Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2022: ব্যাঙ্গালোর-হায়দরাবাদ ম্যাচে একাধিক বিরাট মাইলস্টোনের সামনে কোহলি

IPL 2022: ব্যাঙ্গালোর-হায়দরাবাদ ম্যাচে একাধিক বিরাট মাইলস্টোনের সামনে কোহলি

রবিবার আইপিএল-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ এবং পাঞ্জাব কিংস। হায়দরাবাদ এবং ব্যাঙ্গালোর দুই দলের কাছেই সুযোগ রয়েছে প্লে-অফে খেলার ছাড়পত্র অর্জন করার। এই ম্যাচে যে দল জিতবে, প্লে-অফের লড়াইয়ে সেই দলই এগিয়ে যাবে অনেকখানি। এ দিনের ম্যাচে দুই দলের ক্রিকেটারদের কাছেই সুযোগ রয়েছে একাধিক নজির তৈরি করার। এক নজরে দেখে নিন কী কী রেকর্ড তৈরি হতে পারে এই ম্যাচে।

আইপিএল-এ বড় মাইলস্টোনের সামনে কোহলি:

আইপিএল-এ বড় মাইলস্টোনের সামনে কোহলি:

এই ম্যাচে রানের খাতা খোলার সঙ্গেই আইপিএল-এ নতুন মাইলস্টোন তৈরি করবেন বিরাট কোহলি। মাত্র ১ রান করলেই প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল-এ ৬৫০০ রান পূর্ণ করবেন প্রাক্তন অধিনায়ক। পাশাপাশি ৭৭ রান করলে টি-২০ ক্রিকেটে ৭০০০ রান পূর্ণ করবেন বিরাট।

ধোনির রেকর্ড ছোঁয়ার সুযোগ কার্তিকের সামনে:

ধোনির রেকর্ড ছোঁয়ার সুযোগ কার্তিকের সামনে:

হায়দরাবাদের বিরুদ্ধে একটি ক্যাচ নিকে পারলে টি-২০ ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির ২০০টি ক্যাচ নেওয়ার নজির অর্জন করবেন কার্তিক। দ্বিতীয় ভারতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করবেন ডিকে।

টি-২০ ক্রিকেটে ১০৫০০ রানেরসা্মনেবিরাট কোহলি:

টি-২০ ক্রিকেটে ১০৫০০ রানেরসা্মনেবিরাট কোহলি:

মাত্র ১১ রান করলে এই ম্যাচে আরও একটি বিরাট রেকর্ড তৈরি করতে পারেন কোহলি। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ১০৫০০ রান অর্জন করার সুযোগ রয়েছে কোহলির সামনে।

টি-২০ ক্রিকেটে ১০০ উইকেটের সামনে জস হ্যাজেলউড:

টি-২০ ক্রিকেটে ১০০ উইকেটের সামনে জস হ্যাজেলউড:

এই ম্যাচে যদি তিনটি উইকেট অর্জন করতে পারেন তা হলে টি-২০ কেরিয়ারে ১০০টি উইকেট নেওয়ার নজির গড়বেন জস হ্যাজেলউড।

কেন উইলিয়ামসনের সামনে বিভিন্ন নজিরের হাতছানি:

কেন উইলিয়ামসনের সামনে বিভিন্ন নজিরের হাতছানি:

এই ম্যাচে দু'টি ছয় মারলে টি-২০ ক্রিকেটে ১৫০টি ছয়ের মালিক হবেন কেন উইলিয়ামসন। পাশাপাশি দু'টি ক্যাচ ধরলে তিনি টি-২০ ক্রিকেটে ১০০টি ক্যাচ নেওয়ার নজির গড়বেন। ৯টি চার মারলে ৫৫০টি চার মারার নজির গড়বেন উইলিয়ামসন।

সাড়ে সাত হাজার টি-২০ রানের সামনে ফাফ ডু প্লেসিস:

সাড়ে সাত হাজার টি-২০ রানের সামনে ফাফ ডু প্লেসিস:

ফাফ এই ম্যাচে ৪৪ রান করতে পারলে টি-২০ ক্রিকেটে ৭৫০০ রান পূর্ণ করবেন। অভিজ্ঞ এই ক্রিকেটারের কেরিয়ারকে যা নিঃসন্দেহে অন্য মাত্র দেবে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেতৃত্বভার নেওয়ার পর সাফল্যের সঙ্গে তিনি এগিয়ে নিয়ে চলেছেন দলকে।

অন্যান্য নজির:

অন্যান্য নজির:

শেষ দুই ম্যাচে ছন্দ হারানো রাহুল ত্রিপাঠী এই ম্যাচে ৩৫ রান করতে পারলে টি-২০ ক্রিকেটে ২৫০০ রান পূর্ণ করবেন। দু'টি ক্যা ধরলে টি-২০ ক্রিকেটে ১৫০ ক্যাচের মালিক হবেন বিরাট কোহলি। একটি উইকেট পেলে আইপিএল-এ ৫০টি উইকেট পাবেন শ্রেয়স গোপাল।

জরুরি তথ্য:

জরুরি তথ্য:

চলতি আইপিএল-এ প্রথম ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে ৬৮ রানে শেষ হয়ে গিয়েছিল ব্যাঙ্গালোরের ইনিংস। চলতি আইপিএল-এ ওটাই সব থেকে কম রান। এই আইপিএল-এ প্রথমে ব্যাটিং করে একটি ম্যাচও জিততে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। রান তাড়া করেই পাঁচটি জয় পেয়েছে তারা। আইপিএল-এ মোট ২১ বারের সাক্ষাতে ১২টি জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ এবং ৮টি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। একটি ম্যাচের কোনও ফলাফল হয়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+