IPL 2024: মুকেশকেই দিল্লি ক্যাপিটালসের সেরা বোলার বাছলেন সৌরভ, পন্থের অধিনায়কত্ব নিয়েও উচ্ছ্বসিত মহারাজ
IPL 2024: আইপিএল থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে দিল্লি ক্যাপিটালসের। সাতটি জয়, সাতটিতে হার। নেট রান রেট এতটাই খারাপ যে, ১৪ পয়েন্ট নিয়েও শেষ চারে যাওয়া দুঃসাধ্য।
নিজেদের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে ঋষভ পন্থের দল। পন্থের অধিনায়কত্বের প্রশংসা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

চলতি আইপিএলে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় যুগ্ম চতুর্থ স্থানে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের মুকেশ কুমার ও খলিল আহমেদ। মুকেশ ১০টি ও খলিল ১৪ ম্যাচে ১৭টি উইকেট পেয়েছেন। মুকেশের গড় ২১.৬৪, ইকনমি ১০.৩৬। খলিলের গড় ও ইকনমি যথাক্রমে ২৮.১৭ ও ৯.৫৮।
সৌরভ জিও সিনেমাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, মুকেশ চলতি আইপিএলে আমাদের সেরা বোলার। শুরু কিংবা শেষে কঠিন সময়ে তিনি ভালো বোলিং করেছেন। তাঁকে দিয়ে প্রতি ম্যাচেই আমাদের ডেথ ওভারে বোলিং করাতে হয়েছে। যেখানে বেশি ছয় হলে অবধারিত হার, সেখানে ধারাবাহিকভাবে ভালো বোলিং করে গিয়েছেন মুকেশ।
এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসে থাকা ভারতীয় বোলারদের পারফরম্যান্সেও খুশি সৌরভ। প্রশংসা করেছেন রসিখ সালাম দারের। তিনি বলেন, রসিখ কীভাবে নিজেকে উন্নত করছেন তা সকলেই দেখেছেন। যদি বেশি ম্যাচ খেলবেন, তত ভালো হবে। দিল্লির উইকেটে বল করা সহজ নয়। মাঠও বড় নয়। ফলে বল করাও সহজ নয়। তারপরও ক্রমাগত উন্নতি করেছেন রসিখ।
আইপিএলে দারুণভাবে কামব্যাকের ফলে টি২০ বিশ্বকাপের দলেও জায়গা করে নিয়েছেন পন্থ। এমনকী ভারতীয় দলে অধিনায়কত্ব করার ক্ষেত্রে ঋষভ পন্থ যে বড় দাবিদার সেটাও বুঝিয়ে দিয়েছেন সৌরভ। তিনি বলেন, মরশুম শুরুর আগে আমরাও সন্দিহান ছিলাম পুরো আইপিএল পন্থ খেলতে পারবেন কিনা তা নিয়ে। কিন্তু যেভাবে তিনি কামব্যাক করে পুরো আইপিএল খেললেন তা প্রশংসনীয়। পন্থের বয়স কম। অধিনায়ক হিসেবেও অনেক কিছু শিখতে থাকবেন।
পন্থের অনেক সিদ্ধান্ত সমালোচিত হলেও দেশের অন্যতম সেরা অধিনায়ক দরাজ সার্টিফিকেট দিলেন পন্থকে। সৌরভের কথায়, আইপিএল ১০ দলের হওয়ায় বিশেষ করে ভারতীয় প্লেয়ারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়েছে। যেভাবে পন্থ পুরো মরশুম খেললেন তাতে আমি খুব খুশি। আগামীর জন্য শুভেচ্ছা জানাই। সময়ের সঙ্গে অধিনায়ক হিসেবেও আরও ভালো অধিনায়ক হয়ে উঠবেন পন্থ। কেউ প্রথম দিন থেকেই গ্রেট ক্যাপ্টেন হন না। পন্থ সহজাত অধিনায়ক। মাঠেই পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেন। আরও সময় পেলে আরও ভালো হয়ে উঠবেন।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications