IPL 2024: অধিনায়ক বদল প্রসঙ্গে রীতিকার মন্তব্যে সমর্থন রয়েছে রোহিতেরও? স্ত্রী-কে পাশে নিয়ে কী বার্তা দিলেন?
ভালোবাসার কোনও দিন বা বিশেষ সপ্তাহ হয় না, কিন্তু ভালোবাসার কোনও মরশুম বললেই ভ্যালেন্টাইনস ডে সপ্তাহকেই বোঝায়। ক্যালেন্ডারের পাতা বলছে শুরু হয়ে গিয়েছে ভালোবাসার সপ্তাহ। আর কয়েকদিন পরেই ১৪ ফেব্রয়ারি। প্রেমের এই মরশুমে স্ত্রী রীতিকার জন্য বার্তা লিখলেন রোহিত। বিশেষ করে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব বিতর্ক নিয়ে রীতিকার মন্তব্যের পর হিটম্যানের পোস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
শনিবার নিজের অফিসিয়াল সোশ্যাল সাইটগুলিতে স্ত্রী রীতিকার সঙ্গে একটি ছবি পোস্ট করেন ভারত অধিনায়ক। ছবিটি রঙিন নয় সাদা-কালো। এই ছবির ক্যাপশনে লেখা রয়েছে সব সময় আমার পক্ষে থাকেন, রীতিকা সাজদেহ। সেইসঙ্গে এই ক্যাপশনের সঙ্গে একটি লাল হৃদয়ের ইমোজি দেওয়া আছে। কয়েকদিন আগেই মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক বদল নিয়ে সোশ্যাল সাইটে বোমা ফাটিয়েছিলেন রোহিত পত্নী।

কয়েকদিন আগে মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মার্ক বাউচার একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন কেন রোহিত শর্মাকে আইপিএলে দলের অধিনায়কত্ব থেকে সরানো হয়েছিল। সেখানে তিনি ক্রিকেটীয় যুক্তি পেশ করেন। ইনস্টাগ্রামে মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ বাউচারের সাক্ষাৎকারের 'কমেন্ট' সেকশনেই সরাসরি সেই 'বোমা' ফেলেছেন রোহিতের স্ত্রী। বাউচারের সেই পডকাস্টের ভিডিওয় রীতিকা কমেন্ট করেন, 'কত কিছু ভুল রয়েছে এই সিদ্ধান্তে।'
অধিনায়ক বদল নিয়ে মুম্বই শিবিরে যে অসন্তোষ আছে তা কিন্তু রোহিতের স্ত্রী-র মন্তব্য থেকেই আরও একবার স্পষ্ট হয়ে গেল।এবার প্রশ্ন উঠতে শুরু করেছে রীতিকার মন্তব্যে কী পরোক্ষ সমর্থন আছেন রোহিতেরও। কারণ শনিবারের রোহিতের পোস্টের ক্যাপশন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হিটম্যানের খেলাতে উঠে এসেছে তাঁর হয়ে স্ত্রী-র পক্ষ নেওয়ার কথাই।
একটি পডকাস্টে মার্ক বাউচার বলেন, 'আমি মনে করি পুরো ক্রিকেটীয় কারণের জন্য এটা করা হয়েছে। আমরা দেখেছি ট্রান্সফার উইন্ডোতে হার্দিক আছে এবং আমরা ওকে নিয়ে নিই। আমার কাছে এটা সাধারণ পরিবর্তন। ভারতে অনেকে কিছু বোঝে না, সবাই আবেগপ্রবণ হয়ে যায়। তবে এসব ক্ষেত্রে নিজের থেকে আবেগকে সরিয়ে রাখা উচিত। আমি মনে করি এটা পুরো ক্রিকেটীয় সিদ্ধান্ত এবং এরফলে ক্রিকেটার হিসেবে রোহিতের মধ্যে থেকে সেরাটা বেরিয়ে আসবে। ও এখন চাপমুক্ত হয়ে খেলতে পারবে।'
২০১৫ সাল থেকে ২০২১ পর্যন্ত মুম্বই দলের হয়েই খেলেছিলেন পাণ্ডিয়া। এরপর যোগ দেন গুজরাতে। প্রথম বছরেই দলকে অধিনায়ক হিসাবে চ্যাম্পিয়ন করেন। তবে দুই বছর কাটিয়েই ফের মু্ম্বই দলে ফিরেছেন ঘরের ছেলে।












Click it and Unblock the Notifications