IPL 2024: ইডেনে কেকেআরের সামনে মরণ-বাঁচন লড়াইয়ে পাঞ্জাব কিংস, নেই ধাওয়ান, স্টার্ককে নিয়ে জল্পনা
IPL 2024: আইপিএলে কাল ইডেনে কলকাতা নাইট রাইডার্স খেলতে নামছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। এই প্রতিবেদন লেখার সময় ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কেকেআর।
৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে পাঞ্জাব কিংস। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে কালকের ম্যাচ জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের কাছে।

আইপিএলে পারস্পরিক দ্বৈরথে শাহরুখ খানের কেকেআর প্রীতি জিন্টার পাঞ্জাব কিংসের চেয়ে এগিয়ে রয়েছে। ৩২টির মধ্যে কেকেআরের জয় ২১টিতে, পাঞ্জাব জিতেছে ১১টিতে। শেষ পাঁচটি দ্বৈরথের নিরিখে কেকেআর এগিয়ে ৩-২ ব্যবধানে।
গত বছর প্রথম সাক্ষাতে মোহালিতে ডিএলএস মেথডে ৭ রানে জয় ছিনিয়ে নিয়েছিল পাঞ্জাব কিংস। যদিও ফিরতি সাক্ষাতে ইডেনে কেকেআর শেষ বলে ৫ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল। ইডেনে ১২টি ম্যাচে পাঞ্জাব মাত্র ৩ বার জিতেছে। ইডেনে দুই দলের শেষ ৮টি দ্বৈরথের সাতটিতেই শেষ হাসি হেসেছে কেকেআর।
ইডেনে এবারের আইপিএলে চারটি ম্যাচের তিনটিতেই দুই ইনিংসে ২০০-র উপর রান উঠেছে। যদিও এবার পাঞ্জাবের বিরুদ্ধে কোনও দল ২০০ করতে পারেনি। কালকের ম্যাচও হাই স্কোরিং হওয়ার সম্ভাবনা। কলকাতায় চলছে তাপপ্রবাহ। ফলে সন্ধ্যায় ম্য়াচ হলেও গরম ভালোই থাকবে। আপেক্ষিক আর্দ্রতার চ্যালেঞ্জ সামলাতে হবে ক্রিকেটারদের। বৃষ্টির পূর্বাভাস নেই।
পাঞ্জাব কিংসের স্পিন বোলিং কোচ সুনীল যোশী আজ জানিয়ে দিয়েছেন, ইডেনেও শিখর ধাওয়ান খেলতে পারবেন না। পরের ম্যাচে তিনি ফিট হয়ে মাঠে নামতে পারেন। ফলে স্যাম কারানই নেতৃত্ব দেবেন। হয় তিনি ওপেন করবেন। নয়তো রাইলি রুসো বা জনি বেয়ারস্টোর মধ্যে কেউ প্রভসিমরণ সিংয়ের সঙ্গে ওপেন করতে পারেন।
আরসিবিকে হারিয়ে আত্মবিশ্বাসী কেকেআর। যদিও রামনদীপ সিং জানিয়েছেন, বোলিং বিভাগে কীভাবে আরও উন্নতি করা যায় তা নিয়ে দলের মধ্যে আলোচনা হয়েছে। পরিকল্পনামাফিক বোলিং করতে চাইছে কেকেআর। মিচেল স্টার্কের পাশেও রয়েছে দল। রামনদীপের কথায়, এমন ক্রিকেটারকে ২-৪টি ম্যাচ দেখে বিচার করা ঠিক নয়।
পাঞ্জাবের ক্রিকেটার রামনদীপ এদিন জানিয়ে দিলেন, পাঞ্জাব কিংসকে হারানোই একমাত্র লক্ষ্য। তিনি নিজে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও জোর দিচ্ছেন। ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম আসায় অলরাউন্ডারদের গুরুত্ব কমেছে। প্রতি দলই সেরা বোলারদের খেলাতে পারছে বলে মত রামনদীপের।
কেকেআরের সম্ভাব্য দল- ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, অঙ্গকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা। বোলিংয়ের সময়- সুযশ শর্মা বা বৈভব অরোরা।
পাঞ্জাব কিংসের সম্ভাব্য দল- প্রভসিমরণ সিং, রাইলি রুসো বা জনি বেয়ারস্টো, স্যাম কারান (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, শশাঙ্ক সিং, আশুতোষ শর্মা, হরপ্রীত ব্রার, হর্ষল প্যাটেল, কাগিসো রাবাডা, অর্শদীপ সিং। ইমপ্যাক্ট সাব- হরপ্রীত সিং।
-
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না












Click it and Unblock the Notifications