IPL 2024: ভারতে নয়, বিদেশে হতে পারে ২০২৪ সালের আইপিএল! কিন্ত কেন?
২০১৪ সালের পুনরাবৃত্তি কী হতে চলেছে ২০২৪ সালে? লোকসভা ভোটের জন্য ঘরের মাঠে আইপিএল দেখা থেকে বঞ্চিত হবেন ক্রিকেট প্রেমীরা? ২০২৩ সালের আইপিএল শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে আগামী বছরের আইপিএল নিয়ে। কিন্তু একদিকে লোকসভা ভোট অন্যদিকে টি টোয়েন্টি বিশ্বকাপ। এই দুইয়ের চাপে আইপিএল দেশের মাটিতে আয়োজন করতে বেশ সমস্যায় পড়তে পারেন বোর্ড কর্তারা।
২০১৪ সালের লোকসভা নির্বাচনের কারণে দ্বিতীয় বারের জন্য বিদেশে সরিয়ে নিয়ে যেতে হয় আইপিএল। সে বার টুর্নামেন্টের প্রথম দিকের ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজন করা হয়েছিল। বাকি অংশ ভারতে অনুষ্ঠিত হয়।

আইপিএলের ১৬তম সংস্করণ শুরু হয়েছিল ৩১ মার্চ থেকে। ফাইনাল ছিল ২৯ মে। আইপিএলের জন্য সাধারণত মার্চ-মে উইন্ডো খালি রাখে আইসিসি। তাই বিসিসিআই অন্য উইন্ডোতে আইপিএল করতে পারবে না। কিন্তু আইপিএলের সময় আগামী বছর দেশজুড়ে লোকসভা ভোট চলবে। সেই কারণেই আগামী বছর আইপিএল এগিয়ে আনার কথা ভাবছে বোর্ড।
প্রয়োজন হলে মার্চ মাসে এগিয়ে নিয়ে আসা হতে পারে আইপিএল। আগামী বছরের ২২ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত আইপিএল অনুষ্ঠিত হতে পারে। এদিকে মে মাসে লোকসভা নির্বাচন হওয়ার কথা। ফলে আইপিএলের শেষদিকের ম্যাচগুলি বিদেশে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে।শুধু ভোট নয় আগামী বছর ৪ জুন থেকে টি টোয়েন্টি বিশ্বকাপও শুরু হওয়ার কথা।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বোর্ডের একটি সূত্র জানিয়েছে, 'আগামী বছরই প্রথম নয়, এরআগেও আইপিএলের সঙ্গে ভোটের সময়ের সংঘাত হয়েছিল। তবে এটা নিয়ে এখনই চূড়ান্ত কিছু বলার সময় আসেনি। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেটাররা যাতে পর্যাপ্ত বিশ্রাম পান সেই দিকটিও মাথায় রাখতে হবে।'
আইপিএলের চূড়ান্ত তারিখ এবং ভেন্যু ঘোষণা করা হবে বিশ্বকাপের পরে। সম্ভবত ডিসেম্বরের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে নিলাম অনুষ্ঠিত হতে পারে। তবে এ নিয়ে আইপিএলের পরের বৈঠকে আলোচনা হবে।

কবে হতে পারে আইপিএলের মিনি নিলাম? এই প্রসঙ্গে বোর্ডের কর্তাটি জানিয়েছেন, 'এটি সম্ভবত ডিসেম্বরের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। তবে এ নিয়ে পরে আইপিএলের বৈঠকেই আলোচনা হবে। এটা অবশ্যই বড়দিনের আগে হবে না। আমরা সবার জন্য একটি উপযুক্ত তারিখ খুঁজে বের করার চেষ্টা করব।'
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications