IPL 2023 RR vs PBKS: ধাওয়ান-প্রভসিমরনের মারকাটারি ব্যাটিংয়ে পাঞ্জাব তুলল ১৯৭/৪
টসে হেরেও রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে ১৯৭/৪ রানের বিরাট টার্গেট খাড়া করল পাঞ্জাব কিংস। সৌজন্য প্রথম উইকেটে প্রভসিমরন সিং ও অধিনায়ক শিখর ধাওয়ানের অনবদ্য পার্টনারশিপ। এদিন ওপেন করতে নেমে দুজনে মাত্র ৯.৪ ওভারে ৯০ রানের পার্টনারশিপ গড়েন।
রাজস্থান অধিনায়ক সঞ্জু স্য়ামসন টসে জিতে পাঞ্জাব কিংসকে ব্যাট করতে পাঠান। প্রথম থেকেই চালিয়ে খেলতে থাকেন প্রভসিমরন ও ধাওয়ান। প্রভসিমরন মাত্র ৩৪ বলে ৬০ রান করে ফিরলেও অভিজ্ঞ ধাওয়ান ইনিংস এগিয়ে নিয়ে যান।

শেষ অবধি শিখর ধাওয়ান ৫৬ বলে ৮৬ রান করে অপরাজিত থাকেন। মিডল অর্ডারে জিতেশ শর্মা ১৬ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলে ফেরেন। ধাওয়ান আইপিএলে আর এক কীর্তি তৈরি করলেন। ডেভিড ওয়ার্নার ও বিরাট কোহলির পরে তৃতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে ৫০টি অর্ধশতরানের ইনিংস খেললেন তিনি।

পাঞ্জাব ম্যাচেও শিখর ধাওয়ান ও প্রভসিমরন সিং অনবদ্য শুরু করেছিলেন। প্রভসিমরন ঝোড়ো ২৩ রান করেন, ধাওয়ান ২৯ বলে ৪০ রানের অনবদ্য ইনিংস খেলেন। ফলে পাঞ্জাবের ওপেনাররা যে ফর্মে রয়েছেন তা এই ম্যাচেও ফের একবার স্পষ্ট হয়ে গেল।
এদিন ভানুকা রাজাপক্ষ রান পাননি। ১ বলে ১ রান করে আহত হয়ে ফেরেন। আর এক বিদেশি সিকন্দর রাজাও ২ বল খেলে ১ রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে বোল্ড হয়ে ফিরে যান। আর এক বিদেশি স্যাম কারান ২ বলে ১ রান করে অপরাজিত থাকেন।

রাজস্থান বোলারদের মধ্যে অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ১টি উইকেট তুলে নেন। এছাড়া জেসন হোল্ডারও ২৯ রান দিয়ে ২টি উইকেট পান। ৪ ওভারে ৫০ রান খরচ করে যুজবেন্দ্র চাহাল ১টি উইকেট পান।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications