IPL 2024: বিশ্রামের সুযোগ নেই ধোনির, আইসপ্যাক বেঁধে মাঠকর্মীদের আবদার মেটালেন, অভিষেকদের দিলেন টিপস
রবিবার ম্যাচ জিতল দিল্লি ক্যাপিটালস, কিন্তু প্রচারের সব আলো যেন একাই কেড়ে নিলেন মহেন্দ্র সিং ধোনি। ট্র্যাজিক নায়ক হলেও মাহি ম্যানিয়ায় আচ্ছন্ন ক্রিকেট দুনিয়া। মাহির বয়স এখন ৪২, শরীরে ফিটনেস আগের মতো নেই, কিন্তু তাতেও বিশ্রামের সুযোগ নেই মাহির। ম্যাচ শেষে মাঠ কর্মী থেক দিল্লি ক্যাপিটালসের তরুণ ক্রিকেটারদের আবদান মেটালেন ধোনি, তাও হাসি মুখে।
চেন্নাইয়ের মাঠে শেষ ম্যাচের পরে বাউন্ডারি ধরে ঘুরছিলেন ক্রিকেটারেরা। তখন দেখা গেল ধোনির বাঁ পায়ের হাঁটুতে আইসপ্যাক বাঁধা রয়েছে। বাঁ পায়ের কাফ মাসলের উপর আইসপ্যাক বাঁধা রয়েছে। ম্যাচ শেষে সাজঘরের ফেরার সময় ধোনিকে দেখে সহজেই বোঝা যাচ্ছিল, স্বাভাবিক ভাবে হাঁটতে পারছিলেন না। কিন্তু বিশ্রাম নিলেন না সাজঘরে ফিরে। ক্রিকেট সাধক তাঁর ভক্তদের সব আবদার মেটালেন।

বিশাখাপত্তনমে চেন্নাইয়ের অ্যাওয়ে ম্যাচ হলেও মাঠকর্মীরা ধোনির সঙ্গে ছবি তোলার আবদার করেন। সেই আবদার রাখলেন ধোনি। ম্যাচ শেষে মাঠকর্মীদের সঙ্গে হাসিমুখে ছবি তুললেক প্রাক্তন ভারত অধিনায়ক। এখানেই শেষ নয়। অভিশেক পোড়েলের মতো দিল্লি দলের তরুণ ক্রিকেটারদের নিয়ে মাঠের মধ্যেই ক্লাস শুরু করে দিলেন ধোনি। মাহিকে সামনে পেয়ে টিপস নেওয়ার সুযোগ হাতছাড়া করলেন না প্রতিপক্ষ দলের ক্রিকেটাররা। এমনকি ধোনির সঙ্গী ছবি তুললেন স্বস্ত্রীক মুকেশ কুমারও।
MS Dhoni sharing his experience with Delhi Capitals youngsters.
— CricketMAN2 (@ImTanujSingh) March 31, 2024
- A beautiful gesture by Dhoni. 🙌 pic.twitter.com/sxZCHDFCae
দিল্লির বিরুদ্ধে ১৬ বলে ৩৭ রানের দুরন্ত ইনিংস খেলে বুঝিয়ে দিলেন বয়স এখনও তাঁর সংখ্যা মাত্র। ধোনির ইনিংসে ছিল চারটি চার এবং তিনটিন ছক্কা। শেষ ওভারে জেতার জন্য প্রয়োজন ছিল ৪১ রান। খাতায়-কলমে আর জেতা সম্ভব নয়। কিন্তু ২০ রান করলেন।২০ তম ওভারের দ্বিতীয় বলে সেই এক হাতে ছক্কা মারেন ধোনি। নরখিয়ার ফুলটস বলে এক হাতের ছক্কা মারেন। নরখিয়ার ১৩৬.২ কিলোমিটারের বলটা মিড-উইকেটের উপর দিয়ে গিয়ে গ্যালারিতে পড়ে। যিনি ওই ওভারে আরও একটি ছক্কা এবং চার মারেন।
MS Dhoni clicked picture with ground staff after the yesterday's match at Vizag.
— CricketMAN2 (@ImTanujSingh) April 1, 2024
- Dhoni is everyone's favourite, The always humble Mahi..!!! ❤️ pic.twitter.com/alqg3u4hKP
দিল্লির বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনি 'ইলেকট্রিক স্ট্রাইকার অব দ্য ম্যাচ' এর পুরস্কার পেয়েছেন। বিশাখাপত্তনমে ধোনি ভক্তদের ঢল নেমেছিল। গ্যালারিতে হলুদ জার্সির দাপট দেখা যাচ্ছিল।তাঁর আপামর অনুরাগীদের মতো ধোনির স্ত্রী সাক্ষীও তাঁর ব্যাটিং উপভোগ করেছেন। ধোনির একটি ছবি ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করে সাক্ষী লিখেছেন, 'হাই ডিয়ার মাহি! বুঝতেই পারলাম না যে গেমটা আমরা হেরে গিয়েছি।' সাক্ষী একইসঙ্গে পন্থকে নিয়েও লিখেছেন, 'প্রথমেই বলি ওয়েলকাম ব্যাক ঋষভ পন্থ।'
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications