Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: নাইটদের দলে বদল প্রয়োজন, কী করলে হাল ফিরবে কেকেআরের? জানুন বিস্তারিত

২০১৪ সালের পর দশ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। চলতি মরশুমের আইপিএলে কেকেআর দলকে নিয়ে প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। কিন্তু গ্রুপ পর্বের সাত ম্যাচ কেটে গেলেও এখন পর্যন্ত চ্যাম্পিয়ন দলের থেকে সেই অনুসারে পারফরম্যান্স দেখতে পাওয়া যাচ্ছে না।

সাতটির মধ্যে চারটি ম্যাচেই হারতে হয়েছে কেকেআরকে। জয় এসেছে মাত্র তিনটি ম্যাচে। এই পরিস্থিতিতে কেকেআরের খারাপ পারফরম্যান্সের নেপথ্যে উঠে আসছে একাধিক কারণ। প্রথম দল গঠনের ভুল থেকে নেতৃত্বে দক্ষতার অভাব সহ আরও বেশ কিছু কারণ স্ক্যানারের তলায় উঠে এসেছে। তবে কীভাবে সাফল্য পেতে পারে কেকেআর? এর জন্য কি প্রয়োজন? কী করলে হাল ফিরবে কলকাতার? এই সংক্রান্ত বিষয়ে ব্যাখ্যা তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

kkr

প্রথমত কেকেআর দলে খারাপ পারফরম্যান্স করা ক্রিকেটারদের অবশ্যই বসিয়ে দিতে হবে, কারণ অফ ফর্মে থাকা ক্রিকেটাররা কোনভাবেই ছন্দ পাচ্ছেন না। প্রথমেই উল্লেখ করতে হবে কেকেআরের ওপেনিং জুটির কথা। এখনও পর্যন্ত কেকেআরের ওপেনিং জুটি সেভাবে সফল হয়নি। বিশেষ করে ডি ককের কথা বলতে হবে। রাজস্থান রয়্যালস ম্যাচ বাদ দিলে আর কোন ম্যাচেই বড় রান করতে পারেনি প্রোটিয়া উইকেটরক্ষক ব্যাটার।

এই পরিস্থিতিতে কেকেআরকে ডি ককের বিকল্প ভাবতে হবে, কারণ দলে রয়েছেন আফগানিস্তানের গুরবাজ। তিনিও উইকেটরক্ষক ব্যাটসম্যান। ফলে ডি কককে বসিয়ে গুরবাজকে দলে সুযোগ দেওয়ার সময় এসে গিয়েছে। দলের ব্যাটিং অর্ডারেও বেশ কিছু পরিবর্তন করলে ভালো হতে পারে। কেকেআর দলের মিডল অর্ডার এবার অনেকটাই নির্ভরশীল বেঙ্কটেশ আইয়ারের উপরেই। কিন্তু বেঙ্কটেশ আইয়ার এবার খুব ভালো পারফরম্যান্স করতে পারছেন না।

এই পরিস্থিতিতে নারিনকে দিয়ে ওপেনিংয়ে ফাটকা না খেলিয়ে আইআরকে ওপেন করালে তা কাজে আসতে পারে। ওপেনিং জুটি ক্লিক করলে চাপ কমবে মিডল অর্ডারের উরর। পাশাপাশি রিঙ্কু সিংকে ব্যাটিং অর্ডারে অনেকটাই তলার দিকে থাকছেন। প্রথমে ব্যাট করলে রিঙ্কু সিংকে একটু উপরের দিকে নামালে তিনি বেশি বল পেতে পারেন ফলে। সেক্ষেত্রে কেকেআর একটু বেশি রান তোলার সুযোগ পাবে। তবে রিংকুকে মূলত ফিনিশার হিসেবে ব্যবহার করে কেকেআর।

পাশাপাশি রাসেলকে বসানোর সময় হয়ে গিয়েছে। এই মরশুমে রাসেল একেবারেই ফ্লপ তাই তাকে বয়ে বেড়ানোর দিন মনে হয় শেষ হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+