Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2023: বিরাট কোহলি কলকাতায় আসার আগে বিধ্বংসী ফর্মে! আইপিএলে আরসিবি চূর্ণ করল মুম্বই ইন্ডিয়ান্সকে

বর্তমান আর প্রাক্তন অধিনায়কের বিধ্বংসী ব্যাটিংয়ে মুম্বই ইন্ডিয়ান্সকে চূর্ণ করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আজ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রোহিত শর্মার নেতৃত্বাধীন আইপিএলের সফলতম দলের বিরুদ্ধে বিরাট কোহলি ও ফাফ দু প্লেসির ওপেনিং জুটিতেই উঠল ১৪৮ রান। ১৭২ রানের টার্গেটে আরসিবি পৌঁছে গেল ২ উইকেট হারিয়েই।

ইমপ্যাক্ট প্লেয়ার ছাড়াই জয়

ইমপ্যাক্ট প্লেয়ার ছাড়াই জয়

আরসিবি চলতি আইপিএলে প্রথম দল যাদের ইমপ্যাক্ট প্লেয়ার নামাতে হলো না। রান তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন বিরাট ও ফাফ। ৫.৩ ওভারে চলে আসে ৫০ রান। পাওয়ারপ্লে-র ৬ ওভারে আরসিবি কোনও উইকেট না হারিয়ে ৫৩ রান সংগ্রহ করে। স্ট্র্যাটেজিক টাইম আউটে ৯ ওভারে স্কোর ছিল বিনা উইকেটে ৮০। আরসিবি অধিনায়ক ফাফ ২৯ বলে অর্ধশতরান পূর্ণ করেন।

ওপেনিং জুটিতে বাজিমাত

ওপেনিং জুটিতে বাজিমাত

বিরাট ও ফাফ শতরানের পার্টনারশিপ গড়তে নিলেন ৬৩ বল। বিরাট কোহলি অর্ধশতরান পূর্ণ করেন ৩৮ বলে। আরসিবির প্রথম উইকেটের জন্য মুম্বই ইন্ডিয়ান্সকে অপেক্ষা করতে হয় ১৫তম ওভার পর্যন্ত। ফাফ দু প্লেসি পাঁচটি চার ও ৬টি ছয়ের সাহায্যে ৪৩ বলে ৭৩ রান করে আউট হন।

ফ্যান্টাস্টিক ফাফ

ফ্যান্টাস্টিক ফাফ

ফাফ এদিন ম্যাচের সেরা হন। দলের ১৪৮ রানের মাথায় আরসিবি অধিনায়ক সাজঘরে ফেরেন আরশাদ খানের শিকার হয়ে। ১৫.৩ ওভারে ১৪৯ রানে পড়ে দ্বিতীয় উইকেট। ৩ বলে কোনও রান না করে ক্যামেরন গ্রিনের শিকার দীনেশ কার্তিক। ১৬.২ ওভারে বিরাট কোহলির ছক্কাতেই এলো আরসিবির জয়। ৮ উইকেটে ম্যাচ জিতে কলকাতায় আসছে আরসিবি।

কিং কোহলি বিধ্বংসী ফর্মে

কিং কোহলি বিধ্বংসী ফর্মে

বৃহস্পতিবার তাদের পরবর্তী ম্যাচ ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। ৬টি চার ও ৫টি ছয়ের সাহায্যে কিং কোহলি অপরাজিত থাকলেন ৪৯ বলে ৮২ রান করে। ২টি ছক্কা হাঁকিয়ে ৩ বলে ১২ রান করে অপরাজিত থাকলেন গ্লেন ম্যাক্সওয়েল। আরসিবি যেভাবে এদিন জয় ছিনিয়ে নিল তাতে হোম গ্রাউন্ডেও নাইটরা ফেভারিট নয়।

তৃপ্তির জয়

তৃপ্তির জয়

বিরাট কোহলি ম্যাচের শেষে বলেন, এত বছর পর ঘরের মাঠে ফিরে এমন জয়ের থেকে ভালো কিছু হয় না। রান তাড়া করার সময় ফাফ আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। আমিও তাঁর সঙ্গে যোগ দিই। নেট রান রেট ভালো জায়গায় রাখতে অনেক বল হাতে থাকতে ম্যাচ জেতা লক্ষ্য ছিল। সেটা হয়েছে। আমরা এদিন বোলিংও ভালো করেছি। শেষের দিকে কয়েকটি ওভারে অবশ্য পরিকল্পনামাফিক হয়নি তিলক বর্মা ভালো ব্যাটিং করায়।

চ্যাম্পিয়ন হতে চান ধাপে ধাপে

চ্যাম্পিয়ন হতে চান ধাপে ধাপে

বিরাট কোহলি আইপিএলের আগেই ধাপে ধাপে শতরানের খরা মিটিয়েছেন। অনেকেই আশাবাদী ২০১৬ সালের আইপিএলের মতোই ছন্দে দেখা যাবে কোহলিকে। সেই ইঙ্গিত দিলেন। বিরাট বলেন, নতুন বলেও আক্রমণের রাস্তা বেছে নিয়েছিলাম। সব ভালোভাবেই এগিয়েছে। মুম্বই পাঁচবার, চেন্নাই চারবার আইপিএল জিতেছে। আমরা সবচেয়ে বেশিবার প্লে-অফ খেলেছি। ধারাবাহিকতা বজায় রেখেই চলি। সেরা ভারসাম্যের দল নামিয়ে ফোকাস থেকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। পরিকল্পনা যথাযথ করেই এগোতে হবে।

মুম্বইয়ের হয়ে উজ্জ্বল তিলক

মুম্বইয়ের হয়ে উজ্জ্বল তিলক

মুম্বই ইন্ডিয়ান্স এদিন টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান তুলেছিল। তিলক বর্মা ৯টি চার ও চারটি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৬ বলে ৮৪ রান করে অপরাজিত থাকেন। কর্ণ শর্মা ৪ ওভারে ৩২ রান দিয়ে ২টি উইকেট পান। কর্ণের প্রশংসা করেছেন কোহলি। গত বছর কর্ণ ম্যাচ খেলার সুযোগ না পেলেও সব সময় প্রস্তুত ছিলেন। ঘরোয়া ক্রিকেটেও ভালো পারফর্ম করেছেন বলে মন্তব্য কোহলির।

ঘুরে দাঁড়াতে আশাবাদী হিটম্যান

ঘুরে দাঁড়াতে আশাবাদী হিটম্যান

মুম্বই ইন্ডিয়ান্সকে টানা চারবার হারাল আরসিবি। রোহিত শর্মা বলেন, আমাদের শুরুটা ভালো হলো না। তিলক শেষ অবধি থেকে ভালো খেলেছেন। কিন্তু বোলাররা ভালো বোলিং করতে পারেননি। ব্যাটিংও ভালো হয়নি। পিচ ভালোই ছিল। তিলক বেশ কিছু সাহসী শট খেলেছেন। তিলকের জন্য ওই স্কোরে পৌঁছতে পারি। তবে আমরা ভালো ব্যাটিং করে ৩০-৪০ রান আরও তুলতে পারলে ভালো হতো। জসপ্রীত বুমরাহর অনুপস্থিতি নিয়ে রোহিত বলেন, বিগত কয়েক মাস ধরে বুমরাহকে ছাড়াই খেলছি। তবে এই দলে ভালো খেলার মতো ক্রিকেটাররা আছেন। মরশুমের প্রথম ম্যাচে এই হার নিয়ে এখনই প্যানিক বোতাম চাপছেন না হিটম্যান।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+