IPL 2023: আইপিএলে টস জিতে আরসিবিকে ব্যাট করতে পাঠাল দিল্লি, দুই দলের একাদশেই পরিবর্তন
আইপিএলে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দিল্লি ক্যাপিটালস চলতি আইপিএলে চারটি ম্যাচের একটিতেও জিততে পারেনি। আরসিবি টানা দুটি ম্যাচে হেরে যাওয়ার পর আজ ঘুরে দাঁড়াতে মরিয়া।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ডেভিড ওয়ার্নার। রভম্যান পাওয়েলের জায়গায় মিচেল মার্শ একাদশে ফিরলেন। ডেভিড উইলির জায়গায় আরসিবি একাদশে ওয়ানিন্দু হাসারঙ্গা।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা হওয়ার নিরিখে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পরেই রয়েছে চিন্নাস্বামী। চলতি আইপিএলে এখানে ২টি ম্যাচে ৪৭টি ওভার বাউন্ডারি হয়েছে। আজ অবশ্য খেলা বিকেল সাড়ে তিনটে থেকে। উইকেট শুষ্ক। শেষ ৭-৮ ওভার হবে পুরো নৈশালোকেই। ফলে টস জিতলে রান তাড়া করার পক্ষেই মত দেন বিশেষজ্ঞরা।
🚨 Toss Update 🚨@DelhiCapitals win the toss and elect to field first against @RCBTweets.
— IndianPremierLeague (@IPL) April 15, 2023
Follow the match ▶️ https://t.co/xb3InbFbrg #TATAIPL | #RCBvDC pic.twitter.com/p9Phxq3bZM
ডেভিড ওয়ার্নারের ধারণা, উইকেটের চরিত্রগত খুব বেশি রদবদল হবে না দুই ইনিংসে। সে কারণেই টস জিতে তিনি আরসিবিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন। পাওয়ারপ্লে-তে প্রতিপক্ষের কয়েকটি উইকেট তুলে নেওয়া এবং নিজেদের ক্ষেত্রে উইকেট না হারানোয় সতর্ক দিল্লি।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বোলিং বিভাগের শক্তিবৃদ্ধি হলো ওয়ানিন্দু হাসারঙ্গা চলে আসায়। বিরাট কোহলি, ফাফ দু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল- এই তিন মহাতারকা ব্যাট হাতে ছন্দে থাকায় আরসিবি শিবিরে স্বস্তি রয়েছে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও পর্যাপ্ত রান তুলে জয় ছিনিয়ে নিতে চাইছে আরসিবি।
আরসিবি ব্যাটিং বিপর্যয়ে না পড়লে অনুজ রাওয়াতকে নামাবে না। সেক্ষেত্রে আকাশ দীপ বা কর্ণ শর্মার মধ্যে কেউ হতে পারেন ইমপ্যাক্ট প্লেয়ার। দিল্লি ক্যাপিটালসের একাদশে আজ নেই মুকেশ কুমার। সেক্ষেত্রে রান তাড়া করার সময় পৃথ্বী শ-কেই নামানো হতে পারে। পৃথ্বী যদিও ফর্মে নেই। সরফরাজ খানকে রাখা হয়েছে পরিবর্তের তালিকায়।

মিচেল মার্শ দলে ফিরেছেন। তিনিও বোলিং করবেন বলে মনে করা হচ্ছে। বেঙ্গালুরুতে গরম রয়েছে। বিকেলের দিকে মেঘাচ্ছন্ন আকাশ হতে পারে। তবে বৃষ্টির পূর্বাভাস নেই।
The Playing XIs are in ✅
— IndianPremierLeague (@IPL) April 15, 2023
What do you make of the two sides in the #RCBvDC contest?
Follow the match ▶️ https://t.co/xb3InbFbrg #TATAIPL pic.twitter.com/sXRSsVvSYw
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ফাফ দু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, মহীপাল লোমরর, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল, ওয়েন পার্নেল, মহম্মদ সিরাজ, বিজয়কুমার ভিশাখ। পরিবর্ত- সুযশ প্রভুদেশাই, ডেভিড উইলি, আকাশ দীপ, কর্ণ শর্মা, অনুজ রাওয়াত
দিল্লি ক্যাপিটালস- ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মিচেল মার্শ, যশ ঢুল, মণীশ পাণ্ডে, অক্ষর প্যাটেল, ললিত যাদব, আমন খান, অভিষেক পোড়েল (উইকেটকিপার), কুলদীপ যাদব, আনরিখ নরকিয়া, মুস্তাফিজুর রহমান। পরিবর্ত- পৃথ্বী শ, মুকেশ কুমার, প্রবীণ দুবে, সরফরাজ খান, চেতন সাকারিয়া।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications