IPL 2024,RCB vs LSG:ঘরের মাঠে বিরাট ধাক্কা আরসিবির, মায়াঙ্কের আগুনে বোলিংয়ে জয় পেল লখনউ
ঘরের মাঠে ফের হারের ধাক্কা আরসিবির। চিন্নাস্বামীতে আরসিবিকে ২৮ রানে হারাল লখনউ। পর পর দুই ম্যাচে জয় পেল কেএল রাহুলের দল।
সম্পূর্ণ ফিট হয়ে এই ম্যাচে লখনউ দলকে নেতৃত্ব দেন কেএল রাহুল। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় আরসিবি। ব্যাট করতে নেমে লখনউ দল ওপেনিং জুটিতেই তোলে ৫৩ রান। যদিও বড় রানে ব্যর্থ হলেন কেএল রাহুল। ১৪ বলে ২০ রান করে আউট হলেন লখনউ অধিনায়ক। এরপর দেবদত্তও উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন না। ৬ রানেই মহম্মদ সিরাজের বলে আউট হলেন।

এরপর মার্কাস স্টয়নিস ও ডিকক মিলে এগিয়ে নিয়ে যান দলের স্কোরবোর্ড। একাধিক চোখ ধাঁধানো শট খেলেন ডিকক। পূরণ করেন নিজের অর্ধশতরান। স্টয়নিসের সঙ্গে অর্ধশতরানের পার্টনারশিপও করেন ডিকক। কিন্তু স্টয়নিসও বড় স্কোর করতে পারেননি। ২৪ রানে সাজঘরে ফেরেন তিনি। কিন্তু নিজের ছন্দে খেলতে থাকনে ডি কক। ৫৬ বলে ৮১ রানের দুরন্ত ইনিংস খেললেন। তাঁর ইনিংসে ছিল ৮টি চার এবং পাঁচটি ছক্কা।
শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুললেন নিকোলাস পুরান। ২১ বলে ৪০ রানের দুরন্ত ইনিংস খেললেন। তাঁর ইনিংসে ছিল ১টি চার ও পাঁচটি ছক্কা। তাঁর দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে ই স্কোরবোর্ডে ভদ্রস্থ রান তুলতে সক্ষম হয় লখনউ।শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮১রান তুলল লখনউ। আরসিবি বোলারদের মধ্যে গ্লেন ম্যাক্সওয়েল দুটি উইকেট নেন। মহম্মদ সিরাজ, রিস টপলি, যশ দয়াল একটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল কোহলি ও ডু প্লেসিসের জুটি। ১৬ বলে ২২ রান করে আউট হলেন কোহলি। আরসিবি অধিনায়কও বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন না। ১৯ রান করেই আউট হলেন ডুপ্লেসিস। বল হাতে ফের আগুন ঝড়াতে শুরু করলেন মায়াঙ্ক যাদব। গত ম্যাচের পর এই ম্যাচেও গতিতে নজর কাড়লেন তরুণ এই পেসার।
০ রানেই ম্যাক্সওয়েলকে আউট করলেন মায়াঙ্ক, ৯ রান করেই গ্রিনও ফিরলেন তাঁরই বলে। দুই অজি তারকাকে ফিরিয়ে দিয়ে আরসিবি ব্যাটিংয়ে ত্রাসের সৃষ্টি করলেন মায়াঙ্ক। অনুজ রাওয়াতও ১১ রান করেই আউট হলেন। রজত পাটীদার একটা জমাট ইনিংস খেলার চেষ্টা করলেও মায়াঙ্কের বলেই আউট হলেন ২৯ রানে।
পরিবর্ত হিসাবে নামা মহীপাল লামরু ও দীনেশ কার্তিকের জুটিও ব্যর্থ হল। কার্তিক ৪ রান করেই আউট হলেন। মায়াঙ্ক ডগর ০, সিরাজ ১২ রান করলেন। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১৫৩ রানেই শেষ হল আরসিবির ইনিংস।
লখনউ বোলারদের হয়ে ৪ ওভারে ১৪ রানে ৩ উইকেট নিলেন মায়াঙ্ক।চলতি আইপিএলে সর্বোচ্চ গতিবেগে বল করার রেকর্ড ফের নিজের দখলে নিলেন। এই ম্যাচে একটি বল ১৫৬.৭ কিমি বেগে করেন মায়াঙ্ক। তিন ম্যাচে দুটিতে জয় পেয়ে চার পয়েন্ট নিয়ে চার নম্বরে লখনউ, অন্যদিকে চার ম্যাচের মধ্যে তিনটিতে হেরে নয় নম্বরে আরসিবি।
-
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না












Click it and Unblock the Notifications