IPL 2025: আইপিএলের ইতিহাসে সর্বাধিক ক্যাচ নিয়েছেন কারা? দর্শনীয় ক্যাচ নিয়ে নজির ডি ভিলিয়ার্স-লিনদের
কথায় আছে ক্যাচ মিস তো ম্যাচ মিস। টি২০ ক্রিকেটে ব্যাটিং বোলিংয়ের মতই সমান গুরুত্বপূর্ণ ফিল্ডিংও। ফিল্ডিংও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, আইপিএলের ইতিহাসে বরাবই দর্শনীয় ক্যাচ নেওয়ার নমুনা আমরা দেখেছি এই তালিকায় সেরা ক্যাচ কোনগুলি? পাশাপাশি আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি ক্যাচ নিয়েছেন কোন ক্রিকেটাররা? সেই তালিকাও তুলে ধরা হলো এই প্রতিবেদনে।
এই প্রথমেই দেখে নেওয়া যাক আইপিএলের ইতিহাসে ক্যাচ নেওয়ার তালিকায় প্রথম পাঁচজনের মধ্যে আছেন কারা? বিরাট কোহলি শুধু রানের রাজাই নন। একইসঙ্গে তিনি ক্যাচ নিতেও সিদ্ধহস্ত। তাঁর হাত থেকে ক্যাচ ফস্কেছে এমন উদাহরণ সাম্প্রতিক অতীতে নেই। আন্তর্জাতিক ক্রিকেট হোক বা আইপিএল মনে কোহলি কবে ক্যাচ শেষবার ফস্কেছেন। আইপিএলের ইতিহাসে ২৫২ ম্যাচে ১১৪টি ক্যাচ নিয়েছেন বিরাট কোহলি। তিনি এই ১১৪ টি ক্যাচ নিয়েছেন আরসিবির হয়েই।

তালিকায় দ্বিতীয় নাম সুরেশ রায়না। তিনি ২০০৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ২০৫ ম্যাচ খেলে ১০৯ টি ক্যাচ তালুবন্দি করেছেন। সিএসকে এবং গুজরাত লায়ান্স দলের হয়ে এই ক্যাচগুলি নিয়েছেন। এই তালিকায় তৃতীয় নাম কাইরন পোলার্ড। ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের সদস্য ছিলেন ক্যারিবিয়ান এই তারকা তিনি ১০৩টি ক্যাচ নিয়েছেন।
১০৩টি ক্যাচ নিয়েছেন তালিকায় চতুর্থ নাম রবীন্দ্র জাদেজা। ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ২৪০ ম্যাচ খেলে জাদেজা ১০৩ টি ক্যাচ নিয়েছেন। রোহিত শর্মা আছেন এই তালিকায় পঞ্চম স্থানে ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ২৫৭ ম্যাচ খেলে ১০১ টি ক্যাচ নিয়েছেন রোহিত আইপিএল দুটি ফ্রাঞ্চাইজি দলের হয়ে খেলেছেন রোহিত।
এবার দেখে নেওয়া যাক সেরা ক্যাচ কোনগুলি? ২০২০ সালের আইপিএলে জোফ্রা আর্চার। মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটার ঈশান কিষাণের একটি দুরন্ত ক্যাচ নেন। থার্ড ম্যান অঞ্চলে থাকা আর্চার পিছন দিকে কয়েক কদম গিয়ে লাফিয়ে ডান হাতে ক্যাচটি নেন।
জুটিতে ক্যাচ নেওয়ার উদাহরণও রয়েছে.। ২০২০ সালে রাজস্থান রয়্যালস দলের ক্রিকেটার জোহান বাউন্ডারি লাইনে একটি ক্যাচ দারুনভাবে তালুবন্দি করেন। কিন্তু তিনি দেখেন যে ভারসাম্য রাখতে পারছেন না ,বলটি পাশে থাকা রাহানকে দিয়ে দেন, ভারতীয় ক্রিকেটার সহজেই ক্যাচটি নেন।
এবি ডি ভিলিয়ার্স কখনই 'সেরা'দের তালিকা থেকে দূরে নন। সানরাইজার্স ব্যাটসম্যান অ্যালেক্স হেলস মঈন আলর একটি শর্ট বল মারেন। ডিপ মিডউইকেটে ফিল্ডিং করার সময় দুরন্তভাবে সেই ক্যাচ নেন এবি। বাউন্ডারি লাইনে থাকা এবি লাফিয়ে উঠে ভাসমান অবস্থায় সীমানার বাইরে থেকে বলকে বার করে আনেন, ততধিক দক্ষতায় ক্যাচ নিয়ে দেহের ভারসাম্য রাখেন।
সেরা ক্যাচের তালিকায় আছেন কেকেআরের ক্রিস লিন। তিনি ডি ভিলিয়ার্সের ক্যাচ নেন।
মিডউইকেট এবং লং-অনের মাঝামাঝি সীমানায় জোরে জোরে বল ছুঁড়ে ডি ভিলিয়ার্স শট চার বলেই মনে হচ্ছিল কিন্তু সেখানে ছিলেন ক্রিস লিন, তিনি দক্ষতার সঙ্গে ম্যাচ নেন।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications