IPL 2024: হোম অ্যাডভান্টেজ না পেয়েও খেদ নেই, বোলারদেরই পাশে পণ্ডিত, দিল্লি ম্যাচে কি খেলবেন স্টার্ক?
IPL 2024: ইডেনে কাল কলকাতা নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। ৮ ম্যাচে ১০ পয়েন্ট রয়েছে কেকেআরের। পাঞ্জাব কিংস ম্যাচে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর শ্রেয়স আইয়ারের দল।
নাইটদের অন্যতম শক্তি বৈচিত্র্যময় স্পিন আক্রমণ। সেই নিরিখে কেকেআর হোম অ্যাডভান্টেজ পাচ্ছে না, এমন আলোচনা শুরু হয়েছে। যদিও এই বিষয়টি মানতে রাজি নন কেকেআরের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত।

পণ্ডিতের কথায়, শুধু ইডেন নয়, সব জায়গাতেই একই ধরনের উইকেট হচ্ছে। প্রচুর রান উঠছে। বোলারদের কাজটা কঠিন হয়ে গিয়েছে। তবে মনে রাখতে হবে, ইডেনেও সুনীল নারিন ৪ ওভারে ২৪ রান দিচ্ছেন। সব দলই বৈচিত্র্যময় বোলিং আক্রমণ নিয়ে নামছে। কিন্তু বোলাররা মার খাচ্ছেন।
ফলে পিচের চরিত্র নিয়ে না ভেবে পরিকল্পনা তৈরি ও তার প্রয়োগেই টিমের ফোকাস ঠিক রাখতে চাইছেন চন্দ্রকান্ত পণ্ডিত। তিনি বলেন, সব দলেই ভালো ব্যাটার রয়েছেন। ব্যাটারদের শক্তি ও দুর্বলতা চিহ্নিত করে বোলারদের বোঝানো হয় কীভাবে বল করতে হবে। তবে মার্জিন অব এরর খুব কম থাকে। সব কিছু ঠিক চললে বোলারই শেষ হাসি হাসতে পারবেন, উপলব্ধি পণ্ডিতের।
ক্রিকেটের নন্দনকানন ফের অপেক্ষায় বঙ্গভঙ্গের জন্য। কেন না, দিল্লি ক্যাপিটালসের ডাগআউটে থাকবেন ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। বিপুল সংখ্যক ফ্যান গলা ফাটাবেন দাদার দলের হয়ে। পণ্ডিত বলেন, সৌরভ বাংলা তথা ভারতীয় ক্রিকেটে যে অবদান রেখেছেন তাতে তাঁর প্রতি সমর্থন থাকবে স্বাভাবিকভাবেই। কিন্তু আমরা তা নিয়ে ভাবছি না। কেকেআরের প্রতি সমর্থন আমরা উপভোগ করে থাকি।
ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২০৮ তুলে নাইটরা জিতেছিল ৪ রানে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২২৩ তুলে হারতে হয়। আরসিবির বিরুদ্ধে কেকেআর তুলেছিল ২২২, জয় আসে মাত্র ১ রানে। আগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৬১ তুলেও ৮ বল বাকি থাকতে পরাস্ত হয় নাইটরা।
ফলে বোঝাই যাচ্ছে হোম ম্যাচেও বেশ বেগ পেতে হচ্ছে নাইটদের বোলিং বিভাগকে। চন্দ্রকান্ত পণ্ডিত অবশ্য দলের স্পিন বিভাগ নিয়ে এখনও আত্মবিশ্বাসী। তিনি বলেন, আমাদের পক্ষে যতটুকু নিয়ন্ত্রণ করা সম্ভব সেটাই করছি। নেগেটিভ বিষয় নিয়ে ভাবছি না। এটাও মাথায় রাখতে হবে ৮ ম্যাচে মাত্র তিনটিতে আমরা হেরেছি। ব্যক্তিগত কারও কথা আলাদা করে বলা ঠিক নয়। ব্যাটিং, বোলিং ভালো হচ্ছে বলেই তো এই জায়গায় এসেছি।
প্লে-অফ নিশ্চিত করতে হলে আগামী ৬টি ম্যাচের অন্তত তিনটিতে জিততেই হবে। অন্য কোনও দলের দিকে না তাকিয়ে প্লে-অফ নিশ্চিত করতে সব ম্যাচ জিততে হবে, প্লেয়ারদের এ কথা বলেই তাতাচ্ছেন পণ্ডিত। মিচেল স্টার্কের আঙুলের চোট আগের থেকে অনেকটাই ভালো। তাঁকে নেটে দেখে খেলানোর বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানালেও কাল স্টার্কের প্রত্যাবর্তনের সম্ভাবনা কম। নীতীশ রানা এখন গ্লাভস পরতে পারছেন। তবে কালকের ম্যাচেও খেলতে পারবেন না। পরের দিকে তিনি খেলতে পারবেন, জানালেন পণ্ডিত।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications