IPL 2024: বিশ্বকাপের আগে ফিনিশার হিসেবে নজর কাড়ছেন, কেকেআরকে হারিয়ে শাহরুখের স্টাইলেই সেলিব্রেশন শশাঙ্কের

আইপিএলের সৌজন্যে অনামী থেকে রাতারাতি তারকা হয়ে যান অনেক ক্রিকেটারই। আবার নতুন প্রতিভার সন্ধানও দেয এই টুর্নামেন্ট। এবারের টুর্নামেন্টে যে কয়েকজন ক্রিকেটার নজর কেড়েছেন তাদের মধ্যে অন্যতম পাঞ্জাবের শশাঙ্ক সিং। টি২০ ক্রিকেটে ফিনিশারদের কদর বরাবরই বেশি, এই কাজটা সাবলীল ভাবে করছেন শশাঙ্ক। সেইসঙ্গে জাতীয় দলের দরজায় কড়া কাড়ার কাজটাএ শুরু করে দিয়েছেন।

শুক্রবার কেকেআরের বিরুদ্ধে ইডেনে শশাঙ্ক ২৮ বলে করলেন ৬৮ রান। আটটা ছক্কা ও মাত্র দুটো চার মারলেন তিনি পুরো ইনিংসে। বেয়ারস্টোর শতরানের সঙ্গেই তাঁর এই ইনিংস পাঞ্জাবকে সহজেই জয় এনে দিল। সেইসঙ্গে বিশ্বকাপের দল ঘোষণার আগে নির্বাচকদের নজরেও থাকলেন শশাঙ্ক।

IPL 2024

ম্যাচের পরে, পাঞ্জাব কিংসের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল শশাঙ্কের একটি ভিডিও পোস্ট করেছে যেখানে ব্যাটারটি শাহরুখ খানের স্টাইলেই কেকেআরের বিরুদ্ধে জয়কে সেলিব্রেট করেছেন। বলিউড কিংবদন্তির ব্লকবাস্টার মুভি 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে'র মিউজিক ব্যাকগ্রাউন্ডে বেজে উঠলে শশাঙ্ক বললেন, "ধন্যবাদ ইডেন গার্ডেনস"। পাঞ্জাব দলের পক্ষ থেকে ভিডিওটির ক্যাপশন দিয়েছে: "শশশ.... শাআআশাআআআ... শশাঙ্কক্কক্কক!"


শশাঙ্ক সিং প্রতি ম্যাচে পারফর্ম করার পর তাঁকে জাতীয় দলে সুযোগের দাবি করা হচ্ছে।ভারতীয় দলে এখন এমন একজন প্লেয়ার লাগবে যিনি ভরসা জোগাতে পারবেন। মিডল অর্ডারে তিনি দলে ভরসা জোগাতে পারবেন। শুধু মিডল অর্ডারে ভরসা করাই নয়, তিনি ফিনিশও করছেন খেলতে নেমে।আইপিএলে এখনও পর্যন্ত ৯ ম্যাচ খেলে করেছেন ২৬৩ রান। তাঁর স্ট্রাইক রেট ১৮২.৬৪। এই স্ট্রাইক রেট নিঃসন্দেহে বিশ্বকাপে সুযোগ পাওয়ার জন্য দাবিদার।

এই শশাঙ্ক সিংকে অবশ্য পরিকল্পনা করে নেয়নি পাঞ্জাব কিংস। তারা অন্য শশাঙ্ক সিংকে নিতে গিয়ে ভুল করে এই প্লেয়ারকে নিয়ে নেয় আর শশাঙ্ক সিং সুযোগ পেয়ে দলকে জেতাচ্ছেন। শেষের দিকে নেমে দুর্দান্ত পারফর্ম করছেন। তিনি পারফর্ম করার ফল পেল দল।

৩২ বছর বয়সি শশাঙ্কের ঘরোয়া ক্রিকেটের যাত্রা শুরু হয় মুম্বই দলে। কিন্তু বেশি সুযোগ পাওয়ার আশায় মুম্বই ছেড়ে পণ্ডিচেরি দলে নাম লেখান শশাঙ্ক। এক মরশুম সেখানে কাটিয়েই চণ্ডীগড় দলে যোগ দেন। ২০১৭ সালে শশাঙ্ককে প্রথম দলে নেয় দিল্লি। ২০১৯ থেকে ২০২১ রাজস্থান দলে ছিলেন, অবশেষে ২০২২ সালে সানরাইজার্সের জার্সিতে আইপিএল অভিষেক হয়। অবশেষে ২০২৪ সালের আইপিএলের ভাগ্যের সহায়তায় পাঞ্জাব দলে সুযোগ পান।

এদিকে, শুক্রবার ইডেনে নাইট রাইডার্সকে দুরন্ত ম্যাচ জয়ের পরে কলকাতার মিষ্টি দই দিয়েই কিংসের ক্রিকেটাররা। পাঞ্জাবের সাজঘরে ক্রিকেটারদের দেখা যায় মিষ্টি দইয়ে মজে আছেন সকলে। পরিষ্কার বাংলায় অর্শদীপ বলছেন, 'মিষ্টি দই।' ক্রিকেটারদের দই খাওয়ার ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছে পাঞ্জাব কিংস ফ্র্যাঞ্চাইজি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+