Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: সোমবার ইডেনে বঙ্গভঙ্গ, কলকাতা-দিল্লি ম্যাচে ফোকাসে সৌরভ-গম্ভীরের মগজাস্ত্রের লড়াই

সোমবার ইডেনে বঙ্গভঙ্গের দিন। আইপিএলের ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস। বিগত কয়েক বছরে ইডেনে যখনই এই ম্যাচ হয়েছে কলকাতার সমর্থকরা দু'ভাগ হয়ে গিয়েছে। তবে এই বছরে এই ম্যাচটির গুরুত্ব আরও বেড়েছে নাইটদের মেন্টর হিসেবে গৌতম গম্ভীরের আগমন ঘটায়। দিল্লি বনাম কলকাতা ম্যাচের ফোকাসে উঠে আসছে দুটি নাম সৌরভ গঙ্গোপাধ্যায় ও গৌতম গম্ভীর। সোমবার দুই ঘরের ছেলের লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে ইডেন।

আইপিএলে সোমবার সেই আবেগের লড়াই। লড়াই নস্টালজিয়ারও। । খাতায় কলমে ম্যাচটা কলকাতা বনাম দিল্লি। আসলে তো সৌরভ আর গম্ভীরের রণকৌশলের লড়াই। বলা ভালো মগজাস্ত্রের লড়াই। বিশাখাপত্তনমে প্রথম পর্বের ম্যাচে দিল্লির বিরুদ্ধে ১০৬ রানে বিশাল জয় পেয়েছিল কেকেআর। ফলে নিজের ডেরায় বদলা নেওয়ার সুযোগ রয়েছে দাদার কাছে।

IPL 2024

সৌরভ মানেই বাংলার আইকন, বাঙালির আবেগ। তবে সোমবার ইডেনে সৌরভ থাকবেন কলকাতা প্রতিপক্ষ দলের সেনাপতি হিসেবে। তিনি যে দলের হয়েই ইডেনে থাকুন না কেন দাদার জন্য সব সময়ই ইডেন তাঁর সমর্থনের ডালি উজার করে দিয়েছে। কিন্তু সোমবার সেই সমর্থনে কি ভাগ বসাবেন গৌতম গম্ভীরও। কারণ তিনিও কলকাতার ঘরের ছেলে। দুইবার কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন। এবার নাইটদের নয়নমণি ফিরে এসেছেন মেন্টর রূপে।

ইডেনে দুই দল নামছে দুটি ভিন্ন পরিস্থিতিতে কারণ শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে ধাক্কা খেয়েছে কেকেআর। অন্যদিকে শনিবার মুম্বইকে হারিয়ে কলকাতার বিরুদ্ধে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামছে দিল্লি। ১০ ম্যাচ খেলে দিল্লির পয়েন্ট ১০, ৮ ম্যাচ খেলে কলকাতার পয়েন্টও ১০।

সৌরভের অস্ত্রাগারে রয়েছেন ঋষভ পন্থ-জ্যাক ফ্রেজার-ম্যাকগ্রুক, শাই হোপরা। তাহলে গম্ভীরের হাতে রয়েছে একাধিক তুরুপের তাস। আজকের ক্রিকেট দ্বৈরথের আগে ক্রিকেটভক্তরা নস্টালজিক হয়ে পড়ছেন। সরে যাচ্ছে অতীতের পর্দা। ভেসে উঠছে সেই সব ফেলে আসা দিন। তবে এই ম্যাচে সৌরভের তুরুপের তাস হতে পারেন দুই বঙ্গ যোদ্ধা অভিষেক পোড়েল ও মুকেশ কুমার। কারণ ইডেন তাঁদের কাছেও ঘরের মাঠ।

আইপিএলের ইতিহাসে কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচ জিতেছিল কলকাতা সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে। তবে এরপরেও কলকাতা নাইট রাইডার্সে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অভিজ্ঞতাটা খুব একটা ভালো ছিল না। তিন বছর তিনি নাইট শিবিরে থাকার পরেও সেভাবে সফল হতে পারেনি কলকাতা। সেখানে গম্ভীর দুইবার কলকাতাকে চ্যাম্পিয়ন করেছেন নাইটদের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+