IPL 2024: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেই কেকেআরের নতুন ওপেনিং জুটি, সল্টের বিকল্প হওয়ার দৌড়ে কারা?
IPL 2024: পাকিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজ খেলার জন্য দেশে ফিরলেন ফিল সল্ট। তার ফলে প্লে-অফের আগেই নতুন ওপেনিং জুটি নামাতে হবে কলকাতা নাইট রাইডার্সকে।
প্রথম কোয়ালিফায়ারে হেরে গেলেও নাইটদের সামনে ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগ থাকবে। সেক্ষেত্রে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে হবে এলিমিনেটরে জয়ী দলের বিরুদ্ধে।

১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিশ্চিত করে কেকেআর এখনও পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। রাজস্থান রয়্যালসের কাছে না হারলে এক নম্বর দল হিসেবেই প্রথম কোয়ালিফায়ার খেলবে শ্রেয়স আইয়ারের দল। এবারের আইপিএলে নাইটদের ধারাবাহিকতার বড় কারণ ওপেনিং জুটির সাফল্য।
ফিল সল্ট এবারের আইপিএলে ১২ ম্যাচে ৪৩৫ রান করেছেন। সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় রয়েছেন নয়ে। চারটি অর্ধশতরান করেছেন। গড় ৩৯.৫৪, স্ট্রাইক রেট ১৮২। সবচেয়ে বড় কথা পেসারদের বিরুদ্ধেই তিনি বেশি সফল।
পেসারদের বিরুদ্ধে সল্ট ৪২.২ গড় ও ১৯০ স্ট্রাইক রেট রেখে ব্যাট করেছেন। সেখানে স্পিনারদের বিরুদ্ধে ব্যাটিং গড় ২৭.৫, স্ট্রাইক রেট ১৪০। সুনীল নারিন অবশ্য থাকছেন। তিনি কেকেআরের হয়ে এখনও অবধি সবচেয়ে বেশি রান করেছেন। ১২ ম্যাচে তিনি করেছেন ৪৬১, ১টি শতরান ও তিনটি অর্ধশতরান পেয়েছেন। গড় ৩৮.৪১, স্ট্রাইক রেট ১৮২.৯৩।
চলতি আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় নারিনের অবস্থান সাত নম্বরে। সল্টের অনুপস্থিতিতে নারিনের সঙ্গে কে ওপেন করতে যাবেন তা নিয়ে জল্পনা রয়েছে। এই দৌড়ে অবশ্য এগিয়ে রহমানুল্লাহ গুরবাজ। গত মরশুমে তিনি নাইটদের হয়ে ওপেন করেছেন।
গুরবাজকে গত বছরের আইপিএলের আগে গুজরাত টাইটান্স থেকে নিয়েছিল কেকেআর। তিনি ১১ ম্যাচে ২২৭ রান করেন। ২টি অর্ধশতরান করেছিলেন। গড় ২০.৬৪, স্ট্রাইক রেট ১৩৩.৫৩। সল্টের মতো গুরবাজও উইকেটকিপার। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলেছিলেন সর্বাধিক ৮১ রানের ইনিংস। গুরবাজ স্পিনারদের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিংয়ে দক্ষ।
এ ছাড়াও কম্বিনেশনের কথা ভেবে নাইটদের সামনে আরও পথ খোলা। দলে রয়েছেন উইকেটকিপার-ব্যাটার কেএস ভরত। ভরতকে খেলালে দলে বিদেশির সংখ্যা বাড়িয়ে নামার সুযোগ থাকবে। তাছাড়া আন্দ্রে রাসেলকে প্লে-অফে পাওয়া নিয়েও জল্পনা রয়েছে।
টি২০ বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজেদের দেশে তিন ম্যাচের টি২০ সিরিজ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। রাসেল ও শেরফান রাদারফোর্ড টি২০ বিশ্বকাপের দলে রয়েছেন। ফলে তাঁদের প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের জন্য ডেকে পাঠানো হলে কেকেআরকে বিকল্প খুঁজতে হবে।
রাদারফোর্ড গেলে সমস্যা নেই। কিন্তু ব্যাটে-বলে নাইটদের জেতানোর ক্ষেত্রে এবার অবদান রেখেছেন রাসেল। সেক্ষেত্রে তাঁর বিকল্প হিসেবে নাইটদের বেছে নিতে হবে দুষ্মন্ত চামিরা বা আল্লাহ গজানফরের মতো ক্রিকেটারদের। এদিকে, আজ সন্ধ্যাতেই আমেদাবাদ থেকে শহরে ফিরছে কেকেআর। কয়েকটা দিন কলকাতায় কাটিয়ে রবিবারের ম্যাচ খেলতে গুয়াহাটি রওনা দেবে।
-
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের












Click it and Unblock the Notifications