IPL 2024: ধোনির আগে ব্যাট করতে নামার ভান! সিএসকে ভক্তদের সঙ্গে মজা করলেন জাদেজা, ভিডিও ভাইরাল
IPL 2024: চেন্নাই সুপার কিংসের সমর্থকরা পছন্দের দলের উইকেট পড়লে উচ্ছ্বাসে মাতেন! না, ভুল বলছি না। এটাই হয়, তার কারণ মহেন্দ্র সিং ধোনি।
সিএসকে সমর্থকরা অপেক্ষায় থাকেন কখন ব্যাট করতে নামবেন ধোনি। যখন তাঁকে ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসতে দেখা যায় তখন স্টেডিয়াম জুড়ে শব্দব্রহ্ম!

চিপকে কলকাতা নাইট রাইডার্স ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। সিএসকে ১৩৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করছিল। ১৬.৫ ওভারে শিবম দুবে বোল্ড হন বৈভব অরোরার বলে। ১৮ বলে ২৮ রান করে তিনি যখন সাজঘরের রাস্তা ধরলেন চেন্নাইয়ের তখন জেতার জন্য দরকার ৩ রান।
এরপর মহেন্দ্র সিং ধোনি ব্যাট করতে নামেন। তিনি শেষ অবধি ৩ বলে ১ রানে অপরাজিত থাকেন। ঋতুরাজ গায়কোয়াড় ৫৮ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন। তিনি ধোনিকে স্ট্রাইক নিয়ে রান করার সুযোগ করে দিয়েছিলেন বলে ভক্তরা তাঁকে সাধুবাদ জানাচ্ছেন।
যদিও ম্যাচের শেষে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যাতে দেখা গিয়েছে কীভাবে রবীন্দ্র জাদেজা মজা করেছেন স্টেডিয়ামে উপস্থিত চেন্নাই সুপার কিংস ভক্তদের সঙ্গে। শিবম দুবে আউট হতেই সকলের নজর ছিল ড্রেসিংরুমের দিকে। হঠাৎই প্যাড, হেলমেট পরে ব্যাট নিয়ে বেরিয়ে আসতে দেখা যায় জাড্ডুকে।
Jaddu's cute tease and Thala's fan-service entry! What an explosive experience 😭💛 This is what we're here for 💥💛#Thala #Dhoni #MSDhoni #CSK #CSKvKKR pic.twitter.com/lUiOMyMJfV
— Anirudh (@anirudhsriraman) April 8, 2024
তখন অনেকেই ভেবেছিলেন আর বুঝি ধোনির ব্যাটিং দেখা গেল না কেকেআর ম্যাচে! কিন্তু সেই ভুল ভাঙল কয়েক সেকেন্ডেই। ড্রেসিংরুম থেকে বেরিয়ে কয়েক পা এগিয়েই মুহূর্তে ঘুরে ড্রেসিংরুমে ফিরে যান জাদেজা। এরপর বেরিয়ে আসতে দেখা যায় ধোনিকে।
জাদেজা ফেরার সময় তাকান ডাগআউটের দিকে। না, সেখান থেকে কোনও নির্দেশ আসেনি জাদেজার জন্য। উল্টে সকলেই উপভোগ করেছেন মজাদার বিষয়টি। জাদেজার ফন্দি বুঝতে পেরে সাপোর্ট স্টাফদের হাসতেও দেখা গিয়েছে। ধোনি নামতেই প্রবল শব্দব্রহ্মে কেঁপে ওঠে চিপক।
We thought it was a Prank by Jadeja but it was a Prank from Thala to Fans. Look How all Teammates enjoying it 😂💛 pic.twitter.com/YrzQbP7WNV
— 🎰 (@StanMSD) April 9, 2024
জাদেজার ফন্দিটি আগে থেকেই বুঝেছিলেন তুষার দেশপাণ্ডে। তুষার শুনতে পেয়েছিলেন যে, জাদেজা ধোনিকে বলছেন, "তুমিই ব্যাট করতে যেও, কিন্তু আমি আগে নামার ভান করব।" জাদেজা নিজেও বেশ মজা পেয়েছেন বিষয়টিতে। বলছেন, যাক, শেষমেশ দর্শকদের পয়সা উশুল তো হলো!
ধোনি নামলেও উইনিং শট খেলার সুযোগ করে দেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়কেই। ২০১৪ সালের টি২০ বিশ্বকাপ সেমিফাইনালে তেমনটাই হয়েছিল। ধোনি যখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেমেছিলেন তখন ভারতের জিততে ৭ বলে ১ রান দরকার। ধোনি ব্যাট করতে নেমে ব্লক করেন। যা দেখে বিরাট হেসেছিলেন। তিনিই উইনিং শট নেন। বিরাট করেন ৪৪ বলে ৭২, ভারত জেতে ৬ উইকেটে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications