IPL 2024: ইডেনে বল চুরির চেষ্টা সমর্থকের, ধরা পড়লেন কলকাতা পুলিশের হাতে, দেখুন ভিডিও
আইপিএলের প্রতিটি ম্যাচেই ঘটনার ঘনঘটা লেগেই থাকে। টিভির পর্দায় মাঠের ঘটনাগুলি দেখা যায়, কিন্তু মাঠের বাইরেও অনেক নাটকীয় এবং মজার ঘটনা ঘটে।যা সাধারণভাবে প্রকাশ্যে আসে না। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে গ্যালারির অনেক মজার কাণ্ডও ভাইরাল হচ্ছে। এমনই একটি ঘটনা ঘটে ইডেনে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীন।
এদেশে মাঠে থাকা নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে মাঝেমধ্যেই গ্যালারির দিকে দৃষ্টি না দিয়ে খেলার দেখার অভিযোগ উঠে। কিন্তু কলকাতা পুলিশ মাঠে কতটা সতর্ক থাকে সেটা আরও একবার প্রমাণিত হল। সম্প্রতি ইডেনে কেকেআর বনাম মুম্বই ম্যাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায়,ইডেনে এ বারের আইপিএলে শেষ এক বল চোরকে হাতে না হাতে ধরেছে পুলিশ।

এই ঘটনাটি ঘটেছিল কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে খেলার সময়, যা ছিল চলতি আইপিএলের ৬০ তম ম্যাচ। কলকাতার ইডেন গার্ডেনে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। বৃষ্টির কারণে ম্যাচটি ১৬ ওভারে। এই ম্যাচে কলকাতা ১৮রানে জিতেছিল। এই জয়ের ফলে কলকাতা আইপিএলের প্লে অফে জায়গা করে নেয় প্রথম দল হিসেবে।
A fan tried to steal the match ball, but got caught. 😂pic.twitter.com/99bmVET9tM
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 14, 2024
গত শনিবার বৃষ্টির জন্য বেশ কিছুটা সময় নষ্ট হয়। রাত ৯.১৫ মিনিটে শুরু হয় কলকাতা-মুম্বই ম্যাচ। ইডেনে সেই ম্যাচ জিতে আইপিএলের প্লে-অফে জায়গা নিশ্চিত করে নিয়েছিলেন শ্রেয়স আয়ারেরা।
সোমবার কেকেআর গতবারের রানার্স গুজরাত টাইটান্স ছিটকে গেল আইপিএল থেকে। কারণ এই ম্য়াচ জিতলেই শুভমন গিলদের শেষ চারের ক্ষীণতম আশা বেঁচে থাকত। কিন্তু সেটা আর হল না। ১৩ ম্য়াচে ১১ পয়েন্টে থামল তারা। অন্য়দিকে কেকেআর ১৯ পয়েন্ট নিয়ে, লিগ টেবলের প্রথম দুই স্থান নিশ্চিত করে চলে গেল কোয়ালিফায়ারে।
২০১৪ সালের পর এই প্রথম কেকেআর কোয়ালিফায়ারে গেল। মাঝে চলে গিয়েছে ১০টি আইপিএল। আগামী রবিবার কেকেআর লিগের শেষ ম্য়াচ খেলবে গুয়াহাটিতে। প্রতিপক্ষ সঞ্জু স্য়ামসনের রাজস্থান রয়্যালস।












Click it and Unblock the Notifications