IPL 2022: আইপিএলের ফাইনালে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং রাজস্থান রয়্যালসের, খেলছেন কারা?
আইপিএলের জমকালো সমাপ্তি অনুষ্ঠানের পর এবার প্রহর গোনা শুরু প্রথম বল পড়ার। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মেগা ফাইনালে মুখোমুখি গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্যালস। লিগ পর্বের শেষে এই দুই দলই প্রথম দুইয়ে ছিল। গুজরাত ছিল শীর্ষে। কোয়ালিফায়ারে হেরে যাওয়ায় রাজস্থানকে খেলতে হয়েছে দ্বিতীয় কোয়ালিফায়ার। আজ বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়েছে রাজস্থান রয়্যালস। দ্বিতীয় কোয়ালিফায়ারের পর আজও আমেদাবাদে টস জিতলেন সঞ্জু স্যামসন।
|
দ্বৈরথে এগিয়ে টাইটান্স
চলতি আইপিএলে লিগ পর্বের খেলায় রাজস্থান রয়্যালসকে ৩৭ রানে হারিয়েছিল গুজরাত টাইটান্স। এরপর ২৪ মে ইডেনে প্রথম কোয়ালিফায়ারে ৩ বল বাকি থাকতে ৭ উইকেটে সঞ্জু স্যামসনের দলকে হারিয়ে ফাইনালে পৌঁছে যান হার্দিক পাণ্ডিয়ারা। শুক্রবার রয়্যালস আরসিবিকে দাপটের সহকারে পরাস্ত করে ফাইনালে পৌঁছেছে। এবারই প্রথম আইপিএল খেলছে গুজরাত টাইটান্স। রাজস্থান রয়্যালস শেন ওয়ার্নের নেতৃত্বে ২০০৮ সালে প্রথম আইপিএলেই চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর এই প্রথম ফাইনালে উঠে প্রয়াত অজি কিংবদন্তি ওয়ার্নের জন্যই ফের খেতাব জিততে মরিয়া রাজস্থান রয়্যালস।
|
এগিয়ে কেন রাজস্থান?
গুজরাত টাইটান্স এই প্রথম নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলতে নামছে। তবে রাজস্থান রয়্যালস ৪৮ ঘণ্টা আগেই এখানে খেলেছে। দ্বিতীয় কোয়ালিফায়ারের উইকেটে ঘাস ছিল। টস জিতে সঞ্জু রান তাড়া করার সিদ্ধান্ত নেওয়ার পর রাজস্থান রয়্যালসের পেসাররা উইকেট থেকে ফায়দা পেয়েছেন। সুনীল গাভাসকর বলেন, রাজস্থান রয়্যালস এই মাঠে খেলেছে। ফলে এখানকার পিচ, পরিবেশ তাদের চেনা। সেই নিরিখে রাজস্থান রয়্যালস আজকের ম্যাচে এগিয়ে থেকে শুরু কবে। তবে এটিও মাথায় রাখতে হবে গুজরাত টাইটান্স নিজেদের ঘরের মাঠে খেলবে। স্টেডিয়ামেও কিছু কিছু জায়গায় গোলাপি জার্সি দেখা গেলে গুজরাতের সমর্থকই বেশি। ফলে গুজরাতের মানুষ গুজরাত টাইটান্সকে সমর্থন করবেন না তো কাদের করবেন?

হাই স্কোরিং ম্যাচের সম্ভাবনা
পিচ রিপোর্ট দিতে গিয়ে সাইমন ডুল বলেন, উইকেটে বাউন্স থাকায় ব্যাটারদের সমস্যায় ফেলতে সক্ষম হবেন বোলাররা। প্রথমে ব্যাট করা দল আইপিএল ফাইনাল জিতেছে ৯ বার। ১৮০ থেকে ১৯০ রান এই উইকেটে লড়াইয়ের পক্ষে পর্যাপ্ত হবে বলেই মনে করা হচ্ছে। এক দিকের বাউন্ডারি কিছুটা বড়, অপর দিকেরটা কিছুটা ছোট।
🚨 Toss Update 🚨@IamSanjuSamson has won the toss & @rajasthanroyals have elected to bat against the @hardikpandya7-led @gujarat_titans in the summit clash.
— IndianPremierLeague (@IPL) May 29, 2022
Follow The Final ▶️ https://t.co/8QjB0b5UX7 #TATAIPL | #GTvRR pic.twitter.com/AGlMfspRWd
দুই অধিনায়ক ও দুই দলের একাদশ
টস জিতে সঞ্জু বলেন, উইকেট ভালোই। কিছুটা শুষ্কভাব রয়েছে। এই উইকেটে আগেও খেলা হয়েছে। ফলে পরের দিকে স্পিনাররা সাহায্য পেতে পারেন। সে কারণেই ব্যাট করব। সকলেই পজিটিভ ও উত্তেজিত রয়েছেন। এত সংখ্যক দর্শকের সামনে খেলা সব সময়ই রোমাঞ্চিত করে। মাঠে নামার মুহূর্ত নিঃসন্দেহে স্পেশ্যাল, দারুণ এক অভিজ্ঞতা। রাজস্থান রয়্যালস দল অপরিবর্তিত। গুজরাত টাইটান্সে আলজারি জোসেফের জায়গায় খেলানো হচ্ছে লকি ফার্গুসনকে। গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া বলেন, আমি টস জিতলে বোলিং নিতাম। এত মানুষ সমর্থন করতে এসেছে, দেখে খুব ভালো লাগছে। জিতলে হিরো হওয়ার হাতছানি থাকলেও ম্যাচটিকে সাধারণভাবেই দেখছেন হার্দিকরা। দলের সকলে ফাইনালে নামতে মুখিয়ে রয়েছেন বলেও জানান টাইটান্স ক্যাপ্টেন।
রাজস্থান রয়্যালস- যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কল, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, প্রসিদ্ধ কৃষ্ণ, ওবেদ ম্যাককয়
গুজরাত টাইটান্স- ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), শুভমান গিল, ম্যাথু ওয়েড, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আর সাই কিশোর, লকি ফার্গুসন, যশ দয়াল, মহম্মদ শামি












Click it and Unblock the Notifications