IPL 2023: আইপিএলে রাজস্থান জয়ের ধারাবাহিকতা বজায় রাখল, ধোনি ধামাকাতেও চেন্নাই পরাস্ত

চেন্নাই সুপার কিংস চলতি আইপিএলে নিজেদের দ্বিতীয় হোম ম্যাচে পরাস্ত। চিপকে মহেন্দ্র সিং ধোনির মাইলস্টোন ম্য়াচে রাজস্থান রয়্যালস জয়লাভ করল ৩ রানে। শেষ ২ ওভারে ৪০ এবং শেষ ওভারে ২১ রান দরকার ছিল। ক্রিজে ছিলেন ধোনি ও রবীন্দ্র জাদেজা।

১৯তম ওভারে জাদেজা ২০ রান নেন। শেষ ওভার করতে গিয়ে সন্দীপ শর্মা প্রথম দুটি বল ওয়াইড করে বসেন। ধোনির জোড়া ছক্কায় চেন্নাইয়ের দিকে পাল্লা ঝোঁকে। যদিও শেষ অবধি চেন্নাইকে জয় এনে দিতে পারলেন না মাহি।

চেন্নাইকে হারাল রাজস্থান

জয়ের জন্য ১৭৬ রানের টার্গেট তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৭২ রান তোলে সিএসকে। মহেন্দ্র সিং ধোনি ১টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১৭ বলে ৩২ ও রবীন্দ্র জাদেজা ১টি চার ও ২টি ছয়ের সাহায্যে ১৫ বলে ২৫ রানে অপরাজিত থাকেন। শেষ বলে পাঁচ রান দরকার ছিল। সন্দীপ শর্মার মাপা ইয়র্কারে ধোনি বড় শট নিতে পারেননি।

রাজস্থান রয়্যালস

২.২ ওভারে চেন্নাই সুপার কিংসের প্রথম উইকেট পড়ে ১০ রানে। ১০ বলে ৮ রান করেন ঋতুরাজ গায়কোয়াড়। তাঁর উইকেটটি তুলে নেন সন্দীপ শর্মা। ৯.৩ ওভারে ৭৮ রানে দ্বিতীয় উইকেট পড়েছিল। ১৫তম ওভারে ১১৩ রানে পড়ে ষষ্ঠ উইকেট। অজিঙ্ক রাহানে ১৯ বলে ৩১, ডেভন কনওয়ে ৩৮ বলে ৫০ রান করেন।

শিবম দুবে ৯ বলে ৮, মঈন আলি ১০ বলে ৭, ইমপ্যাক্ট প্লেয়ার অম্বাতি রায়ুডু ২ বলে ১ রান করেন। রাজস্থান রয়্যালসের ইনিংসে যেখানে ৩৪টি ডট বল, সেখানে চেন্নাই সুপার কিংসের ইনিংসে ডট বলের সংখ্যা ৩৭। রবিচন্দ্রন অশ্বিন ৪ ওভারে ২৫ রান দিয়ে নিলেন ২ উইকেট। যুজবেন্দ্র চাহাল ৪ ওভারে ২৭ রান খরচ করে ২ উইকেট নিলেন, বেগুনি টুপির মালিকও হলেন।

জাদেজা ধোনি

সন্দীপ শর্মা ৩ ওভারে ৩০ রান দিয়ে ও অ্যাডাম জাম্পা ৪ ওভারে ৪৩ রান খরচ করে একটি করে উইকেট নেন। কুলদীপ সেন ২ ওভারে ৮ ও জেসন হোল্ডার ৩ ওভারে ৩৭ রান দিয়ে কোনও উইকেট পাননি। এই জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করল রাজস্থান রয়্যালস।

দেবদত্ত পাড়িক্কল জস বাটলার

এদিন টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন সিএকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২০ ওভারে ৮ উইকেটে ১৭৫ তোলে চেন্নাই সুপার কিংস। জস বাটলার ৩৬ বলে ৫২, রবিচন্দ্রন অশ্বিন ২২ বলে ৩০ রান করেন। শিমরন হেটমায়ার ১৮ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। আকাশ সিং, তুষার দেশপাণ্ডে ও রবীন্দ্র জাদেজা ২টি করে উইকেট দখল করেন। মঈন আলির ঝুলিতে ১টি উইকেট।

ডেভন কনওয়ে

ম্যাচের শেষে ধোনি বলেন, এই উইকেট স্পিনারদের সহায়ক ছিল না। মাঝের সময়ে অনেকগুলি ডট বল হয়েছে। পিচে বল থমকে এলে বা ঘুরলে সেটা হতে পারে। কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। আমরা (ধোনি ও জাদেজা) শেষ ব্যাটিং জুটি ছিলাম। ওভার অনেক বাকি থাকায় নেট রান রেটের কারণে খুব বেশি ঝুঁকি নিতে পারিনি।

চেন্নাই সুপার কিংস

মাঝের ওভারগুলিতে কয়েকটি সিঙ্গলস রান নেওয়া গেলে ম্যাচের ফল অন্যরকম হতো বলে বিশ্বাস ধোনির। শেষ ওভারের শেষ তিনটি বল অ্যারাউন্ট দ্য উইকেট করেন সন্দীপ। মাত্র তিন রান দেন। ধোনির কথায়, বোলারের ভুলের জন্য অপেক্ষায় ছিলাম। শেষ ওভারে বোলারের উপর চাপ ছিলাম। আমিও বড় শট নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। ডিউ ফ্যাক্টর হয়নি বলেও জানান ধোনি।

আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে ২০০ ম্যাচ খেলার বিষয়টিকেও বাড়তি গুরুত্ব দিচ্ছেন না ধোনি। তিনি বলেন, ১৯৯ বা ২০০ কোনও ম্যাটার করে না। তবে ২০০টি ম্যাচ খেলতে পেরে ভালো লাগছে। ঈশ্বরকে ধন্যবাদ। কিন্তু এতে স্পেশ্যাল কিছু নেই।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+