IPL 2023: জিতলেই শীর্ষে, জয়পুরে গুজরাতের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং রাজস্থানের
আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে জয়পুরে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে গুজরাত টাইটান্স। পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখতে আজ জিততেই হবে হার্দিক পাণ্ডিয়াদের। কারণ, রাজস্থান জিতলে তাদের পয়েন্টও হবে ১২, সঞ্জু স্যামসনের দলের নেট রান রান গুজরাতের চেয়ে ভালো।
জয়পুরে এবার আইপিএলের দুটি ম্যাচেই যে দল প্রথমে ব্যাট করেছে তারা জিতেছে। জয়পুরে এই প্রথমবার খেলছে গুজরাত টাইটান্স। টস জিতে ব্যাটিং নিয়েছে রাজস্থান রয়্যালস।

জয়পুরের সওয়াই মান সিং স্টেডিয়ামের পিচে যেমন ঘাস রয়েছে, তেমনই কিছু জায়গা পুরো ন্যাড়া। নিক নাইট ও দীপ দাশগুপ্ত পিচ রিপোর্ট দিতে গিয়ে জানান, স্কোয়্যার বাউন্ডারি ৬৮ ও ৬৩ মিটারের। লো বাউন্স থাকার সম্ভাবনাই বেশি। যা ব্যাটারদের কাজ কিছুটা কঠিন করতে পারে। ডিউ ফ্যাক্টর হবে না বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
গত বছরের আইপিএলে কোয়ালিফায়ার ও ফাইনাল-সহ তিনটি সাক্ষাতেই রাজস্থানকে হারিয়েছিল গুজরাত। এবার আমেদাবাদে প্রথম সাক্ষাতে গুজরাত টাইটান্সকে হারিয়ে দিয়েছিল রাজস্থান রয়্যালস। আজ তারা যেমন শীর্ষস্থান দখল করতে চাইবে, তেমনই হার্দিকরা প্লে-অফের দিকে আরেক ধাপ এগিয়ে যেতে চাইবেন।
🚨 Toss Update 🚨@rajasthanroyals have elected to bat against @gujarat_titans.
— IndianPremierLeague (@IPL) May 5, 2023
Follow the match ▶️ https://t.co/tilu6n2vD3#TATAIPL | #RRvGT pic.twitter.com/hN22QKH8ly
পিচ কেমন আচরণ করবে তা সম্পর্কে খুব বেশি আত্মবিশ্বাসী নন সঞ্জু। প্রথমে ব্যাট করে বড় রান তোলাই লক্ষ্য বলে জানালেন। রয়্যালস অধিনায়ক চাইছেন, আজকের ম্য়াচে যাতে পরের দিকে শিশির না পড়ে। দল যেভাবে খেলছে তাতে তিনি সন্তুষ্ট। জেসন হোল্ডারের জায়গায় অ্যাডাম জাম্পাকে একাদশে ফিরিয়েছে রাজস্থান।

আইপিএলে সব ম্যাচই চ্যালেঞ্জিং বলে উল্লেখ করে রাজস্থাকে সমীহ করার কথা জানালেন গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। টস জিতলে তিনিও ব্যাটিংই নিতেন বলে জানান হার্দিক। যেখানে হোম ক্যাপ্টেনই পিচ নিয়ে নিশ্চিত নন, সেখানে প্রথমে বোলিং করাই ভালো বলেও মন্তব্য তাঁর। গুজরাত টাইটান্সের একাদশে কোনও পরিবর্তন আনা হয়নি।
রাজস্থান রয়্যালস- যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কল, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, অ্যাডাম জাম্পা, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল। ইমপ্যাক্ট সাব- জো রুট, রিয়ান পরাগ, কেএম আসিফ, কুলদীপ যাদব, মুরুগান অশ্বিন

গুজরাত টাইটান্স- ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রশিদ খান, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, বিজয় শঙ্কর, রাহুল তেওয়াটিয়া, অভিনব মনোহর, মোহিত শর্মা, নূর আহমেদ, মহম্মদ শামি, জশ লিটল। ইমপ্যাক্ট সাব- শুভমান গিল, বি সাই সুদর্শন, কেএস ভরত, শিবম মাভি, আর সাই কিশোর।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications