IPL 2023: বিরাট আরসিবি-সিএসকে দ্বৈরথে অরেঞ্জ ক্যাপ পেতে পারেন! ধোনিকে অদ্বিতীয় তকমা গাভাসকরের

আইপিএলে আজ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও চেন্নাই সুপার কিংস। চলতি আইপিএলই ধোনির শেষ আইপিএল বলে চর্চা রয়েছে। সেটা হলে আজই বেঙ্গালুরুর দর্শকরা শেষবার ক্রিকেটার ধোনিকে দেখবেন।

মহেন্দ্র সিং ধোনি কীভাবে ক্ষুরধার মস্তিষ্ক কাজে লাগিয়ে বিরাট কোহলিকে থামানোর চেষ্টা করবেন সেটাও দেখার। স্বাভাবিকভাবেই ধোনি-বিরাট দ্বৈরথ এই ম্যাচের ইউএসপি। বিরাট আজ দখলে নিতে পারেন অরেঞ্জ ক্যাপ।

বিরাট কোহলি মহেন্দ্র সিং ধোনি

আইপিএলে আরসিবি বনাম সিএসকে দ্বৈরথ হয়েছে ৩০টি। চেন্নাই সুপার কিংস ১৯টিতে জিতেছে, দশটিতে জিতেছে আরসিবি। বেঙ্গালুরুতে এই দুই দলের দ্বৈরথে ৯টি ম্যাচে চারটি করে জিতেছে চেন্নাই ও বেঙ্গালুরু, একটি পরিত্যক্ত। চিন্নাস্বামীতে আইপিএলে ৮৪টি ম্যাচের মধ্যে রান তাড়া করেই বেশিরভাগ দল জয়লাভ করেছে।

চেন্নাই-বেঙ্গালুরু দ্বৈরথে আরসিবির হয়ে সর্বাধিক রান করেছেন বিরাট কোহলি, তিনি ৯৯৩ রান করেছেন। এবি ডি ভিলিয়ার্স করেছেন ৩৯৯ রান। চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বাধিক রান মহেন্দ্র সিং ধোনির। ধোনি করেছেন ৮৩৮ রান।

দুই দলের দ্বৈরথে সবচেয়ে বেশি ১৮ উইকেট রবীন্দ্র জাদেজার। ১৭ উইকেট ডোয়েইন ব্র্যাভোর। আলবি মরকেল ১৬টি উইকেট নিয়েছেন। আরসিবি ও সিএসকে দুই দলের হয়েই খেলা মুথাইয়া মুরলীধরনের উইকেটের সংখ্যা ১৫। দুই দলের শেষ সাক্ষাতে জিতেছে আরসিবি। তবে তার আগে চারটি ম্যাচ টানা জিতেছে চেন্নাই সুপার কিংস।

বিরাট কোহলি

স্টার স্পোর্টসে সুনীল গাভাসকর বলেছেন, আরসিবি ইনিংসের শুরুতে দ্রুতগতিতে রান তুলতে পারছে বিরাট কোহলির জন্যই। এই যে শুরুটা ভালো হচ্ছে তার কৃতিত্বের অনেকটাই কোহলির। শুরুটা ভালো হচ্ছে বলেই স্কোরবোর্ডে বড় রান তুলতে পারছে আরসিবি। যেটা আরসিবির পক্ষে ইতিবাচক লক্ষণ।

চলতি আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় বিরাট কোহলি রয়েছেন পাঁচ নম্বরে। চারটি ম্যাচে তিনটি শতরান-সহ তিনি ২১৪ রান করেছেন। কেকেআরের ভেঙ্কটেশ আইয়ারের থেকে অরেঞ্জ ক্যাপের দখল নিতে কোহলির আজ দরকার ২১ রান। ৫ ম্যাচে ২৩৪ রান রয়েছে আইয়ারের।

মহেন্দ্র সিং ধোনি

প্রতিবন্ধকতার মধ্যেও চেন্নাই সুপার কিংসের সাফল্যের জন্য সানি কৃতিত্ব দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বকে। তিনি বলেন, চেন্নাই সুপার কিংস জানে কীভাবে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হয়। এটা ধোনির অধিনায়কত্বের জন্যই সম্ভব। ২০০ ম্যাচে নেতৃত্ব দেওয়া খুবই কঠিন।

সানির কথায়, এত সংখ্যক ম্যাচে নেতৃত্ব দেওয়া নিশ্চিতভাবেই একটা বোঝা। এটা কারও পারফরম্যান্সেও প্রভাব ফেলতে পারে। কিন্তু মাহি পুরোপুরি আলাদা। তিনি আলাদা মানের অধিনায়ক। তাঁর মতো অধিনায়ক কেউ নেই, ভবিষ্যতেও ধোনির মতো ক্যাপ্টেন কেউ হতেও পারবেন না।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+