IPL 2024: আসন্ন আইপিএলের পরও খেলতে যাবে ধোনিকে! মাহি ভক্তদের জন্য রইল বিরাট সুখবর
নতুন বছরের শুরু থেকেই আইপিএলের প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে। লোকসভা ভোটের বছরে এখনও আইপিএলের দিনক্ষণ সরকারিভাবে ঘোষণা করেননি বিসিসিআই। তবে এবারের আইপিএলেও চর্চার কেন্দ্রবিন্দুতে মহেন্দ্র সিং ধোনি। ৪২-এর মাহির কী এটাই শেষ আইপিএল হতে চলেছে? নাকি খেলা যাবেন খেলা? ধোনির আইপিএল খেলা নিয়ে এবার চলে এল বিরাট আপডেট।
ধোনির অবসর নিয়ে নানা মুণির নানা মত। এবার এই বিষয়ে মুখ খুলেছেন স্বয়ং ধোনির ভাবশিষ্যই। সংবাদ সংস্থা পিটিআই-কে দীপক চাহার বলেছেন, "ধোনি ভাই এখন নেটেই বেশি সময় কাটাচ্ছে। কারণ ও ক্রিকেট ছাড়া থাকতেই পারবে না। ওকে দেখে মনে হচ্ছে আরও ২-৩ বছর আইপিএল সহজেই আইপিএল খেলে দেবে।"

দীপক চাহারের এই বক্তব্য থেকেই ফের জল্পনা শুরু হয়েছে। চলতি আইপিএলের পরও কী খেলতে দেখা যাবে ধোনিকে। সালটা ছিল ২০০৮। মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক হিসেবে শুরু করেছিলেন আইপিএল যাত্রা। তারপর থেকে তিনি এই টুর্নামেন্টে চেন্নাইকে পাঁচবার চ্যাম্পিয়ন করেছেন।
২০২৩ সালের আইপিএলে শুনতে পাওয়া যাচ্ছিল যে এটাই ধোনির শেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মরশুম হতে চলেছে। তবে ফাইনাল ম্যাচ জেতার পর তিনি ঘোষণা করেন যে আরও একটা মরশুম তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে চান। কিন্তু, গোটা বিষয়টাই তাঁর শারীরিক পরিস্থিতির উপর নির্ভর করবে।
এরপর বিগত কয়েক মাসে এমএস ধোনির আইপিএল ২০২৪-এ খেলা বা না খেলা নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়েছিল। অনেকেই এই নিয়ে জল্পনা শুরু করে ছিলেন। কিন্তু, এখন সে সব কিছুর অবসান ঘটেছে। কারণ ধোনিকে রেখেই ২০২৪ সালের আইপিএলের দল সাজিয়েছে সিএসকে।
এমনকি আসন্ন আইপিএলের মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও কয়েকদিন আগেই ভাইরাল হয়েছে। তা দেখা গিয়েছিল এমএস ধোনিকে ব্যাটিং অনুশীলন করতে দেখা যাচ্ছে। মহেন্দ্র সিং ধোনি গত বেশ কয়েকটা মরশুম ধরে ম্যাচের শেষ কয়েক ওভারে ব্যাট করতে আসছেন এবং বড় শট খেলছেন। এবারও ভক্তা তাঁর ব্যাট থেকে বড় শট আশা করবেন।
বিসিসিআই ২০২৪ সালের সময়সূচী চূড়ান্ত করার জন্য লোকসভা নির্বাচন তারিখগুলি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২২ মার্চ শুরু হওয়ার সম্ভাবনা থাকলেও বিসিসিআই সময়সূচী নিয়ে নীরবতা পালন করেছে।
-
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না












Click it and Unblock the Notifications