IPL 2023: অর্শদীপ অনবদ্য, পাঞ্জাবের কাছে হারল মুম্বই! রোহিত ছক্কার রেকর্ড গড়লেন
আইপিএলের ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিল পাঞ্জাব কিংস। টস হেরে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস ইনিংসের দ্বিতীয়ার্ধে ঝড় তুলে পৌঁছে গিয়েছিল ৮ উইকেটে ২১৪ রানে।
জবাবে খেলতে নেমে ক্যামেরন গ্রিন ও সূর্যকুমার যাদব অর্ধশতরান করেন। তবে তা জেতার পক্ষে যথেষ্ট ছিল না। ফারাক গড়ে দিল ডেথ ওভারও। শেষ ওভারটি করতে গিয়ে অনবদ্য বোলিং উপহার দিলেন অর্শদীপ সিং।

মুম্বই ইন্ডিয়ান্স রান তাড়া করতে নেমে সুবিধা করতে পারেনি। ১.১ ওভারে দলের ৮ রানের মাথায় আউট হয়ে যান ঈশান কিষাণ। ৪ বলে ১ রান করে তিনি অর্শদীপ সিংয়ের প্রথম শিকার। এরপর অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করেন রোহিত শর্মা ও ক্যামেরন গ্রিন। দ্বিতীয় উইকেট জুটিতে তাঁরা ৭৬ রান যোগ করেন।

৯.৩ ওভারে রোহিত শর্মা ২৭ বলে ৪৪ রান করে লিয়াম লিভিংস্টোনের বলে তাঁরই হাতে ক্যাচ দিয়ে ফেরেন। চারটি চার ও তিনটি ছয়ের সাহায্যে রোহিত ২৭ বলে ৪৪ রান করেন। প্রথম ভারতীয় হিসেবে রোহিত আইপিএলে ২৫০টি ছক্কা মারার নজির গড়ে ফেলেন। ক্রিস গেইলের ৩৫৭ ও এবি ডি ভিলিয়ার্সের ২৫১টি ছক্কা রয়েছে আইপিএলে।

মুম্বই ইন্ডিয়ান্স ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০১ রান তোলে। পাঞ্জাব জেতে ১৩ রানে। ক্যামেরন গ্রিন ৬টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৪৩ বলে ৬৭ রান করলেন। চেনা ছন্দে ফিরে সূর্যকুমার যাদব অর্ধশতরান করলেন। সাতটি চার ও তিনটি ছয়ের সাহায্যে সূর্য করেন ৪২ বলে ৫৭।
টিম ডেভিড দুটি ছয়ের সাহায্যে ১৩ বলে ২৫ রানে অপরাজিত থাকেন। শেষ ওভারে পরপর দুই বলে তিলক বর্মা (৪ বলে ৩) ও ইমপ্যাক্ট প্লেয়ার নেহাল ওয়াধেরা (১ বলে ০)-কে বোল্ড করে দেন অর্শদীপ সিং। জোফ্রা আর্চার ২ বলে ১ রানে অপরাজিত থাকেন।

অর্শদীপ চার ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিলেন। ইমপ্যাক্ট প্লেয়ার নাথান এলিস ৪ ওভারে ৪৪ রান দিয়ে এবং লিয়াম লিভিংস্টোন ২ ওভারে ২৩ রান দিয়ে ১টি করে উইকেট দখল করেন। স্যাম কারান ৩ ওভারে ৪১, হরপ্রীত ব্রার ২ ওভারে ১৫ রান দেন।

এর আগে, টস জিতে পাঞ্জাব কিংসকে ব্যাট করতে পাঠান রোহিত শর্মা। ৮ উইকেটে ২১৪ তোলে পাঞ্জাব কিংস। ২৯ বলে ৫৫ রান করেন অধিনায়ক স্যাম কারান। হরপ্রীত সিং ২৮ বলে ৪১, জিতেশ শর্মা ৭ বলে ২৫ রান করেন। পীযূষ চাওলা ও ক্যামেরন গ্রিন ২টি করে উইকেট নেন।

অর্জুন তেন্ডুলকর, জেসন বেহরেনডর্ফ ও জোফ্রা আর্চার ১টি করে উইকেট নেন। ডেথ ওভারে অর্জুন ৩১ রান দিয়ে বসেন। সেটাও মুম্বইয়ের হারের অন্যতম কারণ হয়ে রইল। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এলো পাঞ্জাব। মুম্বই ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চলে গেল সাতে।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications