IPL 2022: অভিষেকেই বৈভব-দাপটে মুগ্ধ শিখর, জিতেশের ফ্যান অরোরা! আইপিএলের আসরে কীভাবে?

আইপিএলে হেলায় চেন্নাই সুপার কিংসের হ্যাটট্রিক সম্পন্ন করে জয়ের সরণিতে ফিরেছে ময়াঙ্ক আগরওয়ালের পাঞ্জাব কিংস। এই ম্যাচেই আইপিএল অভিষেক হলো জিতেশ শর্মা ও বৈভব অরোরার। জিতেশ এর আগে মুম্বই ইন্ডিয়ান্স দলে ছিলেন, বৈভব ছিলেন কেকেআরে। কিন্তু আইপিএলে মাঠে নামার সুযোগটি হলো গতকালই। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিংয়ে নজর কাড়লেন জিতেশ। বৈভব জ্বলে উঠলেন বল হাতে।

দুরন্ত অভিষেক

জয়ের জন্য ১৮০ রানের পুঁজি নিয়ে শুরুর দিকে দ্রুত কয়েকটি উইকেট তুলে নেওয়াই লক্ষ্য ছিল বলে জানিয়েছেন বৈভব। পাওয়ারপ্লে-র মধ্যেই চার উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় চেন্নাই সুপার কিংস। তৃতীয় ও পঞ্চম ওভারে রবিন উথাপ্পা ও মঈন আলির উইকেট দুটি তুলে নেন বৈভব। ম্যাচের শেষে তাঁর বোলিং ফিগার দাঁড়ায় ৪ ওভারে ২১ রানের বিনিময়ে ২ উইকেট। বৈভবের অভিষেকের নেপথ্য রহস্য ফাঁস করেছেন শিখর ধাওয়ান। তিনি বলেন, আমরা অভাবনীয় কামব্যাক করতে পারায় ভালো লাগছে। নেটে বৈভব আমাদেরও সমস্যায় ফেলছিলেন। সে কারণেই তাঁর এই ম্যাচে অভিষেক হলো। পিচের চরিত্র অনুযায়ী সঠিক লাইন ও লেংথে বোলিং করেছেন বৈভব।

বৈভবের উত্থান

বৈভবের উত্থান

হিমাচল প্রদেশের বছর চব্বিশের পেসার বৈভব জানিয়েছেন, প্রথমবার রান আপ নেওয়ার সময় নার্ভাস ছিলাম। কিন্তু নিজের দক্ষতার প্রতি আস্থা ছিল। ঘরোয়া ক্রিকেটে যেভাবে পারফর্ম করি সেভাবেই বোলিংয়ের প্রাথমিক বিষয়গুলি ঠিক রাখতে চেয়েছিলাম। কাগিসো রাবাডার মতো বোলারদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ারের অভিজ্ঞতাও তাঁর বোলিংয়ে ইতিবাচক প্রভাব ফেলছে বলে দাবি করেছেন বৈভব অরোরা। ২০১৯ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক। ৯ ম্যাচে ৩০টি উইকেট রয়েছে তাঁর। ৫০ ওভারের ক্রিকেটে ৫ ম্যাচে ৮টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। টি ২০ ম্যাচ খেলেছেন ১৩টি, ১৪টি উইকেট রয়েছে। ২০২০-২১ মরশুমের সৈয়দ মুস্তাক আলি টি ২০ কোয়ার্টার ফাইনালে অরোরার ইনস্যুইঙ্গারে ভেঙে পড়েছিল তামিলনাড়ুর টপ অর্ডার। যদিও শাহরুখ খানের দুরন্ত ব্যাটিংয়ের দৌলতে তামিলনাড়ু হিমাচল প্রদেশকে হারায়। এবারের মেগা নিলামে কেকেআর বৈভবকে নিতে ঝাঁপিয়েছিল। যদিও ২ কোটি টাকায় তাঁকে দলে নেয় পাঞ্জাব কিংস।

(ছবি- বৈভব অরোরার ইনস্টাগ্রাম)

নজরকাড়া জিতেশ

নজরকাড়া জিতেশ

আইপিএল অভিষেকে নজর কেড়েছেন জিতেশ শর্মা। তিনটি ছয়ের সাহায্যে ১৭ বলে ২৬ রানের ইনিংস খেলেন। তারপর দুটি দুরন্ত ক্যাচ ধরেছেন। তবে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মহেন্দ্র সিং ধোনির ক্যাচটি। আম্পায়ার ওয়াইড দিয়েছিলেন। কিন্তু জিতেশ নিশ্চিত ছিলেন বল ধোনির ব্যাটেই লেগেছে। সঙ্গে সঙ্গে তিনি রিভিউ নিতে বলেন, ছুটে যান ক্যাপ্টেন ময়াঙ্কের দিকে। দেখা যায় বল ধোনির ব্যাটে লেগেই উইকেটিপারের হাতে জমা পড়েছে। জিতেশ জানিয়েছেন, বল ব্যাটে লাগার আওয়াজ কানে গিয়েছিল বলে নিশ্চিত ছিলাম। সুনীল গাভাসকর-সহ বিশেষজ্ঞরাও জিতেশের দক্ষতার প্রশংসা করেছেন।

আইপিএলের আসরে কীভাবে?

২০১২-১৩ মরশুমে কোচবিহার ট্রফিতে ১২ ইনিংসে ৫৩৭ রান করার সুবাদে ২০১৪ সালে বিদর্ভের হয়ে ৫০ ওভার ও টি ২০ ক্রিকেটে অভিষেক হয় জিতেশের। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ২০১৫ সালে। প্রথম দুটি মরশুমে তিনি শুধুই সীমিত ওভারের ক্রিকেট খেলেছেন। ২০১৫-১৬ মরশুমে সৈয়দ মুস্তাক আলি টি ২০-তে তিনি তৃতীয় সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছিলেন, ১৪৩.৫১ স্ট্রাইক রেটে ৩৪৩ রান করেন, একটি শতরান ও দুটি হাফ সেঞ্চুরির সৌজন্যে। টপ অর্ডারে আগ্রাসী ব্যাটিং দেখে জিতেশকে ২০১৬ সালের নিলামে ১০ লক্ষ টাকায় নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। ৫৫টি টি ২০ ম্যাচে জিতেশ ১৩৫৫ রান করেছেন, স্ট্রাইক রেট ১৪২, ১টি শতরান ও ৮টি অর্ধশতরান রয়েছে। ৫০ ওভারের ৪১টি ম্যাচে ১২৬৬ রান করেছেন, ২টি শতরান ও সাতটি অর্ধশতরান রয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬ ম্যাচে ৫৫৩ রান করেছেন। তিনটি হাফ সেঞ্চুরি রয়েছে। ৫০টি ক্যাচ ধরার পাশাপাশি স্টাম্পিং ৫টি। ৫০ ওভারের ক্রিকেটে সেই সংখ্যা যথাক্রমে ৪৩ ও ৬। টি ২০ ম্যাচে ৪০টি ক্যাচ ধরার পাশাপাশি ৮টি স্টাম্প আউট করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+