Angkrish Raghuvanshi: আইপিএলে নজির অঙ্গকৃষের, রঘুবংশীর উত্থানে মূল ভূমিকা কার জানেন?

Angkrish Raghuvanshi: আইপিএলে জয়ের হ্যাটট্রিক সেরে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে কলকাতা নাইট রাইডার্স। গতকাল বিশাখাপত্তনমে ২৭২ রান তুলে ১০৬ রানে হারিয়েছে দিল্লি ক্যাপিটালসকে।

অভিজ্ঞ ক্রিকেটাররা যেমন বল ও ব্যাট হাতে জ্বলে উঠছেন, তেমনই নজর কাড়ছেন তরুণরা। বিশাখাপত্তনমে যেমন নিজের প্রথম আইপিএল ইনিংসে তাক লাগিয়ে দিলেন অঙ্গকৃষ রঘুবংশী।

Angkrish Raghuvanshi

ফিল সল্ট ৪.৩ ওভারে দলের ৬০ রানের মাথায় আউট হন। এরপর সুনীল নারিন ও অঙ্গকৃষ রঘুবংশী ঠিক ৮ ওভারে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ১০৪ রান। নারিন ৩৯ বলে ৮৫ রান করে আউট হন দলের ১৬৪ রানে, ১২.৩ ওভারে। ১৩.২ ওভারে দলগত ১৭৬ রানে প্যাভিলিয়নের রাস্তা ধরেন রঘুবংশী।

১৮ বছর ৩০৪ দিনের মাথায় তিনি নিজের প্রথম আইপিএল ইনিংসে করলেন ২৭ বলে ৫৪ রান। পাঁচটি চার ও তিনটি ছয়ের সাহায্যে। আরসিবি ম্যাচেও দলে ছিলেন। তবে আইপিএল অভিষেক ম্যাচে ব্যাট হাতে নামা হয়নি। রঘুবংশীর জন্ম দিল্লিতে, তবে খেলেন মুম্বইয়ের হয়ে।

২০২২ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করানোর পিছনে ছিল রঘুবংশীর বড় অবদান। ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে শূন্য রানে আউট হলেও ৬ ইনিংসে ২৭৮ রান করে টুর্নামেন্টের রান সংগ্রহকারীদের মধ্যে ছিলেন চারে। ২০২৩-২৪ মরশুমে মুম্বইয়ের হয়ে লিস্ট এ ও টি২০-তে অভিষেক।

রঘুবংশীকে ২০ লক্ষ টাকার বিনিময়ে নিয়েছে কেকেআর। টিম ম্যানেজমেন্টের আস্থার পূর্ণ মর্যাদা দিলেন। যদিও সামনে অনেকটাই পথ পড়ে রয়েছে। রঘুবংশী দিল্লি থেকে ১১ বছর বয়সে মুম্বই চলে যান। সেখানে অভিষেক নায়ার, ওঙ্কার সালভিদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিতে থাকেন।

গতকালই খেললেন টি২০ কেরিয়ারের সেরা ইনিংস, যার মাধ্যমে নজিরও গড়লেন। কেকেআরের হয়ে আইপিএলে অর্ধশতরান হাঁকালেন দ্বিতীয় সর্বকনিষ্ঠ হিসেবে। ২০১৮ সালে শুভমান গিল কেকেআর জার্সি পরে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন ১৮ বছর ২৩৭ দিনের মাথায়। গিলের পরেই রইলেন অঙ্গকৃষ।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অঙ্গকৃষের সাহসী ব্যাটিংয়ের ফাঁকেই নজর কেড়েছে রিভার্স স্যুইপে ছক্কা হাঁকানো। কেকেআরের প্রস্তুতি ম্য়াচেও নজর কেড়েছিলেন। জেমস হোপস আইপিএলে নিজের প্রথম ইনিংসে ২৪ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন। গতকাল নিজের প্রথম আইপিএল ইনিংসে অঙ্গকৃষের অর্ধশতরান আসে ২৫ বলে।

আইপিএলে কেরিয়ারের প্রথম ইনিংসে সর্বাধিক রানের নিরিখে কেকেআরের ব্যাটারদের মধ্যে ব্রেন্ডন ম্যাকালাম (২০০৮ সালে আরসিবির বিরুদ্ধে অপরাজিত ১৫৮), মণীশ পাণ্ডে (২০১৪ সালে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ৬৪) এবং ওয়েইস শাহ (২০১০ সালে ডেকান চার্জার্সের বিরুদ্ধে অপরাজিত ৫৮)-র পরই জায়গা করে নিলেন রঘুবংশী।

রঘুবংশীর প্রথম থেকেই নির্ভীক ও দৃষ্টিনন্দন ব্যাটিংয়ের প্রশংসা করেছেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার। রঘুবংশী তাঁর সাফল্যের জন্য কৃতিত্ব দিচ্ছেন অভিষেক নায়ারকে। তিনি বলেন, আমি আমার কোচ অভিষেক নায়ার এবং সতীর্থ ও সাপোর্ট স্টাফদের এই সাফল্য উৎসর্গ করছি। তাঁদের সঙ্গে থেকে অনেক কিছু শিখেছি। ছোটবেলা থেকে অভিষেক নায়ারের কাছে প্রশিক্ষণ নিচ্ছি। রিভার্স স্যুইপ-সহ নানা শট মারার প্রচুর প্র্যাকটিস তিনি করিয়েছেন। ফলে তাঁর জন্যই সব কিছু। রঘুবংশীর পাখির চোখ ভারতীয় দলের জার্সি। চান আলাদা কিছু করে দেখাতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+