IPL 2024: ফের কিংস বনাম সুপার কিংস, ধরমশালায় হারলেই চেন্নাই বা পাঞ্জাবের প্লে-অফের রাস্তা হবে কঠিন
IPL 2024: মাঝে তিনটি দিন। ফের আইপিএলে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংস। পাঞ্জাবের হোম ম্যাচ, তবে সেটি মুল্লানপুরে নয়, হবে ধরমশালায়।
১ মে চেন্নাইয়ের চিপকে চেন্নাই সুপার কিংসকে ১৩ বল বাকি থাকতে ৭ উইকেটে হারিয়েছিল পাঞ্জাব কিংস। ৫০-৬০ রান কম তুলতে পারার আক্ষেপ ধরা পড়েছিল সিএসকে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের গলায়।

আইপিএলে এখনও অবধি চেন্নাই ও পাঞ্জাবের দ্বৈরথ হয়েছে ২৯টি। তার মধ্যে চেন্নাইয়ের জয় ১৫টিতে, পাঞ্জাব জিতেছে ১৪টি ম্যাচে। যদিও শেষ পাঁচটি সাক্ষাতের পাঁচটিতেই জয় ছিনিয়ে নিয়েছে পাঞ্জাব কিংস। ২০২১ সালের আইপিএলের প্রথম সাক্ষাতে জেতার পর আর পাঞ্জাবকে হারাতে পারেনি সিএসকে।
আইপিএলে টানা পাঁচবার চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে ২টি দল। একটি হলো মুম্বই ইন্ডিয়ান্স। অপরটি পাঞ্জাব কিংস। মুম্বইয়ের সেই কীর্তি ছাপিয়ে নয়া নজির গড়ে প্লে-অফের সম্ভাবনা উজ্জ্বল রাখতে পাঞ্জাব মরিয়া থাকবে। যদিও কালকের ম্যাচেও তাঁরা পাচ্ছে না অধিনায়ক শিখর ধাওয়ান।
বিকেল সাড়ে তিনটের ম্যাচে তাই ফের টস করতে যাবেন স্যাম কারান। ইতিমধ্যেই তাঁর নেতৃত্বের প্রশংসা করেছে সহকারী কোচ সুনীল যোশী। মুল্লানপুরে পাঁচটি হোম ম্যাচের মাত্র ১টিতে জিতেছিল পাঞ্জাব। হোম ম্যাচের স্টেডিয়াম বদলে ভাগ্য বদলের আশা করছে প্রীতি জিন্টার দল।
ধরমশালায় যে দুটি টি২০ হয়েছে তা হাই স্কোরিং। সর্বশেষ ম্যাচে গত বছর রাইলি রুসোক ৩৭ বলে ৮২ রানে ভর করে দিল্লি ক্যাপিটালস ২ উইকেটে ২১৩ তুলে ১৫ রানে জিতেছিল। তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
পাঞ্জাব কিংস যে দল অপরিবর্তিত রাখবে তা জানিয়ে দিয়েছেন যোশী। তুষার দেশপাণ্ডে কালকের ম্যাচ খেলার জন্য ফিট। দীপক চাহারের চোট, মুস্তাফিজুর রহমান দেশে ফিরেছেন। মাহিশ থিকশানা ও মিচেল স্যান্টনারের মধ্যে একজনকে খেলাতে পারে সিএসকে। দলে আসতে পারেন মুকেশ চৌধুরী।
পাঞ্জাব কিংসের সম্ভাব্য দল- প্রভসিমরণ সিং, জনি বেয়ারস্টো, রাইলি রুসো, শশাঙ্ক সিং, স্যাম কারান (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটকিপার), আশুতোষ শর্মা, হরপ্রীত ব্রার, হর্ষল প্যাটেল, কাগিসো রাবাডা, অর্শদীপ সিং। বোলিংয়ের সময়- রাহুল চাহার।
চেন্নাই সুপার কিংস দল- অজিঙ্ক রাহানে, ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), ড্যারিল মিচেল, শিবম দুবে, মঈন আলি, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), শার্দুল ঠাকুর, তুষার দেশপাণ্ডে, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা। বোলিংয়ের সময়- মুকেশ চৌধুরী।
-
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না












Click it and Unblock the Notifications