Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: ধোনি-কোহলি একই ম্যাচে শেষবার! বেঙ্গালুরুর আবহাওয়া কেমন? ওভার কমলে আরসিবির টার্গেট কত?

IPL 2024: আর কিছুক্ষণের অপেক্ষা। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে চলতি আইপিএলের অন্যতম বড় ম্যাচ। এই ম্যাচেই নির্ধারিত হবে চেন্নাই সুপার কিংস, নাকি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কারা শেষ চারে যাবে।

বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বেঙ্গালুরুর আকাশে মাঝেমধ্যে মেঘের আনাগোনা চললেও এখনও ভালোই রোদ রয়েছে। কিন্তু বৃষ্টিতে ম্যাচ পণ্ড হলেই সুবিধা হয়ে যাবে সিএসকের।

IPL 2024 -

শেষ চারে যেতে গেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে জেতা ছাড়া পথ নেই। আবার হেরে গেলেও নেট রান রেটে আরসিবিকে পিছনে ফেলে দিয়ে প্লে-অফ পাকা করে ফেলতে পারবে চেন্নাই সুপার কিংস। আরসিবি ২০০ রান করলে আরসিবিকে ১৮ রানে জিততে হবে কিংবা ২০১ রানের টার্গেট তাড়া করে জিততে হবে ১১ বল বাকি থাকতে।

তবে এখানেই শেষ নয়। চিন্নাস্বামীর নিকাশি ব্যবস্থা উন্নত মানের। ফলে বৃষ্টি থামার ৩০ মিনিটের মধ্যেই মাঠ খেলার উপযুক্ত করে দেওয়া যায়। সে কারণে অন্তত ৫ ওভারের ম্যাচ হতেও পারে। উল্লেখ্য, আরসিবি টানা পাঁচটি ম্যাচ জিতে এই জায়গায় পৌঁছেছে। এবার ফাইনাল ফ্রন্টিয়ার।

এবার দেখে নেওয়া যাক আরসিবি প্রথমে ব্যাট করলে কত ওভারের ম্যাচে কত রানে জিতলে নেট রান রেটে পিছনে ফেলবে চেন্নাই সুপার কিংসকে:

২০ ওভারের ম্য়াচে ২০০ রান করলে সিএসকেকে থামাতে হবে ১৮২ রানে। ১৯ ওভারের ম্যাচেও একই হিসেব। ১৮ ওভারের ম্যাচে আরসিবি ১৯০ করলে সিএসকেকে থামাতে হবে ১৭২ রানে। ১৭ ওভারের ম্যাচে ১৮০ করলে প্রতিপক্ষকে থামাতে হবে ১৬২ রানে। ১৬ ও ১৫ ওভারের ম্যাচে ১৭০ তুলে বিপক্ষকে ১৫২-র বেশি যেতে দেওয়া যাবে না।

১৪ ও ১৩ ওভারের ম্যাচে ১৬০ তুললে ধোনিদের থামাতে হবে ১৪২ রানে। ১২ ওভারের ম্যাচে ১৫০ করলে জিততে হবে ১৮ রানে। ১১ ওভারের ম্যাচে ১৪০ তুলে প্রতিপক্ষকে থামাতে হবে ১২২ রানে। ১০ ওভারের ক্ষেত্রে ১৩০ তুললে ১১২ রানে সিএসকেকে থামাতে হবে। ৯ ওভারের ম্যাচে ১২০ তুললে ১০২ রানের বেশি যেতে দেওয়া যাবে না গতবারের চ্যাম্পিয়নদের।

৮ ওভারের ম্যাচে ১১০ করলে ৯২ রানে আটকাতে হবে চেন্নাইকে। ৭ ওভারের ম্যাচে আরসিবি ১০০ তুললে চেন্নাইকে ৮২ রানে থামিয়ে দিতে হবে। ৬ ও ৫ ওভারের ম্যাচে যথাক্রমে ৯০ ও ৮০ করলে চেন্নাই সুপার কিংস যেন ৭২ বা ৬২-র বেশি যেতে না পারে।

আরসিবি রান তাড়া করলে ২০১ রানের টার্গেটে ২০ ও ১৯ ওভারের ম্যাচে যথাক্রমে ১৮.১ ও ১৭.১ ওভারে পৌঁছতে হবে। ১৮ ওভারের ম্যাচে ১৯১ রানে পৌঁছতে হবে ১৬.১ ওভারে। ১৭ ওভারের ম্যাচে ১৮১ রানের টার্গেটে পৌঁছতে হবে ১৫.১ ওভারে। ১৬ ওভারের ম্যাচে ১৭১ রানের টার্গেটে পৌঁছতে হবে ১৪.১ ওভারে।

১৫ ওভারের ম্যাচে ১৭১ রান তুলতে হবে ১৩.১ ওভারে। ১৪ ওভারের ম্যাচে ১৬১ রান তুলতে হবে ১২.১ ওভারে। ১৩ ওভারের ম্যাচে ১৬১ রান তুলতে হবে ১১.১ ওভারে। ১২ ওভারের ম্য়াচে ১৫১ তুলতে হবে ১০.১ ওভারে। ১১ ওভারের ম্যাচে ১৪১ রানের টার্গেটে পৌঁছতে হবে ৯.১ ওভারে। ১০ ওভারের ম্যাচে ১৩১ রান তুলতে হবে ৮.১ ওভারে। ৯ ওভারের ম্যাচে ১২১ রান ৭.১ ওভারে, ৮ ওভারের ম্য়াচে ১১১ রান ৬.১ ওভারে, ৭ ওভারের ম্যাচে ১০১ রান ৫.১ ওভারে, ৬ ওভারের ম্য়াচে ৯১ রান ৪.১ ওভারে এবং ৫ ওভারের ম্যাচে ৮১ রান ৩.১ ওভারে তুললে তবেই নেট রান রেটে ধোনিদের টেক্কা দিতে পারবেন বিরাটরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+