Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: এক ছক্কাতেই ধোনিকে টপকালেন বিরাট, কোহলির চেয়ে এলিট লিস্টে এগিয়ে কারা?

IPL 2024: আইপিএলের ম্যাচে আজ জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টস হেরে ব্যাট করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম পাওয়ারপ্লে-র ৬ ওভারে বিনা উইকেটে আরসিবি ৫৩ রান তুলেছে।

এই ৫৩ রানের মধ্যে বিরাট কোহলি ২৫ বলে ৩২ রানে ব্যাট করছেন। ফাফ দু প্লেসি ১১ বলে ১৪ রানে ক্রিজে। এরই মধ্যে এলিট লিস্টে বিরাট কোহলি পিছনে ফেলে দিলেন মহেন্দ্র সিং ধোনিকে।

IPL 2024

আরসিবি ইনিংসের চতুর্থ তথা নিজের দ্বিতীয় ওভারটি করতে গিয়েছিলেন বার্গার। দ্বিতীয় ডেলিভারিটি শর্ট বল করতে গিয়েছিলেন, সেটিকে কোমর উচ্চতায় পেয়ে কোহলি অনায়াসে স্কোয়ার লেগ বাউন্ডারি দিয়ে ছক্কা হাঁকান। এটি তাঁর কেরিয়ারের মাইলস্টোন ওভার বাউন্ডারি।

মহেন্দ্র সিং ধোনি ২৫৪টি ম্যাচে ২৪২টি ছয় মেরেছেন আইপিএলে। আজ কোহলি খেলছেন ২৪২তম আইপিএল ম্যাচ। ম্যাচ শুরুর আগে অবধি ২৪২টি ছয় মারা কোহলি ধোনির সঙ্গে একই আসনে ছিলেন। কিন্তু বার্গারকে ছক্কা হাঁকিয়েই ধোনিকে ছাপিয়ে যান বিরাট, এটি তাঁর আইপিএল কেরিয়ারের ২৪৩তন ছক্কা।

আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা মারার নিরিখে কোহলি ভারতীয়দের মধ্যে এখন দ্বিতীয় স্থানে। ২৪৬টি ম্যাচে হিটম্যান রোহিত শর্মার ২৬১টি ছক্কা রয়েছে। আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা মারা ব্যাটারদের তালিকায় রোহিত শর্মা রয়েছেন দুইয়ে। কোহলি চলে এলেন চারে।

আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন ক্রিস গেইল। ১৪২টি ম্যাচে গেইলের ৩৫৭টি ছক্কা রয়েছে আইপিএলে। যার ধারেকাছে কেউ নেই। গেইলের এই রেকর্ডটি ভাঙাও দুঃসাধ্য। আরসিবিতে কোহলির দীর্ঘদিনের সতীর্থ এবি ডি ভিলিয়ার্স আইপিএলে ১৮৪টি ম্যাচ খেলে ২৫১টি ছয় মেরেছেন। তিনি রয়েছেন তৃতীয় স্থানে। চলতি আইপিএলেই এবিডিকে পিছনে ফেলে দিতে পারেন বিরাট।

আইপিএলে ২০০-র বেশি ছক্কা আর যাঁদের রয়েছে তাঁরা হলেন- ডেভিড ওয়ার্নার (২৩৫), কায়রন পোলার্ড (২২৩), আন্দ্রে রাসেল (২০৩), সুরেশ রায়না (২০৩)। আইপিএলে সবচেয়ে বেশি ২৫৪টি ম্যাচ খেলেছেন ধোনি। এই তালিকায় বিরাট রয়েছেন চারে (২৪২)। দীনেশ কার্তিক ২৪৭ ও রোহিত শর্মা ২৪৬টি ম্যাচ খেলেছেন আইপিএলে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+