IPL 2025: হর্ষিতের বাড়া ভাতে ছাই ফেললেন চাহাল, পাঞ্জাব কিংসের কাছে অত্যাশ্চর্য হারের দায় নিলেন রাহানে
IPL 2025: টার্গেট ছিল ১১২ রান। কেকেআরের ইনিংস শুরুর আগে বরুণ চক্রবর্তী বলছিলেন, এটি ১৮০-১৯০ রানের উইকেট। সেখানেই কেকেআর গুটিয়ে গেল ৯৫ রানে।
যা কলকাতা নাইট রাইডার্সের দলগত যুগ্ম তৃতীয় সর্বনিম্ন রান। পাঞ্জাব কিংস করেছিল ১৫.৩ ওভারে ১১১। কেকেআর গুটিয়ে গেল ১৫.১ ওভারে ৯৫ রানে।

যুজবেন্দ্র চাহালের প্রথম স্পেলই নির্ধারণ করে দিল ম্যাচের ফলাফল। সাত রানের মাথায় দুই ওপেনারকে হারিয়ে কেকেআর তখন জাঁকিয়ে বসেছে। অজিঙ্ক রাহানে ও অঙ্গকৃষ রঘুবংশী দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন।
যুজবেন্দ্র চাহালকে যখন শ্রেয়স আইয়ার বল করতে ডাকলেন তখন কেকেআরের স্কোর ৭ ওভারে ২ উইকেটে ৬০ রান। অর্থাৎ ১৩ ওভারে জিততে দরকার ৫২ রান। রঘুবংশী ২০ বলে ৩৩ ও অজিঙ্ক রাহানে ১৪ বলে ১৬ রানে ব্যাট করছেন।
অষ্টম ওভারে নিজের প্রথম ওভারটি করতে গিয়ে চতুর্থ বলেই রাহানেকে ফেরালেন চাহাল। রাহানে ১৭ বলে ১৭ করে লেগ বিফোর হন। রিভিউ নেননি। তার পরের বলেই অবিশ্বাস্যভাবে কেকেআর পাঁচ রান পেয়ে যায়, যেখানে ১ রান হওয়ার কথা। বার্টলেট বল ধরার পরও তা থ্রোয়ের সময় তাঁর হাত ফস্কে বাউন্ডারি পেরিয়ে যায়।
এরপর চাহাল নিজের দ্বিতীয় ওভারটি করতে যান দশম ওভারে। প্রথম বল ওয়াইড। তার পরের ডেলিভারিতেই আগ্রাসী মেজাজে থাকা রঘুবংশীকে সাজঘরে ফেরান চাহাল। রঘুবংশী পাঁচটি চার ও ১টি ছয়ের সাহায্যে করলেন ২৮ বলে ৩৭। এই ওভারে মাত্র ১ রানই দেন চাহাল। রিঙ্কু সিং পাঁচ বল খেলে কোনও রান নিতে পারেননি।
এরপর কেকেআর ইনিংসের দ্বাদশ ওভারের তৃতীয় ও চতুর্থ বলে রিঙ্কু সিং (৯ বলে ২) ও রামনদীপ সিং (১ বলে ০)-কে আউট করে দেন চাহাল। আর তাতেই উজ্জীবিত হয়ে জয়ের জন্য ঝাঁপায় পাঞ্জাব কিংস। বাকি কাজটা সারেন অর্শদীপ সিং, মার্কো জানসেনরা।
কেকেআরের ভরসা টিকে ছিল আন্দ্রে রাসেলের উপর। চাহালের শেষ ওভারে তিনি ১৬ রান নিয়েছিলেন। কিন্তু শেষরক্ষা হলো না। জানসেনের বলে রাসেল বোল্ড হতেই পাঞ্জাব কিংস ১৬ রানে ম্যাচ জিতে পয়েন্ট তালিকার চারে উঠে এলো। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে। কেকেআর ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ছয়ে।
A match for the ages! ❤
— Star Sports (@StarSportsIndia) April 15, 2025
PBKS hold their nerve and defend a mere 111 in a jaw-dropping thriller!😱#IndianPossible League#IPLonJioStar 👉 #DCvRR | WED, 16 APR | 6:30 PM LIVE on Star Sports 1, Star Sports 1 Hindi & JioHotstar! pic.twitter.com/iCPGkWw1aa
ম্যাচ হারার পর কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে বলেন, আমি নিজে দায় নিচ্ছি। ভুল শট খেলতে গিয়ে আউট হয়েছি। আমি আউট হওয়ার পরেই ধস নামে। আমি নিশ্চিত ছিলাম না বলেই রিভিউ নিইনি। তবে উইকেট সহজ ছিল না।
রাহানের কথায়, ১১১ রানে প্রতিপক্ষকে থামিয়ে ম্যাচ জেতা যেত। আমরা খুব খারাপ ব্যাট করেছি। পাঞ্জাবের শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে বোলাররা খুব ভালো বল করেছেন। আমরা অবিবেচকের মতো খেলেছি। ব্যাটিং বিভাগকেই সামগ্রিকভাবে দায় নিতে হবে। খুবই হতাশ লাগছে। নিজেকে শান্ত রেখে সতীর্থদের কী বলব, সেটাই ভাবছি।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications