IPL 2025: আইপিএল শুরুর আগেই কলকাতায় বিসিসিআইয়ের জরুরি বৈঠক, নেওয়া হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

IPL 2025: আইপিএলের ক্যাপ্টেন্স মিট সরেছে কলকাতা থেকে। সাধারণত এই বৈঠক ও অধিনায়কদের ফোটোশ্যুট হয় যেখানে আইপিএলের উদ্বোধন সেখানেই।

এ ক্ষেত্রে কলকাতা বঞ্চিত হলেও ঠিক তার ২ দিন পরই শহরে বসছে বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ বৈঠক। যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

IPL 2025

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে বিসিসিআইয়ের শীর্ষকর্তারা কলকাতায় হাজির থাকবেন। আইপিএল গভর্নিং কাউন্সিলেরও সকলেরই থাকার কথা। এমন জল্পনাও রয়েছে, আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ।

শনিবার সন্ধ্যায় ইডেনে উদ্বোধনী অনুষ্ঠান হবে মিনিট ৩৫-এর। অন্তত তেমনটাই জানিয়েছেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তবে বিরাট কোহলি, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা-সহ চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা ভারতীয় দলের ক্রিকেটারদের সংবর্ধনা দিচ্ছে না সিএবি।

আইপিএল উদ্বোধনের আগেই বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক বসছে কলকাতায়। ২০১৩ সালের পর চলতি বছরই প্রথমবার মহিলাদের ওডিআই বিশ্বকাপ আয়োজন করবে বিসিসিআই। অক্টোবরে সেই টুর্নামেন্ট হওয়ার কথা।

বোর্ডসূত্রে জানা যাচ্ছে, মহিলাদের ওডিআই বিশ্বকাপের আয়োজক কমিটি গঠিত হতে পারে বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে। কোথায় কোথায় বিশ্বকাপের ম্যাচ দেওয়া হবে তা নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে। এই বিষয়গুলি বৈঠকের অ্যাজেন্ডায় রয়েছে।

২০২৫-২৬ মরশুমের ঘরোয়া ক্রিকেট কীভাবে আয়োজন করা হবে তা নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে বোর্ডের বৈঠকে। আসন্ন ক্রিকেট মরশুমে ভারত সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজের টেস্ট ম্যাচগুলি কোথায় হবে তাও চূড়ান্ত হতে পারে কলকাতার বৈঠক থেকেই।

বোর্ডে সচিব, যুগ্ম সচিব থেকে কোষাধ্যক্ষ পদে বদল এসেছে। বিসিসিআইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে সই করার অধিকার কাদের থাকবে সে বিষয়টিও চূড়ান্ত হবে বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে।
ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার বিসিসিআইকে নির্দেশিকা পাঠিয়ে জানিয়েছে, কোনওরকম তামাক ও অ্যালকোহলের প্রচার চালানো যাবে না। এই সংক্রান্ত কোনও সারোগেট বিজ্ঞাপনও রাখা যাবে না। আইপিএল থেকেই তা কার্যকর করতে হবে। ফলে সেই বিষয়টিও শনিবারের বৈঠকের অ্যাজেন্ডায় রয়েছে। সরকারের নির্দেশ মেনে তামাক ও ক্রিপ্টো কারেন্সি সংক্রান্ত বিজ্ঞাপনের বিষয়ে বোর্ডের অবস্থান সুনির্দিষ্ট হতে পারে শনিবারই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+