IPL 2024: বরুণের তিন উইকেট, সল্টের ঝোড়ো অর্ধশতরান, দিল্লিকে ফের দুমড়ে দিল কেকেআর
IPL 2024: বিশাখাপত্তনমের পর আজ কলকাতায় ইডেন গার্ডেন্সে। চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে এই নিয়ে দ্বিতীয়বার হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স।
মিচেল স্টার্কের ছন্দ ফিরে না পাওয়া, কিংবা ফিল্ডিংয়ের কিছু ফাঁকফোকড় বাদ দিলে, নাইটদের এদিনের জয় সব বিভাগে দাপট দেখিয়েই। যার ফলে কেকেআরকে সরিয়ে ২ নম্বর জায়গা নিতে পারল না ক্যাপিটালস।

ইডেনে চলতি আইপিএলে ষষ্ঠ ম্যাচে এসে এই প্রথম টস জেতা অধিনায়ক ব্যাটিং নিলেন। দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্থ যে পিচের চরিত্র বুঝতে ভুল করেছেন তা নিয়ে চর্চা শুরু হলো খেলা গড়াতেই। যদিও পন্থ পরে জানান, সিদ্ধান্ত ঠিকই ছিল। অন্তত ১৮০ রান তোলা উচিত ছিল। হারের জন্য ব্যাটিংকেই দায়ী করেন তিনি। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় ইডেন বেল বাজিয়ে খেলার সূচনা করেন।
নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৩ রানেই থেমে যায় দিল্লি ক্যাপিটালস। যা চলতি আইপিএলে ইডেনে সর্বনিম্ন স্কোর। এর আগে বিকেল সাড়ে তিনটের ম্যাচে প্রথমে ব্য়াট করে লখনউ সুপার জায়ান্টস ৭ উইকেটে ১৬১ তুলেছিল। সেই ম্যাচ ২৬ বল বাকি থাকতে ৮ উইকেটে জেতে কেকেআর। আজকের জয় ৭ উইকেটে।
কামব্যাক ম্যাচে পৃথ্বী শ ৭ বলে ১৩ করলেন। জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ৭ বলে ১২, শেই হোপ ৩ বলে ৬ রান করেন। পাওয়ারপ্লে শেষ হওয়ার পরের ওভারেই ক্ষমার অযোগ্য শট খেলতে গিয়ে বোল্ড হলেন অভিষেক পোড়েল। ১৫ বলে ১৮ করেন তিনি।
অধিনায়ক ঋষভ পন্থ ২০ বলে ২৭, অক্ষর প্যাটেল ২১ বলে ১৫, ট্রিস্টান স্টাবস ৭ বলে ৪ রান করেন। ব্যাটিং বিপর্যয় সামলাতে কুমার কুশাগ্রকে ইমপ্যাক্ট সাব হিসেবে নামানো হয়, তিনি ফেরেন ১ রান করে, রসিখ সালাম করেন ১০ বলে ৮। পাঁচটি চার ও একটি ছয়ের সৌজন্যে কুলদীপ যাদব ২৬ বলে ৩৫ করে অপরাজিত থাকেন। লিজাড উইলিয়ামস ১ রানে নট আউট ছিলেন।
চার ওভারে ১৬ রানের বিনিময়ে তিন উইকেট নেন বরুণ চক্রবর্তী। নিজের প্রথম বলেই ঋষভ পন্থকে ফেরাতে পারতেন, লোপ্পা ক্যাচ মিস করেন হর্ষিত রানা। বৈভব অরোরা ৪ ওভারে ২৯ ও রানা ৪ ওভারে ২৮ রান দিয়ে ২টি করে উইকেট নেন। মিচেল স্টার্ক ৩ ওভারে ৪৩ ও সুনীল নারিন ৪ ওভারে ১৬ রান দিয়ে নেন ১টি করে উইকেট। আন্দ্রে রাসেল ১০ রান দেন ১ ওভার হাত ঘুরিয়ে।
জবাবে খেলতে নেমে ৬ ওভারে ৭৯ রান তুলে ফেলেন কেকেআরের ওপেনাররা। সপ্তম ওভারের প্রথম বলে ৭৯ রানে পড়ে প্রথম উইকেট। সুনীল নারিন ১০ বলে ১৫ রান করে আউট হন। দ্বিতীয় উইকেট পড়ে ৮.১ ওভারে ৯৬ রানে। সাতটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ফিল সল্ট ৩৩ বলে ৬৮ করেন। দুই ওপেনারকেই ফেরান অক্ষর প্যাটেল।
৯.২ ওভারে তৃতীয় উইকেটের পতন ১০০ রানে। রিঙ্কু সিং তিনে খেলতে নেমে ১১ বলে ১১ করে লিজাড উইলিয়ামসের শিকার। যদিও আর কোনও উইকেট পড়েনি। ১৬.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কেকেআর। ২১ বল বাকি থাকতে জয় ৭ উইকেটে।
অধিনায়ক শ্রেয়স আইয়ার তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ২৩ বলে ৩৩ ও ভেঙ্কটেশ আইয়ার ২৩ বলে ২৬ রানে অপরাজিত থাকেন। অক্ষর প্যাটেল ৪ ওভারে ২৫ রান দিয়ে ২টি ও লিজাড উইলিয়ামস ৩ ওভারে ৩৮ রান দিয়ে ১টি উইকেট পান। কুলদীপ যাদব ৪ ওভারে ৩৪ রান খরচ করে কোনও উইকেট পাননি। রসিখ সালাম ২.৩ ওভারে দেন ৩০।
এই জয়ের ফলে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে কেকেআর প্লে-অফের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল, দ্বিতীয় স্থানও মজবুত করল। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দিল্লি ক্যাপিটালস ছয়ে। প্লে-অফে যেতে গেলে তাদের বাকি সব ম্যাচই জিততে হবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications