ে ২০জনকেই খেলিয়েছে। দলে নতুন আসা ব্রেভিসকে এই ম্যাচে চারপ নম্বরে খেলাতে পারে সিএসকে। এই ম্যাচে ফোকাস থাকবে আয়ুষ মাত্রে এবং প্যাট কামিন্সের দিকে।
গতবারের রানার্স সানরাইজার্সের থেকে এবার ভক্তদের বিরাট প্রত্যাশা রয়েছে। তবে ৩০০ রান করার ক্ষেত্রে হায়দরাবাদের উপরই বেশি বাজি ধরছেন ভক্তরা। এ২০২৪ সালের আইপিএলে চ্যাম্পিয়ন হতে পারেনি সানরাইজার্স কিন্তু তাদের ব্যাটিং প্রতিপক্ষ দলগুলির আতঙ্কের কারণ হয়ে উঠেছিল। কিন্তু এবার হতাশই করছেন কামিন্সরা। চিপকে অতিরিক্ত স্পিনার খেলাতে পারে নিজামের শহরের দল। রাহুল চাহার এবং কামিন্দু মেন্ডিসের মধ্যে একজনকে খেলানো হতে পারে।
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য দল- ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), অনিকেত ভার্মা, প্যাট কামিন্স (অধিনায়ক), হর্ষল প্যাটেল, জয়দেব উনাদকাট, জিশান আনসারি অথবা রাহুল চাহার, ঈশান মালিঙ্গা অথবা কামিন্দু মেন্ডিস। চিপকের উইকেট স্পিন সহায়ক থাকবে। তবে আবহাওয়াও গরম থাকবে।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য দল- শেখ রশিদ, রাচিন রবীন্দ্র, আয়ুষ মাত্রে, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, বিজয় শঙ্কর, জেমি ওভার্টন, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), নূর আহমেদ, খলিল আহমেদ, মাথিশা পাথিরানা












Click it and Unblock the Notifications