IPL 2024: চেন্নাই সুপার কিংসকে চাপে ফেলল আরসিবি, আজই ধোনির শেষ ম্যাচ হওয়া ঠেকাতে কী করণীয় ঋতুদের?

IPL 2024: আজই কি মহেন্দ্র সিং ধোনি কেরিয়ারের শেষ ম্য়াচ খেলছেন? সময় যত এগিয়ে চলেছে ততই জোরালো হচ্ছে জল্পনা। বিশেষ করে টানা ৫ ম্যাচ জেতা আরসিবি সিএসকেকে চেপে ধরার কারণেই।

চেন্নাই সুপার কিংস যদি প্লে-অফে না উঠতে পারে তাহলে আজই ধোনির শেষ ম্যাচ বলে মনে করা হচ্ছে। টস জিতে ফিল্ডিং নিয়েছিল সিএসকে। আরসিবি তুলেছে ৫ উইকেটে ২১৮ রান। ফলে শেষ চারে যেতে ২০১ রান তুলতেই হবে ঋতুরাজ গায়কোয়াড়দের।

IPL 2024

আরসিবির ওপেনিং জুটিতে ওঠে ৯.৪ ওভারে ৭৮। বিরাট কোহলি তিনটি চার ও চারটি ছয়ের সাহায্যে ২৯ বলে ৪৭ রান করেন। তারই ফাঁকে চলতি আইপিএলে সর্বাধিক ছয় মেরেছেন। এদিন ৯৮ মিটারের ছক্কাও হাঁকান। আইপিএলে কোনও একটি মাঠে সর্বাধিক রান করার নজিরে রোহিত শর্মাকে পিছনে ফেলে চিন্নাস্বামীতে তিন হাজার রানের গণ্ডিও টপকালেন। ২০১৬ সালের পর এই প্রথম, আইপিএলে দ্বিতীয়বার বিরাট কোনও মরশুমে ৭০০-র উপর রান করলেন (১৪ ম্যাচে ৭০৮)।

অধিনায়ক ফাফ দু প্লেসি দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন। নন স্ট্রাইকিং এন্ডে ছিলেন। রজত পাটীদের শট মিচেল স্যান্টনারের হাত ছুঁয়ে উইকেট ভেঙে দেয়। তখন ক্রিজের কিছুটা বাইরে দু প্লেসি। তিনি তিনটি করে চার ও ছয় মেরে ৩৯ বলে ৫৪ করেন।

তিনে নামা রজত পাটীদার ২৩ বলে ৪১ রান করেন, তাঁর ইনিংসে ২টি চার ও চারটি ছয় রয়েছে। ঋতুরাজ গায়কোড়ার ক্যামেরন গ্রিনের ক্যাচ ফেলেছিলেন। সেই জীবন পাওয়ার পূর্ণ সদ্ব্যবহার করেন গ্রিন। দীনেশ কার্তিক ৬ বলে ১৪ রান করে ফেরেন আরসিবিকে দুশো পার করিয়ে।

গ্লেন ম্যাক্সওয়েল ৫ বলে ১৬ রানের ঝোড়ো ইনিংস খেলে যান। ক্যামেরন গ্রিন অপরাজিত থাকেন ১৭ বলে ৩৮ করে, তিনিও তিনটি করে চার ও ছয় মেরেছেন। এদিনের ম্যাচে বৃষ্টি থাবা বসিয়েছিল। সামান্য সময়ের জন্য। ৩ ওভারে আরসিবির স্কোর তখন বিনা উইকেটে ৩১। এরপর স্পিনাররা কিছুটা প্রভাব বিস্তার করলেও ব্যাটিং সহায়ক পরিবেশই রয়েছে চিন্নাস্বামীতে।

সেই জোরে বোলাররাই ডোবালেন চেন্নাই সুপার কিংসকে। তুষার দেশপাণ্ডে ৪ ওভারে ৪৯ রান দিয়ে নেন ১ উইকেট। শার্দুল ঠাকুর ২ উইকেট নিলেও ৪ ওভারে ৬১ রান দেন। সিমরজিৎ সিংয়ের ১ ওভারে আসে ১৯। স্পিনারদের মধ্যে মিচেল স্যান্টনার ৪ ওভারে ২৩ দিয়ে ১ উইকেট নেন। মাহিশ থিকশানা ৪ ওভারে দেন ২৫। যদিও রবীন্দ্র জাদেজা তিন ওভারে ৪০ রান খরচ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+