IPL 2023: রাজস্থান চূর্ণ, শীর্ষস্থান দখলে রাখল গুজরাত টাইটান্স! হার্দিকদের আস্থার মর্যাদা দিলেন ঋদ্ধি

আইপিএলে জয়পুরে প্রথমবার খেলতে নেমেই বড় জয় ছিনিয়ে নিল গুজরাত টাইটান্স। টস জিতে ব্যাট করতে নেমে ১৭.৫ ওভারে ১১৮ রানে অল আউট হয়ে গিয়েছিল রাজস্থান রয়্যালস। ১৩.৫ ওভারেই ৯ উইকেটে ম্যাচ জিতে নিল গুজরাত টাইটান্স।

হার্দিক পাণ্ডিয়ার দল ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফের দিকে এক ধাপ এগিয়ে গেল। ঋদ্ধিমান সাহাও ব্যাট হাতে ছন্দে ফিরলেন। টিম ম্যানেজমেন্টের আস্থার মর্যাদা দিয়ে তিনি সর্বাধিক ৪১ রান করে অপরাজিত থাকলেন। রাজস্থান দাঁড়িয়ে রইল ১০ পয়েন্টেই।

সঞ্জু স্যামসন

রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন ম্যাচের পর বলেন, পাওয়ারপ্লে ব্যাটিং ভালো হলেও মাঝের ওভারগুলিতে গুজরাতের স্পিনাররা ভালো লাইন ও লেংথে বল করেছেন। এতে রান তোলা কঠিন হয়ে গিয়েছিল। এই সময় অনেকগুলি উইকেটও পড়ে। ১২০ রানের কম নিয়ে বোলারদের থেকে খুব বেশি প্রত্যাশা থাকে না।

রাজস্থান রয়্যালসের হয়ে ২০ বলে সর্বাধিক ৩০ রান করেন সঞ্জু স্যামসন। ট্রেন্ট বোল্ট ১৫ ও যশস্বী জয়সওয়াল ১৪ ও দেবদত্ত পাড়িক্কল ১২ রান করেন। বাকিরা দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। স্যামসনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে যশস্বীর রান আউট বড় ধাক্কা হয়ে যায় রাজস্থানের জন্য। জস বাটলারও এদিন ব্যর্থ।

রশিদ খান ঋদ্ধিমান সাহা

রশিদ খান ৪ ওভারে ১৪ রান দিয়ে ৩টি উইকেট নেন। নূর আহমেদ ৩ ওভারে ২৫ রান খরচ করে ২টি উইকেট দখল করেছেন। মহম্মদ শামি একটি উইকেট নিয়ে এবারের আইপিএলে সর্বাধিক উইকেটশিকারীই রইলেন। হার্দিক পাণ্ডিয়া ও জশ লিটল একটি করে উইকেট নিয়েছেন।

জবাবে খেলতে নেমে গুজরাত টাইটান্সের ওপেনিং জুটি ভাঙে ৯.৪ ওভারে ৭১ রানের মাথায়। ৩৫ বলে ৩৬ রান করে যুজবেন্দ্র চাহালের বলে স্টাম্প আউট হন শুভমান গিল। পাঁচটি চারের সাহায্যে ৩৪ বলে ৪১ রানে অপরাজিত থাকেন ঋদ্ধিমান সাহা। অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ১৫ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন। তিনি তিনটি করে চার ও ছয় মারেন।

যুজবেন্দ্র চাহাল ৩.৫ ওভারে ২২ রানে ১ উইকেট নেন। ঋদ্ধিমান সাহা বলেন, শেষ ২-৩টি ম্যাচে রান পাইনি। আজ খেলতে নেমে কয়েকটা ভালো শট মারার পর আত্মবিশ্বাস বাড়ে। শুভমান গিল ও হার্দিক পাণ্ডিয়াও ভালো খেলেছেন। শেষের দিকে তো আমি স্ট্রাইক রোটেট করছিলাম। হার্দিক যেভাবে খেলছিলেন, তাতে আমার দরকারই পড়ছিল না।

হার্দিক পাণ্ডিয়া

রশিদ, নূরের বিরুদ্ধে ঋদ্ধির কিপিং প্রশংসিত হয়েছে। তিনি বলেন, শেষ অবধি বল ফলো করি। হাতটা নীচে রাখি। তাতে গুগলি হলেও কিপিং করতে অসুবিধা হয় না। দীপ দাশগুপ্ত বলেন, ধারাভাষ্যকারদের বলছিলাম রশিদের বলে কিপিং করছেন সেরা ব্যক্তিই। দীপ বাংলায় প্রশ্ন করলে ঋদ্ধি বলেন, চালিয়ে যাচ্ছি, যতটা পারা যায়।

ঋদ্ধি জানান, প্রতিটি ম্যাচের পরই দলের খেলায় উন্নতির কথা নিয়েই আলোচনা হয়। এই ম্যাচে সব কিছু পরিকল্পনামাফিকই হয়েছে। রবিবার গুজরাতের সামনে লখনউ। ওইদিনই রাজস্থান রয়্যালস খেলবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+