Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: সুনীল নারিন ফের আইপিএলের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, ২০০৮ থেকে টুর্নামেন্টের সেরা হয়েছেন কারা?

IPL 2024: আজ চেন্নাইয়ের চিপকে সমাপ্তি ঘটল সপ্তদশ আইপিএলের। ২০০৮ থেকে ২০১২ সাল অবধি আইপিএলে ছিল প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পুরস্কার।

২০১৩ সাল থেকে তার নামকরণ হয় মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। এবার ফের এই পুরস্কারটি পেলেন সুনীল নারিন। ২০১২ সালে কেকেআর আইপিএল খেতাব জেতে প্রথমবার। সেবারও টুর্নামেন্টের সেরা হয়েছিলেন নারিন। ২০১৮ সালের পর ফের তিনি এই পুরস্কারের দখল নিলেন।

IPL 2024

প্লেয়ার হিসেবে একাদশ টি২০ খেতাব জিতলেন নারিন। ১৭টি খেতাব জিতেছেন ডোয়েইন ব্র্যাভো, ১৬টি কায়রন পোলার্ড। শোয়েব মালিক ১৫টি টি২০ খেতাবজয়ী দলের সদস্য ছিলেন। তাঁদের পরই রইলেন নারিন। এবার একনজরে দেখে নেওয়া যাক, এর আগে কারা আইপিএলে টুর্নামেন্টের সেরা হয়েছেন।

২০০৮ সালের আইপিএলে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হন রাজস্থান রয়্যালসের শেন ওয়াটসন, ৪৭২ রান করার পাশাপাশি ১৭টি উইকেট পাওয়ার সুবাদে। ২০০৯ সালের আইপিএলে ডেকান চার্জার্সের অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট ৪৯৫ রান করে হয়েছিলেন টুর্নামেন্টের সেরা।

২০১০ সালের আইপিএলে টুর্নামেন্টের সেরা হয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের সচিন তেন্ডুলকর। সেবারের আইপিএলে সচিন মোট ৬১৮ রান করেছিলেন। ২০১১ সালের আইপিএলে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হন ক্রিস গেইল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের গেইল সেবার ৬০৮ রান করার পাশাপাশি নেন ৮ উইকেট।

২০১২ সালে কেকেআরের সুনীল নারিন হন টুর্নামেন্টের সেরা, ২৪ উইকেট দখল করে। ২০১৩ সালের আইপিএলে টুর্নামেন্টের সেরার পুরস্কারটি গিয়েছিল শেন ওয়াটসনের ঝুলিতে। সেবার তিনি রাজস্থান রয়্যালসের হয়ে ৫৪৩ রান করেন, এ ছাড়াও পেয়েছিলেন ১৩টি উইকেট।

২০১৪ সালের আইপিএলে টুর্নামেন্টের সেরা হন কিংস ইলেভেন পাঞ্জাবের গ্লেন ম্যাক্সওয়েল, সেবার তিনি ৫৫২ রান করার পাশাপাশি ১টি উইকেট পেয়েছিলেন। ২০১৫ সালে কেকেআরের আন্দ্রে রাসেল টুর্নামেন্টের সেরা হয়েছিলেন, ৩২৬ রান করার পাশাপাশি ১৪টি উইকেট দখল করে।

২০১৬ সালের আইপিএলে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের বিরাট কোহলি, সেবার বিরাট ৯৭৩ রান করেছিলেন যে রেকর্ড আজ অবধি কেউ ভাঙতে পারেননি। ২০১৭ সালের আইপিএলে ৩১৬ রান করার পাশাপাশি ১২ উইকেট দখল করে রাইজিং পুনে সুপার জায়ান্টের বেন স্টোকস টুর্নামেন্টের সেরা হন।

২০১৮ সালের আইপিএলে কেকেআরের সুনীল নারিন টুর্নামেন্টের সেরার পুরস্কার দখলে নিয়েছিলেন। সেবার তিনি ৩৫৭ রান করার পাশাপাশি পেয়েছিলেন ১৭ উইকেট। ২০১৯ সালের আইপিএলে টুর্নামেন্টের সেরা হন কেকেআরের আন্দ্রে রাসেল। সেবার রাসেল ৫১০ রান করার পাশাপাশি নেন ১১ উইকেট।

২০২০ সালের আইপিএলে টুর্নামেন্টের সেরার পুরস্কারটি পেয়েছিলেন রাজস্থান রয়্যালসের জোফ্রা আর্চার। ২০ উইকেট নেওয়ার পাশাপাশি ১১৩ রান করার সুবাদে। ২০২১ সালের আইপিএলে টুর্নামেন্টের সেরা হন আরসিবির হর্ষল প্যাটেল, ৩২ উইকেট নেওয়ার পাশাপাশি করেছিলেন ৫৯ রান।

২০২২ সালের আইপিএলে টুর্নামেন্টের সেরার পুরস্কারটি পান জস বাটলার। রাজস্থান রয়্যালসের ওপেনার সেবার ৮৬৩ রান করেছিলেন। ২০২৩ সালের আইপিএলে টুর্নামেন্টের সেরার পুরস্কার পান গুজরাত টাইটান্সের শুভমান গিল, তিনি ৮৯০ রান করেছিলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+