IPL 2024: মরশুম জুড়ে দাপুটে পারফরম্যান্স, এক নজরে দেখে নিন নাইটদের রোড টু ফাইনাল
কোয়ালিফায়ার ১-র ম্যাচে হায়দরাবাদকে হেলায় হারিয়ে আইপিএলের ফাইনালে পৌঁছে গিয়েছে কেকেআর। খেতাব জয়ের ম্যাচে নাইটদের প্রতিপক্ষ কে হবে সেটা চূড়ান্ত হবে কোয়ালিফায়ার ২-র হায়দরাবাদ এবং রাজস্থান ম্যাচের পরই। টুর্নামেন্টের ২০১২, ২০১৪, ২০২১ সংস্করণের পর চতুর্থবার আইপিএল ফাইনালে উঠেছে কেকেআর।তবে ফাইনালে প্রতিপক্ষ যেই হোক, ফেভারিট হিসাবেই নামবে কেকেআর।
গ্রুপ পর্বে শীর্ষে থেকেই শেষ করেছে কেকেআর ফলে প্রথম কোয়ালিফায়ারে খেলার সুযোগ পেয়েছে নাইটরা। ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে থেকেই শেষ করে কেকেআর।তবে একইসঙ্গে আইপিএলের ইতিহাসে একটি রেকর্ডও গড়েছে কেকেআর দল। প্লাস ১.৪২৮ রানরেট নিয়ে এবারের লিগ অভিযান শেষ করেছে কেকেআর। আইপিএলের ইতিহাসে এটাই একটা সর্বোচ্চ রানরেট।

অনেক দিন পর এমন দাপুটে পারফরম্যান্স করতে দেখা যাচ্ছে কেকেআরকে।কেমন ছিল এবারে কেকেআরের যাত্রাপথ? কীভাবে ফাইনালে পৌঁছালো নাইটরা? ফিরে দেখা যাক শ্রেয়স আইয়ারদের ফাইনালের পথ। ইডেনে প্রথম ম্যাচে সানরাইজার্সকে ৪ রানে হারিয়ে যাত্রা শুরু করে নাইটরা। দ্বিতীয় ম্যাচে আরসিবিকে তাদের ডেরায় গিয়ে ৭ উইকেটে হারায় কেকেআর। তৃতীয় ম্যাচে দিল্লির বিরুদ্ধে ১০৬ রানে বিরাট জয় পায় কেকেআর। নাইটরা তাদের দলগত সর্বোচ্চ ২৭২ রান করে এই ম্যাচে।
চতুর্থ ম্যাচে চিপকে সিএসকে দলের কাছে প্রথম হারের স্বাদ পায় কেকেআর। ৭ উইকেটে নাইটদের বিরুদ্ধে জেতে চেন্নাই। কিন্তু বাংলা নববর্ষের দিনে ইডেনে লখনউয়ের বিরুদ্ধে জয় পায় কেকেআর। ৮ উইকেটে জয় তুলে নেয় নাইটরা। এরপর ঘরের মাঠে মরশুমের দ্বিতীয় হারের স্বাদ পায় কেকেআর , রাজস্থানের কাছে হারে নাইটরা। ইডেনে টানটান উত্তেজনার ম্যাচে আরসিবিকে ১ রানে হারিয়ে দেয় নাইটরা।
ঘরের মাঠে পাঞ্জাব কিংসের কাছে ধাক্কা খায় কেকেআর। ইডেনে ২৬১ রান করেও হারতে হয় কেকেআরকে। পরের ম্যাচে দিল্লির বিরুদ্ধে ৭ উইকেটে জয় তুলে নেয় শ্রেয়সরা। ওয়াংখেড়েতে ১২ বছর পর মুম্বই ইন্ডিয়ান্সকে হারায় কেকেআর। স্টার্কের দুরন্ত বোলিংয়ে ২৪ রানে জয় হাসিল করে কেকেআর। লখনউকে অ্যাওয়ে ম্যাচে ৯৮ রানে হারায় নাইটরা।,ঘরের মাঠে শেষ ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে ১৮ রানে জয় পায় নাইটরা।
নাইটদের গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ (গুজরাত, রাজস্থান) বৃষ্টির জন্য পণ্ড হয়ে যায়। শীর্ষে থেকেই প্লে-অফে প্রবেশ করে কেকেআর। কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে ৩৮ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় পেয়ে ফাইনাচলের টিকিট নিশ্চিত করে কেকেআর। এবার অপেক্ষা শেষ ম্যাচ জিতে ট্রফি জয়ের।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications