IPL 2025: শামি থেকে সিরাজ, নিলামে বড় দাম পেতে পারেন কারা? রইল সেই বোলারদের তালিকা

আগামী ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হবে। রিটেনশন তালিকা প্রকাশের পর এবার নিলামেই বাকি দল গঠন করতে হবে ফ্র্যাঞ্চাজিগুলিকে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে একাধিক ফ্র্যাঞ্চাইজি তাদের দলের প্রধান বোলারদের রিটেন করেনি। ফলে নিলামের মঞ্চে বোলারদের চাহিদা থাকবে তুঙ্গে। কোন কোন বোলাররা নিলামে ঝড় তুলতে পারেন, সেই আভাসই দেওয়া হল এই প্রতিবেদনে।

পাঞ্জাব কিংস অর্শদীপ সিংকে রিটেন করেনি অথচ তিনি এখন‌ ভারতীয় টি২০ দলের অন্যতন প্রধান বোলার। টি২০ বিশ্বকাপে ভারতের হয়ে দুরন্ত পারফরম্যান্স করেছেন। ফলে অর্শদীপকে নিয়ে চাহিদা থাকবে তুঙ্গে। চাহালকেও রিটেন করেনি রাজস্থান। আইপিএলে তাঁর নামের পাশে ২০৫ উইকেট। তাঁর মতো স্পিনারকে আগ্রহী থাকবে একাধিক ফ্রাঞ্চাইজি।

তালিকায় তৃতীয় নাম মহম্মদ শামি। চোটের জন্য এক বছরের বেশি সময় ধরে ক্রিকেটের বাইরে আছেন। কিন্তু আইপিএল খেলার আগেই ফিট হয়ে যাবে‌। ফলে শামিকে গুজরাত ছেড়ে দেওয়ায় তাঁকে নিয়েও নিলামে বড় দর উঠতে পারে। ২০১৯থেকে ২০২৩ সা‌ল পর্যন্ত পাঁচ মরশুমে আইপিএল ১০৬ উইকেট নিয়েছেন শামি। মহম্মদ শামির মতোই সিরাজকেও রিটেন করেনি তাঁর ফ্র্যাঞ্চাইজি আরসিবি। সব ফর্ম্যাটেই ভারতীয় দলের সদস্য সিরাজও নিলামে বড় দাম পেতে পারেন।

আইপিএল ২০২৪ সালের নিলামে ২৪.৭৫ কোটি টাকা দর পেয়ে রেকর্ড গড়েন মিচেল স্টার্ক। তাঁকে কেকেআর এবার ধরে রাখেনি। ফলে তাঁকে নিয়েও নিচলামে বড় দর হাঁকাতে পারেন ফ্র্যাঞ্চাইজিগুলি। তালিকায় আছেন আরও দুই বিদেশি পেসার ট্রেন্ট বোল্ট এবং রাবাদ। এই দুই পেসারকে নিয়ে টানাটানি হতে পারে। বিশেষ করে রাবাদা সাম্প্রতিক সময়ে ভালো ছন্দে আছেন।

হায়দরাবাদ দল প্যাট কামিন্সকে রিটেন করলেও ছেড়ে দিয়েছে টি নটরাজন ও ভুবনেশ্বর কুমারকে। ফলে এই দুই পেসারকে নিয়েও দলগুলির মধ্যে আগ্রহ থাকবে। হাসারঙ্গাও আছেন এই তালিকায়। শ্রীলঙ্কান স্পিনার বেশ নজর কেড়েছেন সাম্প্রতিক সময়ে। ফলে তিনি নিলামে বড় দাম পেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+