IPL 2024: বিরাটদের স্বপ্নের দৌড়ের সমাধি, আরসিবিকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দারাবাদের প্রতিপক্ষ রাজস্থান
আরসিবিকে হারিয়ে কোয়ালিফায়ার ২-তে হায়দরাবাদের মুখোমুখি রাজস্থান রয়্যালস। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এলিমিনেটরের ম্যাচে ৪ উইকেটে জয় পেল রাজস্থান।
টসে জিতে বোলিং নেয় রাজস্থান, শুরুটা তেমন ভাল হয়নি বেঙ্গালুরুর। ৪.৪ ওভারেই ১৪ বলে ১৭ রান করে সাজঘরে ফেরেন দু প্লেসিস। ২৪ বলে ৩৩ রান করে আউট হলেন কোহলি। ৩টি চার এবং একটি ছক্কা মেরে চাহালের বলে ফিরলেন কোহলি। এরইমধ্যে একটি রেকর্ড গড়েন কোহলি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২৯ রান পূর্ণ করতেই আইপিএলে ৮ হাজার রান হয়ে গেল কোহলির। আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসাবে ৮ হাজার রান পূর্ণ করলেন বিরাট কোহলি।

লোয়ার অর্ডারে অবদান রাখেন মহীপাল লোমরোর। ১৭ বলে ৩২ রান করেন তিনি। রাজস্থান বোলিংয়ে অনবদ্য অশ্বিন। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ২ উইকেট। অশ্বিন নিজের স্পেলের শেষ ওভারে মাত্র ২ রান দিয়ে ২ উইকেট নেন। একটি ক্যামেরন গ্রিন, গোল্ডেন ডাক গ্লেন ম্যাক্সওয়েল। এই ওভারই আরসিবিকে প্রবল চাপে ফেলে দেয়। আবেশ খান তিন উইকেট নিলেও ৪ ওভারে দিয়েছেন ৪৪ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন যশস্বী জয়সওয়াল, টম কোহলার-ক্যাডমোর জুটি। ওপেনিং জুটিতে উঠে ৪৬ রান। টম কোহলার-ক্যাডমোর ১৫ বলে ২০ রান করে আউট হন। এরপর রাজস্থানের ব্যাটিংয়ের হাল ধরেন সঞ্জু স্যামসন এবং যশস্বী জুটি। ৮১ রানের মাথায় দ্বিতীয় উইকেটে পতন হয় রাজস্থানের। ৩০ বলে ৪৫ রান করে গ্রিনের বলে আউট হলেন যশস্বী। এরপর কর্ণ শর্মার বলে ১৩ বলে ১৭ রান করে আউট হলেন অধিনায়ক সঞ্জু।
শুরুটা ভালো করেও ৮৬ রানের মাথায় টপ অর্ডারের তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রাজস্থান রয়্যালস। এরপর রিয়ান পরাগ এবং ধ্রুব জুরের জুটিও বড় রান পেল না। ৮ রানের মাথায় বিরাট কোহলি রান আউট করলেন। এপর পরাগ এবং হেটমায়ার জুটি রাজস্থানকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। কিন্তু ৩৬ রানে পরাগ আউট হতেই বিরাট ধাক্কা খায় রাজস্থান। ১৩ বলে ২৬ রান করে সিরাজের বলেই আউট হলেন হেটমায়ার। শেষ পর্যন্ত ১৯ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় রাজস্থান।
আরসিবি বোলারদের মধ্যে সিরাজ দুটি, ফার্গুসন, কর্ণ, গ্রিন একটি করে উইকেট নেন। শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দারাবাদের প্রতিপক্ষ রাজস্থান।
তবে গত কয়েকটি ম্যাচে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি রাজস্থান।এদিকে এই ম্যাচে আম্পায়ারের একটি সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে রাজস্থান শিবির। আবেশ খানের দীনেশ কার্তিক গোল্ডেন ডাক হতে পারতেন। তাঁকে লেগ বিফোর আউট দেন অনফিল্ড আম্পায়ার। রিভিউতে দেখা যায়, বল প্যাডে লাগার সময় স্নিকোমিটারে স্পাইক রয়েছে। খুব দ্রুত তৃতীয় আম্পায়ার অনিল চৌধুরি সিদ্ধান্তে পৌঁছন বল ব্যাটে লেগেছে। এটা মেনে নিতে পারেনি রাজস্থান দল।
-
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
ঈদের মঞ্চে রাজনৈতিক বার্তা, এসআইআর ইস্যুতে ফের তোপ মমতার, ঐক্যের ডাক অভিষেকের












Click it and Unblock the Notifications