IPL 2023: আইপিএলে টস জিতে পাঞ্জাবকে ব্যাটিংয়ের আমন্ত্রণ রাজস্থানের, অশ্বিন খেলছেন না

আইপিএলের ম্যাচে ধরমশালায় মুখোমুখি রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংস। যারাই জিতবে তারা পৌঁছবে ১৪ পয়েন্টে। যদিও তাতে শেষ চারে ওঠা নিশ্চিত হবে না। মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ইতিমধ্যেই এক ম্যাচ হাতে রেখে ১৪ পয়েন্ট ঝুলিতে পুরেছে।

রাজস্থান রয়্যালসের নেট রান পজিটিভ রয়েছে, এটা ইতিবাচক। পাঞ্জাব কিংসের যা হাল তাতে ১৪ পয়েন্টে গেলেও শেষ চারের দরজা খুলবে না। আরসিবি ও মুম্বই ইন্ডিয়ান্স যদি নিজেদের শেষ ম্যাচে হেরে যায় তাহলে ১৪ পয়েন্ট নিয়ে কোনও একটি দল প্লে-অফে যেতে পারে।

রাজস্থান রয়্যালস

লিগ পর্বে রাজস্থান ও পাঞ্জাব নিজেদের শেষ ম্যাচ খেলছে। হতে পারে এটা চলতি আইপিএলেই তাদের শেষ ম্যাচ। টস জিতে পাঞ্জাব কিংসকে ব্যাট করতে পাঠিয়েছে রাজস্থান রয়্যালস। রবিচন্দ্রন অশ্বিনের ব্যাক স্প্যাজম। সেই চোটের কারণে তিনি আজকের ম্যাচে খেলছেন না।

রাজস্থান রয়্যালসের নেট রান রেট ০.১৪০। পাঞ্জাব কিংসের নেট রান রেট -০.৩০৮। আরসিবির ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট, নেট রান রেট ০.১৮০। মুম্বইয়ের ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট থাকলেও নেট রান রেট -০.৩০৮। কেকেআর যদি কাল লখনউকে হারায় তাদেরও থাকবে ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট। কেকেআরের নেট রান রেট -০.২৫৬।

পাঞ্জাব কিংস

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পাঞ্জাব কিংস যে ম্যাচ খেলেছিল সেই উইকেটেই আজ খেলা হচ্ছে। পিচে ঘাস রয়েছে। স্পিনারদের কার্যকরী হওয়ার সম্ভাবনা কম। ভালো ব্যাটিং উইকেটে প্রথমে ব্যাটিংয়েরই পরামর্শ দিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞ ম্যাথু হেডেন। নেট রান রেট ভালো করতে দ্রুত রান তাড়া করার ক্ষেত্রে ডিউ ফ্যাক্টর হবে না বলেই মনে করা হচ্ছে।

রাজস্থান রয়্য়ালস অধিনায়ক সঞ্জু স্যামসন যে কোনও মূল্যে ২ পয়েন্ট চাইছেন। উইকেট ও মাঠের পরিস্থিতি দেখে পরে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। স্যামসনের কথায়, আগে ম্যাচটি জিততে হবে। পরে অন্য ম্যাচগুলির ফলাফল কী হয় সেটা দেখতে হবে। কয়েকদিনের বিশ্রামে দল তরতাজা অবস্থায় নামছে। আগের কিছু মাথায় না রেখে ভালো ক্রিকেট খেলাই লক্ষ্য।

ভালো উইকেটে পর্যাপ্ত রান তোলার বিষয়ে আত্মবিশ্বাসী পাঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধাওয়ান। বোলিংয়ের সময় প্রথম ছয় ওভারে যত বেশি সম্ভব উইকেট তুলে নিতে চান। পাঞ্জাব কিংসের একাদশে কোনও পরিবর্তন করা হয়নি।

পাঞ্জাব কিংস- শিখর ধাওয়ান (অধিনায়ক), প্রভসিমরণ সিং, অথর্ব তাইড়ে, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, জিতেশ শর্মা (উইকেটকিপার), শাহরুখ খান, হরপ্রীত ব্রার, রাহুল চাহার, কাগিসো রাবাডা, অর্শদীপ সিং।

যশস্বী জয়সওয়াল

রাজস্থান রয়্যালস- যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কল, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, অ্যাডাম জাম্পা, ট্রেন্ট বোল্ট, নভদীপ সাইনি, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+