Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2023: কেকেআরকে তাড়া করল ফ্লাডলাইট বিভ্রাট থেকে বৃষ্টি, জয় দিয়ে আইপিএল শুরু পাঞ্জাব কিংসের

আইপিএলে প্রথম ম্যাচেই পরাজয়ের সম্মুখীন হলো কলকাতা নাইট রাইডার্স। মোহালিতে ফ্লাডলাইট বিভ্রাটে কেকেআরের ইনিংস শুরু হতে দেরি হয়। এরপর বৃষ্টিতে ধুয়ে গেল জয়ের যাবতীয় আশা। মোহালিতে গুরুত্বপূর্ণ জয় ছিনিয়ে নিয়ে আইপিএল অভিযান শুরু করল পাঞ্জাব কিংস।

নাইটদের দরকার ছিল ১৯২

নাইটদের দরকার ছিল ১৯২

জয়ের জন্য কেকেআরের প্রয়োজন ছিল ১৯২ রান। মনদীপ সিং ও রহমানুল্লাহ গুরবাজ যখন ব্যাটিং করতে নেমেছেন, পাঞ্জাব কিংস তৈরি হচ্ছে বোলিং করার জন্য তখন আচমকাই ফ্লাডলাইটগুলি নিভে যায়। এর জেরে দুই দলই ডাগআউটে ফিরে যায়। আধ ঘণ্টার কাছাকাছি অপেক্ষার পর খেলা শুরু হয়। তবে শুরু থেকেই চাপে ছিল কেকেআর। শক্তির নিরিখে নাইটদের দুর্বলই দেখিয়েছে।

ব্যাটিং ডোবাল

ব্যাটিং ডোবাল

মনদীপ ২, অনুকূল রায় ৪, রিঙ্কু সিং ৪ রান করে আউট হন। আইপিএল অভিষেকে আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ১৬ বলে ২২ রান করেন। বরুণ চক্রবর্তীর পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা ভেঙ্কটেশ আইয়ার তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ৩৪ রান করেন। অধিনায়ক নীতীশ রানা ১৭ বলে ২৪ রান করেন।

রাসেলের মরিয়া প্রয়াস

বোলিং না করলেও ব্যাট হাতে মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন আন্দ্রে রাসেল। তিনি তিনটি চার ও ২টি ছয়ের সাহায্যে ১৯ বলে ৩৫ রান করেন। তারই ফাঁকে কেকেআরের হয়ে আইপিএলে ২ হাজার রানের মাইলস্টোন পেরিয়ে গেলেন। রাসেল আউট হন ১৪.৫ ওভারে, ভেঙ্কটেশ আইয়ার ১৫.৩ ওভারে। এই দুটি উইকেট দ্রুত তুলে নিয়েই ফারাক গড়ে দিলেন পাঞ্জাবের বোলাররা। রাসেল ও আইয়ার আর কিছুক্ষণ থাকলে অবশ্য পার স্কোর টপকে যেতে পারতো কেকেআর।

আইয়ার ফিরতেই সমস্যা বাড়ে

আইয়ার ফিরতেই সমস্যা বাড়ে

কেকেআরের স্কোর যখন ১৬ ওভারে সাত উইকেটে ১৪৬ রান, তখনই বৃষ্টি নামে। ওই সময় প্রয়োজনীয় রান তোলার নিরিখে সাত রান পিছিয়ে ছিল কেকেআর। শার্দুল ঠাকুর ৩ বলে ৮ ও সুনীল নারিন ২ বলে ৭ রানে অপরাজিত ছিলেন। অর্শদীপ সিং ৩ ওভারে ১৯ রানে তিনটি এবং স্যাম কারান, নাথান এলিস, সিকান্দর রাজা ও রাহুল চাহার একটি করে উইকেট নেন। ভানুকা রাজাপক্ষর পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার ঋষি ধাওয়ান ১ ওভার বল করে ১৫ রান দেন।

পাঞ্জাবের দাপুটে ব্যাটিং

পাঞ্জাবের দাপুটে ব্যাটিং

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস তোলে ৫ উইকেটে ১৯১ রান। ভানুকা রাজাপক্ষ ৫০, শিখর ধাওয়ান ৪০ রান করেন। স্যাম কারান অপরাজিত ছিলেন ২৬ রানে। নাইটদের হয়ে একমাত্র ভরসা দেওয়ার মতো বোলিং করেছেন বরুণ চক্রবর্তী। তিনি ৪ ওভারে ২৬ রান দিয়ে ১ উইকেট নেন। টিম সাউদি ২টি উইকেট পান, তবে রান দিলেন ৪ ওভারে ৫৪।

কেকেআরে আঁধার

কেকেআরে আঁধার

সুনীল নারিন ৪ ওভারে ৪০ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন। উমেশ যাদব ৪ ওভারে ২৭ রান দিয়ে একটি উইকেট তুলে নেন। শার্দুল ঠাকুর ৪ ওভারে ৪৩ রান দেন, কোনও উইকেট পাননি। কেকেআর হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত অবশ্য দল নিয়ে খুশি। লকি ফার্গুসন ও শ্রেয়স আইয়ারকে চোটের কারণে পাওয়া যাচ্ছে না। তবু যাঁরা আছেন তাঁদের উপর আস্থা রাখলেও কেকেআরকে খুবই সাধারণ মানের দেখিয়েছে। অনুকূল রায় ও আন্দ্রে রাসেলকে এদিন বোলিং করতে দেখা যায়নি। ফলে ইডেন ম্য়াচের আগে চিন্তা থাকলই।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+